স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনলাইনে শিক্ষা পদ্ধতি চালু রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার বক্তব্যে এই কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহামারির কথা বিবেচনায় নিয়ে প্রথাগত শিক্ষা পদ্ধতির পাশাপাশি অনলাইন পাঠদান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখার কোনো বিকল্প নেই।
শেখ হাসিনা বলেন, করোনা কখনো বড়ছে কখনো কমছে। আমরা সব সময় লক্ষ্য করেছি শীতের পরপরই এ প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজে এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সে প্রস্তুতি নিতে হবে। অনলাইন শিক্ষা যেন সব ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ডিজিটাল শিক্ষা কার্যক্রমটা আমরা চালু করেছি। সেটা আমরা মোবাইল বা কম্পিউটার মাধ্যমে দিচ্ছি। এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে।
পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা ও মানবিক শিক্ষা দিতেও অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন সরকার প্রধান।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
