Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

দেশের পুঁজিবাজার হবে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য: ডিএসইর চেয়ারম্যান

স্টক নিউজ বিডি January 18, 2025

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসের মধ্যে দেশের পুঁজিবাজার গতি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম। আজ শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ এ তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিনের অনিয়ম-দুনীতির বিষয়ে টাক্সফোর্স কাজ করছে। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। জুনের মধ্যে সব সংস্কারগুলো শেষ হবে না। তবে কিছু কিছু সংস্কার হয়ে যাবে, যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে।

’‘বিনিয়োগিকারী বিশ্বাস করতে শুরু করবে যে, সংস্কার হচ্ছে। পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এখানে অন্যায় করে ছাড় পাওয়া যাবে না, সেই আস্থা ফিরবে। ফলে জুন নাগাদ সংষ্কারের কিছু বিষয় বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে। আমরা আশা করছি, জুন নাগাদ শেয়ারবাজারে ভালো অবস্থা দেখতে পারব’, বলেন মোমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। তবে একই সময়ে বিশ্বের অন্য সব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডাররা বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে।

’ডিএসই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা এরই মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কাজের ফলাফল পেতে একটু সময় লাগবে। অনেকটা একটি ভবনের ভিত্তি নির্মাণ যেমন বাহিরে থেকে দেখা যায় না, সে রকম। তবে ভবনের উপরে নির্মাণ কাজটা সবাই দেখতে পায়। কিন্তু আসল কাজটা করা হয় ওই ভিত্তি নির্মাণের সময়।

’ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘সবকিছুই বিফলে যাবে, যদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারি। এজন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে চারটি কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪টি কাজের মধ্যে দ্রুত সময়ে কিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি। এ ছাড়া নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, ট্যাক্স সুবিধা দেওয়া ও ইনসাইডার ট্রেডিং বন্ধ করা। এই ট্রেডিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স।

’বাংলাদেশে শেয়ারবাজারের যে ভূমিকা থাকার কথা ছিল, তা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যাশার লেভেল থেকে আমরা অনেক পিছিয়ে আছি। স্টক এক্সচেঞ্জগুলোর অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডিএসইতে কোনো চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নেই। আমরা চাটার্ড অ্যাকউন্ট্যান্ট নেওয়ার চেষ্টা করছি।’সফটওয়্যার সমস্যায় ডিইএসইতে লেনদেন বিঘ্ন ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে একটা স্টক এক্সচেঞ্জের প্রধান সক্ষমতার জায়গা প্রযুক্তিগত সক্ষমতা। কারণ ট্রেড (লেনদেন) এখন সবই ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। সেটেলমেন্টও ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। আমরা যে প্লাটফর্ম তুলছি, সেটা আমরা এই মুহুর্তে দেখছি আন্তর্জাতিক মানের প্লাটফর্ম। তারপরও ছোট ছোট যে বিচ্চুতি হচ্ছে, সেখানে আমি বলব প্রসেসগত কিছু সীমাবদ্ধতা আছে। যে ধরনের স্ট্যান্ডার্ড প্রটোকল থাকা দরকার, সেগুলো স্ট্যাবিলিশ করলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।

’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ততটা ভালো নেই। ব্যাংকিং সেক্টরের একটা অস্থিরতা, সেখানে আমরা আশা করছি কিছুটা স্থিতিশীলতা এসেছে। এখনো আমরা প্রত্যাশিত অবস্থায় যেতে পারিনি। আমরা দেখছি মূলধনী মেশিনারিজ আমদানি কমে গেছে। রিয়েল ইকোনমিক বিনিয়োগ যদি ঠিক না থাকে, তাহলে পুঁজিবাজার তো পুরো মার্কেটের প্রতিচ্ছবি। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আশাবাদি জুন নাগাদ শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখতে পারব।

সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘সংস্কার করতে কিছু পদক্ষেপ নিতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে রোগী যাতে মারা না যায় সেটা দেখতে হবে। একটা জায়গায় সমন্বয় করা হয়েছে, ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপরে। আমাদের আরও কিছু দাবি-দাওয়া আছে। অর্থ মন্ত্রণালয়, এনবিআর থেকে বলা হয়েছে এগুলো পজেটিভভাবে দেখবে। দ্বিতীয় ভালো কিছু কোম্পানি আনতে পারলে বাজারে উৎসা-উদ্দিপনা তৈরি হবে। অনেক বিনিয়োগকারী নিষ্কৃয় হয়ে আছে, তারা সক্রিয় হবেন। একটা ইতিবাচক ধারা তৈরি হবে।

’তিনি বলেন, স্টক এক্সচেঞ্জগুলোও অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, ‘কোনো রকম চাপ বা কোনো অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মতো ঘটনা হয়নি। আমরা চাপবিহীনভাবে কাজ করছি। আমাদের সব সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে হচ্ছে। আমাদের বোর্ডের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কাজ করছি। নিয়মের বাইরে কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। ’

