Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল : মজিবুর রহমান মঞ্জু

স্টক নিউজ বিডি June 17, 2026

পুশ-ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

তিনি বলেন, পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ না নেয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বুধবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এবি পার্টির পক্ষ থেকে ‍’সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। 

তিনি বলেন, কোন রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন‍্যদেশের মানুষ বলে জোরপূর্বক সীমান্তের শূন‍্য রেখায় দিনের পর দিন খোলা আকাশের নীচে বসিয়ে রেখে, নির্যাতন করে ঠেলে পার্শ্ববর্তী দেশে ঢুকানোর মতো অমানবিক নিষ্ঠুর আচরণ পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। 

এর আগে মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। কয়েকযুগ হতে যাচ্ছে বিশ লক্ষাধিক শরণার্থীর হৃদয় বিদারক জীবন চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। 

মঞ্জু বলেন, ভারত সরকার বলেছিল নির্বাচিত সরকার আসলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু তাদের সহযোগিতার এই নৃশংস নমুনা অতীতের মতই আমাদের দেখতে হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের কাঁটাতারের রাজনীতি, সীমান্ত হত্যা ও পুশইনের মতো শত্রুসূলভ কার্যক্রম তুলে ধরার জন‍্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের সঙ্গে সুস্থ ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ-ইনের নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, তবে তা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

ফুয়াদ বলেন, বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু পররাষ্ট্রনীতি আর চলতে পারে না। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাস্তবতায় স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।

তিনি গত পাঁচ দশকে সীমান্তে নিহত হাজার হাজার বাংলাদেশি নাগরিকের হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আধুনিকায়ন, সীমান্তবর্তী জনগণের জন্য প্রয়োজনীয় সামরিক ও নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সর্বদলীয় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানান।

ফুয়াদ আরও বলেন, গত ৫৬ বছরে সীমান্তে নিহত ও আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি কূটনীতিকদের সীমান্ত এলাকা পরিদর্শনের ব্যবস্থা করে বিএসএফের অবৈধ ও অমানবিক কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরারও দাবি জানান তিনি। 

সংসদে সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ১৪৭ বিধির আওতায় আলোচনা স্থগিত করাকে তিনি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, প্রবাসী নেতা নুরুন্নবী নয়ন, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ, বরিশালের নেতা জাকির হোসেন ও ইমরান সরদার উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

স্টক নিউজ বিডি June 17, 2026

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সময়েই হঠাৎ দিলেন মন খারাপের খবর। জানালেন, ক’দিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় পড়ছেন।

বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি। দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোচাঁ লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটেঁ রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। জানালেন, বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।

এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রোমানিয়ায় এক বছরে কাজের ভিসা পেয়েছেন ৮৩১৯ বাংলাদেশি

স্টক নিউজ বিডি June 17, 2026

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কাজের ভিসা প্রদান অব্যাহত রেখেছে রোমানিয়া। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য মোট ৮২ হাজার ১৮০টি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা অনুমোদন করা হয়েছে।

রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ১১ জুন ইনফোমাইগ্রেন্টসকে ই-মেইলে এসব তথ্য জানিয়েছে। আইজিআইয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৪৯৬টি ওয়ার্ক পারমিট পেয়েছেন নেপালের নাগরিকরা।

এরপর রয়েছে শ্রীলঙ্কা। দেশটির নাগরিকদের জন্য ১৩ হাজার ৬৯৩টি ওয়ার্ক পারমিট অনুমোদন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে রোমানিয়ায় কাজের ভিসা প্রাপ্তির তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে, ৮ হাজার ৩১৯টি ওয়ার্ক পারমিট নিয়ে।

ভারতের নাগরিকরা পেয়েছেন ৮ হাজার ৮২টি ওয়ার্ক পারমিট। সবশেষে পাকিস্তানের নাগরিকরা পেয়েছেন ৬ হাজার ৫৯০টি ওয়ার্ক পারমিট। এসব পরিসংখ্যানের মধ্যে এমন অভিবাসীরাও রয়েছেন, যারা ২০২৪ সালে আবেদন করেছিলেন; কিন্তু ২০২৫ সালে এসে ওয়ার্ক পারমিট পেয়েছেন।

