স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে দর কমেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৭ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। কোম্পানির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট। কোম্পানির শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ লাখ ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১২ দশমিক ২৮ শতাংশ, এরামিট সিমেন্টের ১২ দশমিক ১১ শতাংশ, মীর আক্তারের ১১ দশমিক ২৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ১১ দশমিক শূন্য ৫ শতংশ, সামিট পাওয়ারের ১০ দশমিক ৮২ শতাংশ এবং সালভো কেমিকেলের ১০ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন…