তিনি বলেন, ‘আমরা ডিএসইর সমস্যাগুলো বের করার চেষ্টা করেছি। ইতোমধ্যে সমস্যার তালিকা অনেক লম্বা হচ্ছে, এগুলো সমাধানে কাজ করছি। যেসব ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নিয়েছে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে তাদের সাপোর্ট দেয়া যেতে পারে। এছাড়া ব্রোকারেজ হাউজের সম্পদ বিক্রি করে এবং লাইসেন্স বিক্রি করে ওইসব হাউজের বিনিয়োগকারীদের তহবিল জোগান দেওয়া হবে।’

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘আমরা বাজারের উন্নয়নের জন্য বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। বিশেষ করে আইএমএফের সঙ্গে। এ ছাড়া দেশে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা কামনা করব। আশা করছি, এই সহযোগিতা আমরা পাব।’

তিনি আরও বলেন, ‘আগে প্রাইমারি রেগুলেটরকে সব ক্ষেত্রেই বিএসইসির অনুমোদন নিয়ে কাজ করতে হতো। যার ফলে কোম্পানিগুলোকে মনিটরিং করা ডিএসইর জন্য অনেকটা কষ্টকর হয়ে উঠেছিল। এই অবস্থান থেকে আমরা অনেকটা বের হয়ে আসছি। দুর্বল কোম্পানিগুলোতে এখন ডিএসইর মনিটরিং বাড়বে। এখানে সমস্যা হচ্ছে, এই বাজারের বেশিরভাগ কোম্পানিই দুর্বল। এতগুলো দুর্বল কোম্পানিকে এক সঙ্গে মনিটরিং করা ডিএসইর জন্য কষ্টকর। ‘আমাদের বাজারে এমন কিছু কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, যেগুলো তালিকাভুক্ত হওয়ার কথা ছিলো না। এগুলোকে ডিলিস্টিং করতে পদক্ষেপ নিতে হবে।

’সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপ’-এর মাধ্যমে ৮০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ

স্টক নিউজ বিডি January 8, 2025

ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫: ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে সম্প্রতি ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘উদ্যোগতারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এই কর্মশালা আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।

২৩ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার নতুন ব্যাচে অংশ নেন ৮০ জন নারী উদ্যোক্তা। এই আয়োজন ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিং-এর সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাঁদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসাবী-এর সেলস অ্যাসিস্টেন্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।প্রশিক্ষকরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এই উদ্যোগটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছে ব্র্যাক ব্যাংক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংক পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি January 8, 2025

যমুনা ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ আজ ঢাকার একটি অভিজাত হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ব্যাংকের নতুন পণ্য “যমুনা ব্যাংক শর্ট নোটস”-এর উদ্বোধন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান জনাব রবিন রাজন সাখাওয়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দীন আহম্মদ সম্মেলন পরিচালনা করেন। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় প্রধানগণ ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

২০২৪ সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ২০২৪ এবং সনদপত্র প্রদান করা হয়। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এসি ফ্রিজ টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

স্টক নিউজ বিডি December 28, 2024

নিজস্ব প্রতিবেদক:দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এসব পুরস্কার জিতেছে ওয়ালটন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করাহয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন।

অনুষ্ঠানে পুরস্কারগুলোর গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ।দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন।

এই নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন ফ্রিজ। আর টানা ২য় বার এই পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এদিকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং প্রথমবারই সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন। এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক।উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়।

দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদণ্ড বিবেচনায় এবছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতেও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজনেস কো-অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি December 23, 2024

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মিরপুর শাখায় সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাদিম এফসিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজিবর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক। শাখা ব্যবস্থাপক আলহাজ্ব মোঃ আরিফ বিল্লাহ্ মিঠুর সভাপতিত্বে সভায় বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মোহাম্মদ নাদিম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকদের সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা, তথ্য সহজলভ্য, নাগরিকদের অংশীদারিত্ব বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও আইনি কাঠামো’ শীর্ষক কর্মশালা

স্টক নিউজ বিডি December 23, 2024

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উদ্যোগে অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও আইনি কাঠামো’ শীর্ষক কর্মশালা আয়োজিত হয়। বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখের সভাপতিত্বে বেলা ১০:০০ টায় কর্মশালাটির সূচনা হয়।

বিএসইসি’র মাল্টিপারপাস হলে আয়োজিত উক্ত কর্মশালায় বিএসইসি’র নির্বাহী পরিচালকবৃন্দ এবং অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস, বিআইসিএম ইত্যাদিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রেজাউল করিম কর্মশালায় ‘বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস চালুকরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং আইনি কাঠামো’ শিরোনামে মূল বক্তব্য উত্থাপন করেন।

