Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদ

৫৪ কিমি দীর্ঘ তিন মেট্রোরেল চট্টগ্রামে

স্টক নিউজ বিডি August 1, 2022
স্টক নিউজ বিডি August 1, 2022 0 শেয়ার করুন
76

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৫৪ কিলোমিটার দীর্ঘ তিনটি মেট্রোরেল নির্মাণ করা হবে। মেট্রোরেলের তিনটি রুট কোনদিক দিয়ে যাবে, কত ব্যয় হবে- সবকিছু ঠিক করার জন্য শুরু হচ্ছে সমীক্ষা প্রকল্প। দুই বছরমেয়াদি সমীক্ষা প্রকল্প সমাপ্তের পরেই শুরু হবে মূল প্রকল্প। তবে সমীক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে। এই লক্ষ্যে সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে। আগে ঢাকায় ডিটিসিএ কাজ করতো। এখন নতুন আইন হয়েছে, চট্টগ্রামেও কাজ করবে ডিটিসিএ।

‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিসিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাক্ট অব চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া’ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ বলে জানান তিনি।

কারিগরি সহায়তা প্রকল্পটির মোট ব্যয় ৮১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ২৯ কোটি ৮৭ লাখ টাকা। বাকি ৫১ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কপোরেশন এজেন্সি। ২০২২ হতে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে প্রকল্পটি।

ডিটিসিএ জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরীতে ৪০ লাখ মানুষ বসবাস করে। শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান প্রসারের মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও দ্রুত নগরায়ন ঘটছে। ফলে এ মহানগরীর পরিবহন ব্যবস্থার ওপর ক্রমান্বয়ে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ট্রাফিক জ্যাম, দুর্ঘটনা, বায়ুদূষণ ইত্যাদি সমস্যা বেড়ে চলেছে।

এ প্রেক্ষিতে চট্টগ্রাম শহর ও আশপাশের পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কিছু কার্যক্রম গ্রহণ করেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১৯৯৫ সালে ‘চট্টগ্রামের ট্রাফিক ও পরিবহনের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল’ শীর্ষক একটি সমীক্ষা পরিচালনা করে। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন এমআরটি লাইন স্থাপনের জন্য একটি প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে।

এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও নিজস্ব মাস্টারপ্ল্যান রয়েছে। চট্টগ্রাম মহানগরীর যানজট পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সংস্থা নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও কোনো সমন্বিত পরিবহন পরিকল্পনা না থাকায় বিচ্ছিন্নভাবে গৃহীত প্রকল্প জনদুর্ভোগ লাঘবে ফলপ্রসূ হয়নি। এ প্রেক্ষাপটে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

stock news bdঅর্থনীতিআজকের খবরচট্টগ্রাম
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...