Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্রধানমন্ত্রী

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি February 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।

২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। তবে প্রায় চার মাস আগেই কাজ শেষ করা হয়েছে।

এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড)।

প্রকল্পের বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চারলেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয়লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুইলেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কালশী ফ্লাইওভার কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মীরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

ইসিবি চত্তর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে।

একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়। বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১,০১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।

প্রকল্প বিবরণী অনুযায়ী ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের আদলে গড়া। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পাবলিক রিলেশন অফিস জানায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভার ব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন, একটি ১৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস-বে নির্মাণ করা হয়েছে।

প্রকল্পটি হওয়ায় মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব বলে আশা করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রীর সম্প্রতি করা যুক্তরাজ্য সফর ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সম্মেলনে অংশ নেওয়ার ওপর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।

১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশকে উৎপাদনশীলতার সংস্কৃতি চর্চা করতে হবে: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিল্পখাতের সকল উৎপাদন কার্যক্রম আধুনিক প্রযুক্তি নির্ভর তথা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা উপযোগী করার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা প্রয়োজন।

রোববার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’।

শেখ হাসিনা বলেন, উৎপাদনশীলতার উন্নয়ন ঘটাতে হলে বাংলাদেশকে উন্নত দেশগুলোর মডেল অনুসরণের মাধ্যমে উৎপাদনশীলতার সংস্কৃতি চর্চা করতে হবে। বৈশ্বিক অগ্রযাত্রার সঙ্গে তালমিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশের সর্বক্ষেত্রে অর্থাৎ তথ্য ও প্রযুক্তি, অবকাঠামো ও উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণায় উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লব অন্যতম। চতুর্থ শিল্প বিপ্লব হল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। উৎপাদনশীলতাই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে।

তিনি বলেন, বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ গ্রহণ করতে হলে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য একাযোগে কাজ করতে হবে। আগামী বিশ্বে তারাই নেতৃত্ব দেবে; যারা এই বিপ্লবে সফলকাম হবে।

শেখ হাসিনা বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধান লক্ষ্য হতে হবে দক্ষ মানবসম্পদ সৃষ্টি। তবেই দেশের সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এজন্য দক্ষ জনশক্তি তৈরি ও কৌশলগত উৎপাদনশীলতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

বাণীতে প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করছে জেনে আনন্দ প্রকাশ করে দিবসের সার্বিক সাফল্য কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্নাতক-সমমানে ভর্তিতে দরিদ্র-মেধাবীদের সহায়তা দেবে সরকার

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার। সে লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদরাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তা করা হয়। এরই মধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

আরও বলা হয়, ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আগামী ২৮ অক্টোবর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এ নির্দেশনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানোর অনুরোধও করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

কষ্ট লাগে, নেত্রীর উদারতা বিএনপি বোঝে না: কাদের

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সভা-সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার অর্থ বিএনপি নেতারা বোঝেন না মন্তব্য করে এ নিয়ে নিজের ‘কষ্ট’ লাগার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমাদের নেত্রী বলেছেন, বিএনপি সমাবেশ করুক, জনসভা করুক কোনো বাধা আমরা দেবো না। নেত্রী আপনার এ উদারতার অর্থ আমরা বুঝি। কিন্তু আজকে কষ্ট লাগে- তারা (বিএনপি) সেটা বোঝে না।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপির প্রতি ইঙ্গিত করে) বলেন, বিদেশিদের চাপে প্রধানমন্ত্রী আন্দোলনে বাধা দিতে নির্দেশ দিয়েছেন। লন্ডন থেকে স্লোগান দেয় আর প্রতিধ্বনি হয় পল্টনে। কী স্লোগান? ‘টেক ব্যাক বাংলাদেশ’। টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনে? বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জন দিয়েছে।

তিনি বলেন, সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখনো বাংলাদেশ স্ট্যাবিলিটি বজায় রেখেছে। এখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো রেমিট্যান্স আসছে হাজার হাজার কোটি টাকা। এখনো ৪০ থেকে ৪২ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে। বললাম কেন? বাংলাদেশে এখন রিকশাওয়ালারাও রিজার্ভের কথা বলেন। শ্রীলঙ্কার রিজার্ভ ফুরিয়ে গেছে। পাকিস্তানের রিজার্ভ তলানিতে। এজন্য বাংলাদেশকে নিয়েও তারা দুঃস্বপ্ন দেখে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষের কান কথা শুনে, গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, পাকিস্তানও হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা বীরের দেশ। শেখ হাসিনার বাংলাদেশ।

