148
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৯৬ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৭৫ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.২৭ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, শা শা ডেনিমস, বসুন্ধরা পেপার, এনভয় টেক্সটাইল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কস।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