ওয়ার্ক পারমিটের পাশাপাশি দেশটির বর্তমানে নিয়মিত অবস্থায় বসবাসরত দক্ষিণ এশীয় অভিবাসীদের পরিসংখ্যানও ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে আইজিআই।  অভিবাসন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে রেসিডেন্স পারমিট নিয়ে বর্তমানে অবস্থান করছেন ৮ হাজার ৬৩৫ জন বাংলাদেশি নাগরিক।

তাদের মধ্যে ৭ হাজার ৮৯৫ জন কর্মসংস্থানের ভিত্তিতে রেসিডেন্স পারমিট পেয়েছেন। এছাড়া ৫০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসায়, ১৬৫ জন পারিবারিক পুনর্মিলনের আওতায়, ৬০ জন স্থায়ী রেসিডেন্স পারমিট নিয়ে এবং অল্প কয়েকজন অন্যান্য ক্যাটাগরিতে অবস্থান করছেন।

আন্তর্জাতিক সুরক্ষা কর্মসূচির আওতায়, অর্থাৎ রিফিউজি স্ট্যাটাস নিয়েও আছেন কয়েকজন বাংলাদেশি।

একই সময়ে রোমানিয়ায় নিয়মিত বসবাসকারী নেপালি নাগরিকের সংখ্যা ৫৭ হাজার ৩৩০ জন, যা দক্ষিণ এশীয়দের মধ্যে সর্বোচ্চ। শ্রীলঙ্কার ২৭ হাজার ৩৮০ জন, ভারতের ১৪ হাজার ৬১০ জন এবং পাকিস্তানের ৫ হাজার ২৬৫ জন নাগরিক রেসিডেন্স পারমিট নিয়ে দেশটিতে অবস্থান করছিলেন।

দক্ষিণ এশীয় নাগরিকদের মধ্যে অধিকাংশই রোমানিয়ায় অবস্থান করছেন চাকরির কারণে। আইজিআইয়ের তথ্য অনুযায়ী, নেপালের ৫৬ হাজার ৭০০ জন, শ্রীলঙ্কার ২৬ হাজার ৬২০ জন, ভারতের ১৩ হাজার ১৮৫ জন, বাংলাদেশের ৭ হাজার ৮৯৫ জন এবং পাকিস্তানের ৪ হাজার ১৭৫ জন নাগরিক কর্মসংস্থানের ভিত্তিতে রেসিডেন্স পারমিট পেয়েছেন।

এছাড়া পরিবার পুনর্মিলন, উচ্চশিক্ষা, স্থায়ী আবাসন এবং আন্তর্জাতিক সুরক্ষা কর্মসূচির আওতায় তুলনামূলক কমসংখ্যক দক্ষিণ এশীয় নাগরিক রোমানিয়ায় বসবাস করছেন।

আইজিআই বলেছে, সংস্থাটি রোমানিয়ার অভিবাসন, আশ্রয় এবং বিদেশি নাগরিকদের একীভূতকরণ-সংক্রান্ত নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তবে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের নয়; এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা হলো রোমানিয়ান বর্ডার পুলিশ। ইনফোমাইগ্রেন্টস।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চোর পলাশকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

স্টক নিউজ বিডি June 17, 2026

স্টাফ রিপোর্টার: গণস্বাস্থ্য হোমিওর অ্যাকাউন্টিং অফিসার চোর হাসান মাহমুদ পলাশের বিরুদ্ধে প্রতিষ্ঠানের মোটা অংকের অর্থ আত্মসাৎ করে ও চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে|