তিনি বলেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন। দলটাকে সুশৃঙ্খল রাখুন। দেশ যেভাবে এগোচ্ছে, আমরা যদি নেত্রীর নির্দেশনা অনুযায়ী এগোতে পারি, আগামী নির্বাচনে আবারও বিজয়ের বন্দরে পৌঁছাতে পারবো। আওয়ামী লীগে সব আছে। এখানে ভালো মানুষের অভাব নেই। শুধু ঐক্যটা রাখলেই হবে। ঐক্য থাকলে বিজয় আসবেই, কেউ ঠেকাতে পারবে না।

দলীয় ও সরকারপ্রধান শেখ হাসিনার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেক তথ্য অজানা রয়ে গেছে। অনেকের ভূমিকাও অজানা। সত্যের খাতিরে ইতিহাসের এসব তথ্য উন্মোচন করা দরকার। আইনমন্ত্রী বলেছেন, কমিশন গঠন করবেন। শুধু মুখে নয়, আমি বলবো বাস্তবে এর কার্যকারিতা বাংলার মানুষ দেখতে চায়। ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের রহস্যময় আরও পুরুষ আছে। যাদের জাতি চেনে না। কিন্তু তারা চেনা মুখ। সত্য জানা উচিত। সত্যের মুখোমুখি আমাদের হতে হবে। সত্য আমাদের জানতে ও জানাতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে থাইল্যান্ডে পাঠান। তারপর তাদের চাকরি দেন বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে। কয়েকজনকে প্রমোশনও দেন। এটাই শুধু নয়, খন্দকার মোশতাকের ইনডেমনিটি অর্ডিন্যান্স হত্যাকারীদের বিচাররোধকারী। ইনডেমনিটি অর্ডিন্যান্স জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছেন। খুনিদের জিয়াউর রহমানই সাংবিধানিক বৈধতা দিতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা। তাহলে আমার মুক্তিযুদ্ধের রণধ্বনি কেন নিষিদ্ধ হয়? সর্বকালের সেরা ভাষণের একটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কেন নিষিদ্ধ হয়? বাংলাদেশ বেতার কেন রেডিও বাংলা হয়? মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার সব আদর্শ নির্বাসনে পাঠাল কে? ইতিহাস কি তাকে ক্ষমা করবে?

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালন করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বঙ্গবন্ধুর ব্যবহৃত স্মৃতি নিদর্শনগুলো জাতির অমূল্য সম্পদ’

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধুর ব্যবহৃত স্মৃতি নিদর্শনগুলো জাতির অমূল্য সম্পদ। অর্থমূল্য দিয়ে এর পরিমাপ করা যাবে না। আবার নতুন করে এটি সৃষ্টিও করা যাবে না। আমরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নিদর্শনগুলো সংরক্ষণ করতে চাই যেন হাজার বছর পরও এটি অবিকল ও অবিকৃত থাকে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর ব্যবহৃত চারটি অমূল্য স্মৃতি নিদর্শন প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান ও সহকারি কিউরেটর কাজী আফরিন জাহান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

প্রধানমন্ত্রীর পক্ষে স্মৃতি নিদর্শনসমূহ হস্তান্তর করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। জাতীয় জাদুঘরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ব্যবহৃত চারটি স্মৃতি নিদর্শন যথাক্রমে মুজিব কোট, টোব্যাকো পাইপ, পাঞ্জাবি ও পায়জামা গ্রহণ করেন যথাক্রমে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

জাতির পিতার ব্যবহৃত জিনিস ও নিদর্শনসমূহ দিয়ে জাতীয় জাদুঘরে আলাদা গ্যালারি প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বাংলাদেশ জাতীয় জাদুঘরকে তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে ৪৯টি নিদর্শন উপহার দেন। যার মধ্যে ছিল মানপত্র, কাঁসার থালাসহ আরও কিছু জিনিসপত্র। পরবর্তীতে বঙ্গবন্ধুর ব্যবহৃত সাইকেল, কলম, স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত চিঠি, বিভিন্ন সূচিকর্ম ও চিত্রকর্ম জাদুঘর কর্তৃক সংগৃহীত হয়েছে।

