Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

brazil argentina

জুনে মেলবোর্নে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই বছরের বিশ্বকাপ সামনে রেখে আগামী ১১ জুন প্রাক-প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বুধবার ভিক্টোরিয়ান সরকার নিশ্চিত করেছে, ম্যাচটি হতে যাচ্ছে আইকনিক মেলবোর্ন স্টেডিয়ামে। ৫ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে এই মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৯৫ হাজারের বেশি দর্শক হাজির ছিল।

ট্যুরিজম, স্পোর্ট অ্যান্ড মেজর ইভেন্টস মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, ‘দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখতে বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দলের এমসিজিতে ফেরা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শহর ও অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে আমাদের অবস্থানকে আরো শক্ত করে। ফুটবল পরিচিত বিশ্ব খেলা হিসেবে এবং এমন উত্তেজনাকর ম্যাচের কারণে মেলবোর্নের দিকে লাখ লাখ চোখ থাকবে ও ভিক্টোরিয়ার প্রতি হাজার হাজার অতিথি আকৃষ্ট হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজকে দলে নিতে আগ্রহী জুভেন্টাস

স্টক নিউজ বিডি April 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এমিলিয়ানো মার্টিনেজকে দলে নিতে আগ্রহী ইতালির ক্লাব জুভেন্টাস। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস দিচ্ছে এমন খবর।

তুরিনের বুড়িদের কোচ মেসেমিলিয়ানো এলেগ্রির গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ মার্টিনেজ। চলতি মৌসুমে সিরি আতে সেরা তিনে থাকা হচ্ছে না জুভেন্টাসের। দলকে তাই নতুন করে সাজাতে চাচ্ছেন এলেগ্রি। ওই পরিকল্পনায় নেই বর্তমানে প্রথম পছন্দের গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি।

তার জায়গায় এলেগ্রির প্রথম পছন্দ মার্টিনেজ। ইতোমধ্যেই ক্লাবের প্রধানের কাছে তাকে দলে নিতে অনুরোধ করেছেন ইতালিয়ান কোচ। যদিও মার্টিনেজকে দলে নিতে হলে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে জুভেন্টাসকে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ২০২৭ সাল অবধি নিজের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন তারকা। অ্যাস্টন ভিলায় নিজের সময়টা যে উপভোগ করছেন, জানিয়েছিলেন সেটিও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mosharraf rubel

না ফেরার দেশে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোশারফ হোসেন রুবেল আজ মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার।। কিন্তু শেষ পর্যন্ত হার মানলে মরণঘাতী ক্যান্সারের কাছে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজি

মার্সেইকে হারিয়ে শিরোপার আরও কাছে পিএসজি

স্টক নিউজ বিডি April 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘরের মাঠে রবিবার (১৭ এপ্রিল) রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে মার্সেইকে হারিয়ে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি।

দ্বাদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। এই নিয়ে সবশেষ তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন দুইটি।

অষ্টাদশ মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন এমবাপে। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি। একটু পর ডি-বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩১তম মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার সামনে ঝাঁপিয়ে পাঞ্চ করার চেষ্টায় ক্লিয়ার করতে পারেননি জানলুইজি দোন্নারুম্মা। জটলার মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি পিএসজির ডিফেন্ডাররাও। কাছ থেকে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার কালেতা কার।

৩৩তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেইমারের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক। একটু পর ডি-বক্সে নেইমারের পাসে এমবাপের ভলি লক্ষ্যে থাকেনি। ৪১তম মিনিটে মেসি জালে বল পাঠালেও গোল মেলেনি। তাকে পাস দেওয়া নুনো মেন্দেস আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন।

প্রথমার্ধের শেষ দিকে নেইমারের শট ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পিএসজি খেলোয়াড়রা, কিন্তু তখন রেফারির সাড়া মেলেনি। পরক্ষণে মেসি আবার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।এরপর ভিএআরের সাহায্যে আগের ঘটনার জন্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন এমবাপে।

চলতি লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এই বিশ্বকাপ জয়ী তারকার ২৯ ম্যাচে গোল হলো ২১টি। এমবাপেও এই নিয়ে সবশেষ তিন ম্যাচে জালের দেখা পেলেন, ৬ বার। নেইমারের মতোই ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন দুটি।

দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৭৩তম মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস ধরে বক্সে ঢুকে পড়েন এমবাপে। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে শট নিতে পারেননি তিনি। একটু পর মেসির আরেকটি পাসে এমবাপে জালে বল পাঠালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দিমিত্রি পায়েতের ফ্রি-কিকে কাছ থেকে জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করে দেন মার্সেইয়ের উইলিয়াম সালিবা। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৭৪। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তিন নম্বরে রেনের পয়েন্ট ৫৬। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। একই দিন নঁতের মুখোমুখি হবে মার্সেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লিভারপুল

৬ গোলের রোমাঞ্চে সেমিতে লিভারপুল

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে তিন গোল দিয়ে তিন গোল হজম করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৩-৩ গোলে শেষ হয়েছে ৬ গোলের রোমাঞ্চকর এক ম্যাচ। এতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে লিভারপুল।

ম্যাচের ২১ মিনিটের মাথায় লিভারপুলকে লিড এনে দেন ইব্রাহিম কোনাতে। ৩২ মিনিটে গনকালো রামোসের গোলে সমতায় ফেরে বেনফিকা। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেনফিকা। ম্যাচের ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুক ব্যবধান কমান। ৮১ মিনিটে ডারউইন নুনেজ ম্যাচে সমতায় ফেরান। নির্ধারিত ৯০ মিনিট পরেও ফলাফল থাকে ওই ৩-৩। তবে প্রথম লেগে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট কাটে লিভারপুল।

ইউরোপা সেরার মঞ্চে শেষ চারের প্রথম লেগে আগামী ২৭ এপ্রিল অ্যানফিল্ডে খেলবে ইংলিশ দলটি। এরপর ৪ মে ফিরতি লেগ হবে ভিয়ারিয়ালের মাঠে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তাইজুল ইসলাম

সুখবর পেলেন তাইজুল ইসলাম

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের বড় ব্যবধানের হারের পরও সুখবর পেলেন তাইজুল ইসলাম।

আফ্রিকার মাঠে দারুণ বোলিং করে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২২ নম্বরে তাইজুল।

ডারবানে প্রথম টেস্টে দলে ছিলেন না তাইজুল। দ্বিতীয় টেস্টের আগে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম চোটাক্রান্ত হয়ে দেশে ফেরার কারণে পোর্ট এলিজাবেথে দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে জায়গা পান তাইজুল।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পরও তাইজুল ৬ উইকেট নেন ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। বিদেশের মাটিতে ম্যাচে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ৯ উইকেট নেন তাইজুল।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ছিলেন ২৪ নম্বরে। পোর্ট এলিজাবেথ টেস্টের পর তাইজুলের উন্নতি হলেও অবনমন হয়েছে মিরাজের। ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ২ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন এ অফ স্পিনার।

ডারবান ও পোর্ট এলিজাবেথে প্রত্যাশিত ব্যাটিং ব্যর্থ লিটন-মুশফিকরা পিছিয়েছেন ৩ ও এক ধাপ। লিটন আছেন ২০ নম্বরে আর ২৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম। দুই ধাপ পেছানো তামিমের অবস্থান ৩৫ নম্বরে। আর অধিনায়ক মুমিনুল হক পিছিয়েছেন ছয় ধাপ, তিনি আছেন ৫১ নম্বরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গোলশূন্য ড্র হয়েও শেষ চারের টিকেট পেলো ম্যান সিটি

গোলশূন্য ড্র হয়েও শেষ চারের টিকেট পেলো ম্যান সিটি

স্টক নিউজ বিডি April 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার (১৩ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ আতলেতিকো মাদ্রিদকের সাথে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। ফলে প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারের টিকেট পায় সিটি।

বল দখলে আধিপত্য করে বিরতির আগে গোলের জন্য মোট আটটি শট নেয় সিটি, যদিও তার একটিও লক্ষ্যে ছিল না। পরের ধাপে ঘর সামলাতে ব্যস্ত দলটি শট নিতে পারে মাত্র আর দুটি। বিপরীতে প্রথমার্ধে মাত্র একটি শট নেওয়া আতলেতিকো দ্বিতীয়ভাগে নেয় ১৩টি। সব মিলিয়ে যদিও মাত্র তিনটিই লক্ষ্যে রাখতে পারে লা লিগা চ্যাম্পিয়নরা। পারফরম্যান্সের বিচারে ৯০ মিনিটের লড়াইটিকে অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়। ম্যাচ পরিসংখ্যানেও যা পরিষ্কার।

