177
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে লিব্রা ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.২৭ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৩৮ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৩৪ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– শ্যামপুর সুগার মিলস, বঙ্গজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, এম.এল ডাইং ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