এ বিষয়ে ১৪ জুন ২০২৬, সকাল ১১টায় রাজধানীর ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের ১১ তলায় অবস্থিত গণস্বাস্থ্য হোমিও কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার| এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য হোমিওর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিঠুন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা এবং অডিট বিভাগের কর্মকর্তারা| গণস্বাস্থ্য হোমিও সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখে আনুমানিক বিকেল ৩টার দিকে ৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে অফিস ত্যাগ করেন ব্যাংকে টাকা জমা না করে চুরি করে পালিয়ে যায় অ্যাকাউন্টিং অফিসার চোর হাসান মাহমুদ পলাশ| এরপর থেকে পলাশ আর কর্মস্থলে ফিরে আসেননি| প্রতিষ্ঠানের দাবি, পলাশ দুই মাসের হিসাবসংক্রান্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে গেছেন| প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, গত দুই মাসের হিসাব সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব না হলেও সম্ভাব্য আর্থিক অনিয়মের পরিমাণ প্রায় অর্ধকোটি টাকার অধিক হতে পারে| পলাশ দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টিং বিভাগের প্রধান এর দায়িত্বে থেকে ব্যাংক লেনদেন, ওষুধ কোম্পানির পাওনা এবং কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক বিষয়াদি পরিচালনা করতেন| গণস্বাস্থ্য হোমিওর অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন এবং ওষুধ কোম্পানিগুলোর পাওনা পরিশোধ না করেই নিজে আত্মসা করে আত্মগোপনে চলে গেছে | প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পল্টন মডেল থানায় এবং র‌্যাব-৩-এ অভিযোগ দায়ের করা হয়েছে| সংবাদ সম্মেলনে ডা. এস. এম. সরওয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে গণমাধ্যম ও জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে| একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণের সহযোগিতা কামনা করছেন|”তিনি আরও ঘোষণা দেন যে, চোর হাসান মাহমুদ পলাশের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে তাকে খুঁজে পেতে সহায়তা করতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে| ০১৩৩৬-৩১২৮৪৮ নাম্বারে যোগাযোগের করার জন্য অনুরোধ জানান| সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. এস. এম সরওয়ার বলেন, “পলাশ প্রায় ৯ মাস ধরে গণস্বাস্থ্য হোমিওতে কর্মরত ছিলেন এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্ব পালন করতেন| কোরবানির ঈদের আগে কর্মকর্তা-কর্মচারীদের বেতন- বোনাস এবং ওষুধ কোম্পানির বকেয়া পরিশোধের জন্য হিসাব প্রস্তুতের নির্দেশ দেওয়া হলে পলাশ এর অনিয়ম ধরা পরে যাবে বলে পালিয়ে যায়| ”তিনি আরও বলেন, “হিসাবের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো আর্থিক হিসাব নিরূপণ করা সম্ভব হচ্ছে না| ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য কোনো অর্থ পাওয়া যায়নি|” অভিযুক্ত চোর হাসান মাহমুদ পলাশের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে| বর্তমান ঠিকানা :নারায়নগঞ্জ জেলা, নারায়নগঞ্জ সদর, বড় মসজিদের উত্তরে এখলাছ সাহেবের বাড়ী, আদমজীনগর-১৪৩০| এই ব্যাপারে চোর পলাশের পক্ষে কোন লোক খোজ করে পাওয়া যায়নি| পলাশের মোবাইল নাম্বারটি বন্ধ করে রেখেছে|

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি

স্টক নিউজ বিডি June 14, 2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে তাকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা ইউক্রেন ও ইরান যুদ্ধসহ ওয়াশিংটনের দূতদের আসন্ন রাশিয়া সফর নিয়ে আলোচনা করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে টেলিফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খসড়া সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্র নেতা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তি খুব কাছাকাছি রয়েছে।

উশাকভ বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার—যারা বর্তমানে ইরানি বিষয়ক নানা প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত; তারা শিগগিরই রাশিয়ায় ফিরবেন।

ক্রেমলিনের এই উপদেষ্টা বলেছেন, মার্কিন দূত উইটকফ ও কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন বলে একমত হয়েছেন পুতিন এবং ট্রাম্প।

এর আগে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিটি আজই স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আলোচনায় বারবার বিলম্ব হওয়া সত্ত্বেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, একটি বড় ধরনের সাফল্য খুব দ্রুতই আসছে। কিন্তু ট্রাম্পের এই দ্রুত সাফল্য আসার সময়সীমা নিয়ে বিশ্লেষকরা এখন সন্দেহ প্রকাশ করছেন।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির বিষয়ে তেহরান এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিংবা ঘোষণা করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, চুক্তি সইয়ের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি এবং এটি রোববার হচ্ছে না।

তবে ইরানি কর্মকর্তারা বলছেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। তারা জোর দিয়ে বলছেন, আলোচনা এখনও চলছে এবং কোনও চূড়ান্ত চুক্তি নিশ্চিত করা হয়নি।

