Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বন্ড অনুমোদন

আইএফআইসি ব্যংকে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএফআইসি ব্যংকে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যংকে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বুধবার (১ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভপতিত্বে ৮২৫ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইএফআইসি ব্যংকের ৫০০ কোটি টাকার এই বন্ড হবে ০৭ বছর মেয়াদী আনসিকিউর, নন কনভারটেবল, ফুল রেডিয়েবল, ফ্লাটং রেট। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, বিভিন্ন কর্পোরেটস সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইএফআইসি ব্যংক এর টিয়ার -২ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং বাধ্যতামূলক লিড ব্যবস্থা হিসাবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mir-Akhter-Hossain

মীর আখতারের বন্ড অনুমোদন

স্টক নিউজ বিডি March 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসাইন লিমিটেডকে জিরো কুপন বন্ড ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৪ মার্চ) বিএসইসির ৮১৪তম সভায় কোম্পানিটিকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকার বন্ড ছাড়ার অনুমোদন প্রস্তাব করেছে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, মীর আখতারের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার চার বছর মেয়াদি নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। যার ইস্যু মূল্য ২০৭.১৮ কোটি টাকা পয়সা। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটি মার্কেট মূল্য বিবেচনাপূর্বক ৭-৯ শতাংশ ডিসকাউন্ট মূল্যে ইস্যু করা হবে। ১৮ মাস থেকে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

এ বন্ডের মাধ্যমে মীর আখতার ঋণ পুনঃঅর্থায়ন এবং মূলধনী যন্ত্রপাতি বৃদ্ধির কাজে ব্যবহার করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NPOLY

ন্যাশনাল পলিমারের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার ( ১ মার্চ) বিএসইসির ৮১৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ৫ বছর মেয়াদী ট্রান্সফারেবল, রিডেম্বঃল, নন-কনর্ভাটেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডইস্যু করে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। এই বন্ডের অভিহিত মূল্য ৪০৮.৯৫ কোটি টাকা। বন্ডটির ইউনিটপ্রতি ইস্যু মূল্য ১ হাজার টাকা। বন্ডটির ৩০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। উক্ত বন্ডের ইয়েল্ড টু ম্যাচিউরিটি ৮%। এই বন্ডের মাধ্যমে ন্যাশনাল পলিমার ঋণ পুন:অর্থায়ন সম্পন্ন করার পর মূলধনী যন্ত্রপাতি ও বিল্ডি এবং অবকাঠামো নির্মাণ করবে। এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৩ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড। এছাড়া উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ তালিকাভুক্ত হবে। উল্লেখ্য, কোম্পানি পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা প্রদানের শর্তে কমিশন কর্তৃক জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bank-asia

ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার ( ১ মার্চ) বিএসইসির ৮১৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক এশিয়া কুপন বিয়ারিং কন্ডিশনাল কনর্ভাটেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডটির ৪৫০ কোটি টাক প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫,০০০ টাকা। বন্ডটির কুপন হার ৬%থেকে ১০% যা আধিক প্রতিষ্ঠান, মিউচ্যুাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, ইই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংক এশিয়া এর অতিরিক্ত টায়ার-I মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অভারের ক্ষেত্রে এই বন্ডের ন্যুনতম সাবস্ক্রিপশন যথাক্রমে এক কোটি টাকা ও ৫ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বন্ডটির ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এছাড়াও আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যমুনা ব্যাংক

২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন পেলো যমুনা ব্যাংক

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৮০৬তম সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ অনুমোদন দেয়া হয়।

সূত্র জানায়, যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার নন-কনভাটেবল, আনসিকিউরড, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) থেকে ৯% (সিলিং)। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োকারীরেদ অনুকুলে ইস্যু করা হবে।

বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য