Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের লেনদেনআজকের সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

স্টক নিউজ বিডি September 17, 2022
স্টক নিউজ বিডি September 17, 2022 0 শেয়ার করুন
জেএমআই হসপিটাল
120

শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিনদিনই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগই দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেএমআই হসপিটালের ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৫২ কোটি ৬১ লাখ ৭ হাজার ৬০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৪ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৪৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৪ কোটি ৮৭ লখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১০ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।

গত সপ্তাহে ১৯ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৬ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭ কোটি ২৯ লাখ ৪৬ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৭২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রতনপুর অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

১৭ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ।

১২ দশমিক ৭৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া তালিকার সর্বশেষ কোম্পানিটি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ।

আজকের লেনদেনজেএমআই হসপিটালদর বৃদ্ধিশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...