120
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.১৩ টাকা।
এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৩৭.৭৯ টাকা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