সূত্র: এএফপি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির

স্টক নিউজ বিডি June 14, 2026

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। চোর, ছিনতাইকারী, নারী-শিশু ধর্ষণকারী ও অন্যান্য অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধরদের উত্তরসূরিরা ধারাবাহিকভাবে সেখানে ইমামতি ও ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন। এ ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ স্বৈরশাসনের প্রভাবে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নৈতিক অবক্ষয়, বিভাজন এবং সুশাসনের সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা জোরদার করা প্রয়োজন।

সমাবেশে অনুকূল আবহাওয়ার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও চট্টগ্রামে আবহাওয়া ভালো থাকায় বিপুলসংখ্যক মানুষ নির্বিঘ্নে কর্মসূচিতে অংশ নিতে পেরেছেন।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সত্য, ন্যায়, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। অন্যের সমালোচনার আগে নিজেদের সংশোধন এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব নিতে হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে অলি আহমেদ বলেন, সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। গ্রামাঞ্চলে সন্ধ্যার পর মানুষের মধ্যে ভীতি কাজ করছে। নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতেও নিরাপত্তাহীনতা রয়েছে এবং ব্যবসায়ীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, ডাকাতদের অনেককে গ্রেপ্তার করা হলেও চোর ও ছিনতাইকারীরা এখনও সক্রিয় রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী ডাকাতরা কলকাতায় পালিয়ে গেছে। চোররা এখানে রয় গেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী বা অন্য যেকোনো দায়িত্বেই থাকুন না কেন, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। নিজেকে একজন রাষ্ট্রনায়কের মর্যাদায় প্রতিষ্ঠিত করার আহ্বানও জানান তিনি।

১১ দলীয় জোট সবসময় সরকারকে সহযোগিতা করে এসেছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যেকোনো অপচেষ্টা ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। একই সঙ্গে তিনি বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে সংলাপ ও সমঝোতার আহ্বান জানান এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এদেশের জাতীয় স্বার্থ রক্ষা হবে বলে তিনি মনে করেন।

এ সময় ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার

স্টক নিউজ বিডি June 12, 2026

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে “অভিনব ও জনকল্যাণমুখী” বলে অভিহিত করেছেন মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার। তবে তিনি মনে করেন, বাজেটের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

খোকন জমাদার বলেন, “বাজেটে রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং প্রবাসী আয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগ দেশের অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক হতে পারে। কিন্তু সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক দক্ষতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রবাসীদের কল্যাণ, নিরাপদ অভিবাসন এবং রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা বৃদ্ধির বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগ এবং অভিবাসন ব্যয় নিয়ে নানা আলোচনা ও উদ্বেগও দেখা গেছে।

খোকন জমাদার বলেন, “বাজেট শুধু কাগজে-কলমে ভালো হলেই হবে না, এর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দেশের সাধারণ মানুষ প্রকৃত উপকার পাবে।”

তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রস্তাবিত বাজেটের ঘোষণাগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের মতামত ও স্বার্থকে যথাযথ গুরুত্ব দেবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা মালিকের ভাতিজা শিশু নেতা ঈমাম মাহাদীর জন্ম দিন –

স্টক নিউজ বিডি June 12, 2026

১২ জুন প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জুলাই ঘোষক পরিবার এর সদস্য ও শিশু নেতা ঈমাম মাহাদী সামির এর ৪ র্থ জন্ম দিন। ২২ সালের ১২ জুন জন্ম গ্রহণ করে আমার ভাতিজা ঈমাম মাহাদী সামির।

আমাদের মন পার্টির কেন্দ্রীয় কমিটির শিশু নেতা ঈমাম মাহাদী সামির এর জন্ম দিন।
জুলাই ঘোষক সিংহ পিতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, আমিই প্রথম রাজনৈতিক নেতা, রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রীয় কমিটির শিশু নেতা প্রতিষ্ঠা কারী এবং ঘোষণা করছি, আমাদের মন পার্টি সংগঠনে। এর আগে কোন রাজনৈতিক ইতিহাসে কেন্দ্রীয় কমিটির কোন শিশু নেতা ছিলো না।

আমার বিয়েতে উপস্থিত থাকা এবং আমার পারিবারিকতার এবং আমাদের আত্মীয়ের শিশু দের কে আমাদের মন পার্টি সংগঠন এর কেন্দ্রীয় কমিটির শিশু নেতা হিসেবে প্রতিষ্ঠা করছি।