কে এম খালিদ বলেন, আমরা জাদুঘরের জন্য একটি বাস পেয়েছি যেটি দিয়ে ঢাকা ও ঢাকার বাইরের ছাত্র-ছাত্রীসহ দর্শনার্থীদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। যার মধ্য দিয়ে তাদের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ জাতির সঠিক ইতিহাস তুলে ধরা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে যখন বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিস স্পর্শ করি, তখন সারা শরীরে কম্পন অনুভব করি, গভীর শোকে বেদনার্ত হই। প্রতিমন্ত্রী এসময় দ্রুততম সময়ের মধ্যে নিদর্শনসমূহ জাতীয় জাদুঘরে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, বঙ্গবন্ধুর ব্যবহৃত ব্যক্তিগত স্মৃতি নিদর্শনসমূহ সংগ্রহ জাতীয় জাদুঘরের জন্য মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জাদুঘরের দর্শনার্থীরা বিশেষ করে নতুন প্রজন্ম বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা ও মাহাত্ম্য সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবে।

বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বলেন, জাতীয় জাদুঘরের দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি এবং হস্তান্তরকরা নিদর্শনসমূহের একাধিক কপি বঙ্গবন্ধু জাদুঘরে রয়েছে বিধায় সেগুলো জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের আরও অনেক স্মৃতিনিদর্শন বঙ্গবন্ধু জাদুঘরে রয়েছে যেগুলো প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে জাতীয় জাদুঘরে হস্তান্তর করা যেতে পারে।

জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন কেবল সংগ্রহ করলেই হবে না, এর মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রেখে তাঁকে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান গত ২৬ জুলাই বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরকরা স্মৃতি নিদর্শনসমূহের প্রয়োজনীয়তা উল্লেখ করে চিঠি দেন এবং ১০ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভায় জাতীয় জাদুঘরের প্রস্তাব সাদরে গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমাদেরকে এখন থেকেই সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা এখনো আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি। কিন্তু আমাদেরকে এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। পানি সাশ্রয় করতে হবে। জ্বালানি ব্যবহার; সেটাও সাশ্রয় করতে হবে। আর প্রত্যেকে, এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। খাদ্য উৎপাদন করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হলো একদিকে করোনা, অপরদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। আর এই যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে; যার ফলে আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে। খাদ্য কিনতে সমস্যা হচ্ছে। কারণ ডলার দিয়ে কেনা যায় না। এই সমস্ত কারণেই আজকে শুধু বাংলাদেশ না, সারাবিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। খাদ্যের জন্য হাহাকার। এমনকি উন্নত দেশগুলোতে পর্যন্ত হাহাকার দেখা যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় কিন্তু তারা বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ নিচ্ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
PM-shak-hasina

অনলাইন পাঠদান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনলাইনে শিক্ষা পদ্ধতি চালু রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার বক্তব্যে এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহামারির কথা বিবেচনায় নিয়ে প্রথাগত শিক্ষা পদ্ধতির পাশাপাশি অনলাইন পাঠদান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখার কোনো বিকল্প নেই।

শেখ হাসিনা বলেন, করোনা কখনো বড়ছে কখনো কমছে। আমরা সব সময় লক্ষ্য করেছি শীতের পরপরই এ প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজে এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সে প্রস্তুতি নিতে হবে। অনলাইন শিক্ষা যেন সব ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ডিজিটাল শিক্ষা কার্যক্রমটা আমরা চালু করেছি। সেটা আমরা মোবাইল বা কম্পিউটার মাধ্যমে দিচ্ছি। এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে।

পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা ও মানবিক শিক্ষা দিতেও অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন সরকার প্রধান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
jean castex

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তারে কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স করোনা টিকার দুই ডোজই গ্রহণ করেছেন। এর আগে কখনও তিনি ভাইরাসটিতে আক্রান্ত হননি।

শীত আসার আগেই ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে সরকারগুলো নানা বিধিনিষেধ জারি করেছে। এর বিরুদ্ধে বিক্ষোভও হচ্ছে। ফ্রান্সও এর ব্যতিক্রম নয়।

এ প্রসঙ্গে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বিক্ষোভকারীদের কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর গোলাবারুদ ব্যবহার করেছে। তাদের কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য