প্রথম লেগে পুরোপুরি রক্ষণাত্মক খেলেও জাল অক্ষত রাখা যায়নি, তাই এবার কৌশলে একটু বদল না এনে উপায় ছিল না আতলেতিকোর। টিকে থাকতে গোল করতেই হবে-সেই লক্ষ্যে শুরু থেকে আক্রমণে একটু চেষ্টা করতে দেখা যায় তাদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুমিনুল

মুমিনুলের কথায় সাংবাদিকরাও হতবাক

স্টক নিউজ বিডি April 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাউথ আফ্রিকার কাছে সিরিজ হেরে মুমিনুল যা শোনালেন, তাতে অনেকের মতো মুমিনুলের অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরাও স্তব্ধ হয়ে গেছেন।

মুমিনুল বলেন, ‘এটা আগে থেকে সবাই জানে। আমরা স্পিনে খুব বেশি ভালো খেলি না। এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু দুই-একজন ছাড়া আমরা খুব ভালো স্পিন খেলি না।’

মুমিনুলের এমন কথায় অনলাইন সংবাদ সম্মেলনে নীরবতা নামলেও তার কথার অবশ্য প্রমাণও আছে, ডারবান কিংবা পোর্ট এলিজাবেথে তাকালে মনে হবে মুমিনুল মোটেও ভুল বলেননি। প্রোটিয়াদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে বাংলাদেশের। সাইমন হারমার ও কেশব মহারাজ জুটি প্রথম টেস্টে টাইগারদের ১৪ উইকেট শিকার করেছিল। পোর্ট এলিজাবেথেও তারা নিয়েছেন ১৫ উইকেট। দুই টেস্টেরই চতুর্থ ইনিংসে বাংলাদেশের সব কটি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া স্পিন-জুটি।

বাংলাদেশ স্পিনে দুর্বল এমন বাস্তবতা তবুও যেন মানতে চাইছিল না মুমিনুলের সংবাদ সম্মেলন ও তাতে অংশ নেওয়া সাংবাদিকরা। তারপরও নীরবতা ভেঙে মুমিনুল জোর দিয়েই বাস্তবতা বোঝাতে চাইলেন, বললেন ‘ভালো খেলে হয়তো। কিন্তু কোন দিক দিয়ে খেলতে হবে, সেটা হয়তো আমরা বুঝি না। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাসেমিরো

চেলসির বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন কাসেমিরো

স্টক নিউজ বিডি April 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দারুণ হ্যাটট্রিকে ইউরোপের সফলতম দলটিকে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে দেন করিম বেনজেমা।

ওই ম্যাচের পর টুখেল ফিরতি লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে বলেন, তাদের সম্ভাবনা আর নেই বললেই চলে।

প্রতিপক্ষ কোচের এই সরল স্বীকারোক্তিতেও গা ভাসাচ্ছে না রিয়াল। সোমবার সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কাসেমিরো বললেন, কাজ শেষ হয়ে গেছে, এমনটা ভাবছেন না তারা।

“আমরা তার (টুখেল) কথায় কান দেব না। সম্ভবত গত সপ্তাহে লন্ডনে আমরা চলতি মৌসুমে আমাদের সেরা ৯০ মিনিট খেলেছি এবং সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি যেতে একটি বড় পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না।”

“টমাস টুখেল যা বলেছেন তা আমরা সবাই শুনেছি। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা জানি, এটি কঠিন ম্যাচ হবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার হবে ফিরতি লেগ। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাহবাজ শরীফকে শহীদ আফ্রিদির অভিনন্দন

শাহবাজ শরীফকে শহীদ আফ্রিদির অভিনন্দন

স্টক নিউজ বিডি April 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধামন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শাহবাজ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

শাহবাজকে অভিনন্দন জানিয়ে অলরাউন্ডার ক্রিকেট তারকা শহীদ টুইটারে লিখেছেন, ‌‘আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ।’

উল্লেখ্য, গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা শাহবাজ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মোহাম্মদ কোরেশি কোনো ভোট পাননি। কারণ কোরেশির দল ভোট প্রক্রিয়া বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।

সূত্র : জিওটিভি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য