রাজনৈতিক ইতিহাসে এটা প্রথম রাজনৈতিক কেন্দ্রীয় কমিটির শিশু নেতা নেত্রী প্রতিষ্ঠা করছি। শিশু নেতা নেত্রী দের বয়স ১৮ বয়স পর্যন্ত আমাদের মন পার্টি কেন্দ্রীয় কমিটির মধ্যে শিশু নেতা নেত্রী হিসেবে সম্মান মর্যাদা বীরোচিত ইতিহাস থাকবে।

আমাদের মন পার্টি কেন্দ্রীয় কমিটির মধ্যে শিশু নেতা পদ পদবী প্রতিষ্ঠা করছি, রাজনৈতিক ইতিহাসে আমাদের মন পার্টি সংগঠনটি প্রথম সংগঠন শিশু নেতা নেত্রী প্রতিষ্ঠা করছি।

জুলাই ঘোষক সিংহ পিতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, ১২ জুন international love flag human rights day.

জুলাই ঘোষক সিংহ পিতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, অনলাইন অফলাইনে উপস্থিত আমাদের মন পার্টির কেন্দ্রীয় কমিটির ব্যক্তিবর্গ, জুলাই ঘোষক পরিবার নববধূ মিসেস সিংহী মাতা গণতন্ত্রের রানী এন ইউ আহমেদ রোজি আকন্দ।

জুলাই ঘোষক সিংহ পিতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর বিবাহিত দাম্পত্য জীবন ঐতিহাসিক সত্য ইতিহাস। জুলাই ঘোষক গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, আমার গুপ্ত কোন সহধর্মিণী প্রেমিকা সন্তান প্রজন্ম জেনারেশন এবং শ্বশুর বাড়ি নাই, কিছু অপবাদ চক্র আছে ষড়যন্ত্র চক্র ষড়যন্ত্র কারী, প্রতিপক্ষ রাজনৈতিক হিংস্র ভিখারি ভিখারিনী।

চকমতি আনোয়ার গেনু মাষ্টার এবং জন্ম দাতা পিতা গণতন্ত্রের মহারাজা সাইদুল ইসলাম।

নান্দাইল চকমতি মাদ্রাসা প্রবেশ পথে আত্মীয় বাড়ির
আনোয়ার গেনু মাষ্টার দাদা
আম্বিয়া দাদু,, তাবাসসুম মুনিরা ঈশাত মেধাবী গুরু দয়াল অনার্স সেকেন্ড ইয়ার
নিষাদ তাসনীম( মেধাবী অনার্স), মৌ মুনিরা দিলাল পুর মেধাবী ৯ তম শ্রেণি।
আলপনা, সম্পর্কে ফুফু এবং ফুফা সিরাজ গোলাপ আত্মীয় এবং সাথী, শিবলী সাদিক।আইড়া আত্মীয় চকমতির শিবলী সাদিক এর ভাগ্নির মেয়ে।

গণতন্ত্রের মহারাজা সাইদুল ইসলাম,
গণতন্ত্রের মহারানী মাতিয়া খাতুন, নাসিমা বেগম,
ঈদ বেগম লামিয়া,
সামিয়া জাহান,
গণতন্ত্রের হিরো ঈমাম মাহাদী, ভালোবাসার পতাকা রানী সুমাইয়া আক্তার তম
ভালোবাসার পতাকা রাজা নাজিম উদ্দীন, ভালোবাসার পতাকা রাজা আলাল উদ্দিন হৃদয়, ভালোবাসার পতাকা রাজা বাছির উদ্দিন প্রবাসী অনলাইনে,,
ভালোবাসার পতাকা রাজা আলিম উদ্দিন প্রবাসী অনলাইনে,বোন জামাই মোবারক আলী

নানার বাড়ির বাড়ির ডাক্তার বাড়ির।
আপন মামা লুৎফর রহমান এবং বয়োজ্যেষ্ঠ গণতন্ত্রের রানী লতিফা বেগম মেক্সি।

