169
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ৭০ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটি আজ ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৩৫ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, সালভো কেমিক্যাল, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন ও শাইনপুকুর সিরামিক।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