রুখন , হেনা বেগম
সুমি আক্তার
দোলেনা
জিহাদ ( দিলাল পুর মেধাবী শিক্ষার্থী ৪ র্থ।

সায়েম ( দিলাল পুর মেধাবী শিক্ষার্থী, তাসবিয়া ভাতিজি, রূখন, লতিফা,

আত্মীয় নান্দাইল চকমতির -আঁকলিমা আপন খালা ওবায়দুল খালাতো ভাই বোন আজিজুল হক হাকিম,স্বপন
শহীদুল,, মুন্নি,
শ্রাবন্তি,হানিফ
জোবায়ের।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

স্টক নিউজ বিডি June 12, 2026

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট অভিনব কিন্তু বাস্তবায়ন কঠিন হতে পারে। সরকার বাজেটে সাধারণ মানুষদের কল্যাণের কথা ভেবেছেন। জীবনধারণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর কর রিয়াত দিয়েছেন যা প্রশংসনীয়। ঘাটতি বাজেট দেয়া অনেক দেশের জন্যই সাধারণ বাস্তবতা। বাংলাদেশের সমস্যা হল রাজস্ব আয় বাড়ানো এবং আদায়ে স্বচ্ছতা আনয়ন করা! সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং প্রশাসনে কার্যকর গতিশীলতা নিশ্চিত করা। প্রশাসন যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সরকারের অনেক চেষ্টাই ব্যর্থ হতে বাধ্য। আর রাজস্ব আদায় কখনো এ দেশে স্বচ্ছ ছিল না। কর ফাঁকি খুব সাধারণ ব্যাপার।ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয়নি। আমরা এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে পারি কেননা এখানে অনেক বেশি মানবিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সে বিবেচনায় সরকারকে আমরা সাধুবাদ জানাতেই পারি। আমরা আশা করি, সরকার যোগ্য ও ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। তবে মনে রাখতে হবে – দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে না পারলে সরকারের জন্য কঠিন বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা

স্টক নিউজ বিডি June 11, 2026

চলনবিল এলাকায় সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে সিধুলাই স্বনির্ভর সংস্থা। এই কাজের স্বীকৃতি হিসেবে সংস্থাটি ‘ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫’ পেয়েছে। বুধবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিসপ্রধান ড. সুসান ভাইজ। সূচনা পর্বে ইউনেস্কো ঢাকার শিক্ষা বিভাগের প্রধান নোরিহিদে ফুরুকাওয়া আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার ২০২৫ এবং এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সাক্ষরতার প্রসার’ বিষয়ে উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করছে।

সাক্ষরতার রূপান্তরমূলক শক্তির ওপর গুরুত্বারোপ করে সুসান ভাইজ বলেন, সাক্ষরতা কেবল পড়ালেখা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জীবনের সুযোগগুলো কাজে লাগানো এবং সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সক্ষমতা দেয়। পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাসেবা পৌঁছে দিতে সিধুলাই স্বনির্ভর সংস্থার ভাসমান বিদ্যালয় প্রকল্প দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্ষাকালে নদী-খাল ও জলাভূমিতে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার শিশুদের জন্য নৌকাভিত্তিক শ্রেণিকক্ষ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্থানীয় নৌকা নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব নৌকায় সৌরবিদ্যুৎ সংযোজন করা হয়েছে, যা শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করেছে।

বর্তমানে সংস্থাটি ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি ভাসমান শ্রেণিকক্ষ, ১০টি ভাসমান গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব এবং ৮টি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহন কার্যক্রমেও ব্যবহৃত হচ্ছে বেশ কয়েকটি নৌকা।

সিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজোয়ান বলেন, স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতেই টেকসই সমাধান গড়ে ওঠে। এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছানোর অনুপ্রেরণা।

এ বছর সিধুলাই স্বনির্ভর সংস্থার পাশাপাশি ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি (নালা) এবং মরক্কোর শিক্ষা মন্ত্রণালয় ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারে ভূষিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠী ও বিদ্যালয়ের বাইরে থাকা তরুণদের জন্য উদ্ভাবনী সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

১৯৬৭ সাল থেকে ইউনেস্কো সাক্ষরতা ক্ষেত্রে উৎকর্ষ ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার দিয়ে আসছে। চীন সরকারের অর্থায়নে প্রদত্ত ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে বাংলাদেশ থেকে ফ্রেন্ডশিপ ২০২৩ সালে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৩ সালে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য