এছাড়াও কর্মশালায় বিএসইসি’র পরিচালক জনাব মোহাম্মদ আবুল হাসান এর সঞ্চালনায় ‘কমোডিটি ডেরিভেটিভ চালুকরণের সম্ভাবনা এবং এ সংক্রান্ত ঝুঁকি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত প্যানেল আলোচনায় প্যানেল আলোচক হিসেবে বিএসইসি’র পরিচালক জনাব মোঃ আবুল কালাম, সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরহাদ আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এর General Manager COO (In-charge) জনাব মো: ছামিউল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সাইফুর রহমান মজুমদার অংশ নেন।

কর্মশালায় ডেরিভেটিভস ও ডেরিভেটিভস মার্কেট, কমোডিটি এক্সচেঞ্জে এর প্রোডাক্ট ও তার লেনদেন সংশ্লিষ্ট বিষয়সমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের সুযোগ-সম্ভাবনা, এক্সচেঞ্জে কমোডিটি ডেরিভেটিভের ট্রেডিং মেকানিজম, কমোডিটি ডেরিভেটিভসমূহের ট্রেডিং এর ক্লিয়ারিং ও সেটলমেন্ট প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালু করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তাদের সম্ভাব্য সমাধানসমূহ, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভের বাজারের অংশীজন, কমোডিটি এক্সচেঞ্জ বিধিমালাসহ সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালার অংশীজন তথা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এর প্রতিনিধিবৃন্দ আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মূলবান মতামত দেন।

বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ কর্মশালায় সভাপতি’র বক্তব্য প্রদান করেন। তিনি কর্মশালায় আগত সকলকে ধন্যবাদ দেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান। দেশে কমোডিটি এক্সচেঞ্জ এর অনেক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি অন্যান্যের মধ্যে বলেন, বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এর সফলতার জন্য সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা অনেক বেশি জরুরী। বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পুঁজিবাজারের উন্নয়ন সাধনে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
brac-bank

বিআইবিএম-এর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:

স্টক নিউজ বিডি December 6, 2024

বিআইবিএম-এর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:

বিআইবিএম-এর টাস্কফোর্স অনুষ্ঠানে আমি ব্যাংকিং খাতে নাজুক অবস্থার জন্য আগস্ট পূর্ববর্তী সময়ের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সাথে কেন্দ্রীক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহিতা অভাবের কথা উল্লেখ করি। ব্যাংকিং খাত নিয়ে সরকারের কাছে জমা দেওয়া হোয়াইট পেপারেও জবাবদিহিতা ও সুশাসনের ঘাটতির কথা ওঠে এসেছে। মাননীয় গভর্নর স্যারও ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন।

আমি ব্যাংকিং খাতে নাজুক অবস্থার জন্য আগস্ট পূর্ববর্তী সময়ের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে কেন্দ্রীক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহিতা অভাবের কথা উল্লেখ করি। ব্যাংকিং খাত নিয়ে সরকারের কাছে জমা দেওয়া হোয়াইট পেপারেও জবাবদিহিতা ও সুশাসনের ঘাটতির কথা ওঠে এসেছে। মাননীয় গভর্নর স্যারও ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রয়োজনীয়তা বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন।

শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা, যারা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে নেই, পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকে চাকরি, পদোন্নতি ও বদলির জন্য সুপারিশ করতেন। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের অতি অল্পসংখ্যক সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত ছিলেন।

বিগত সময়ে যারা দায়িত্বশীল জায়গায় থেকে নানা অনিয়ম করেছেন, তারাই নানা তদবিরে জড়িত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে। ৫ আগষ্টের পর তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন। প্রকৃতপক্ষে, হাতেগোনা কয়েকজন কর্মকর্তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাই অত্যন্ত সৎ, মেধাবী এবং চৌকষ। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং ব্যাংকিং খাতকে সুশৃঙ্খল এবং নিয়মের মধ্যে পরিচালিত করতে তাঁরা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি বিশ্বাস করি, অভিজ্ঞ ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মাননীয় গভর্নর আহসান এইচ. মনসুর স্যারের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল ও পেশাদার কর্মকর্তারা দেশের ব্যাংক সেক্টরকে শক্তিশালী ও সমৃদ্ধ করবেন।

কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ও অপব্যাখ্যা করে সংবাদ প্রচার করা হয়েছে। এ ধরনের ভুলভাবে উপস্থাপিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমি সবসময় কেন্দ্রীয় ব্যাংকের প্রতি শ্রদ্ধাশীল। সম্প্রতি সময়ে আমার দেওয়া বক্তব্যে কেউ মর্মাহত হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। আমি কাউকে আহত বা কোন উদ্দেশ্য নিয়ে কোন বক্তব্য প্রদান করিনি। শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো টাস্কফোর্স সেমিনারে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

সেলিম আর. এফ. হোসেন

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসি

শেয়ার কারসাজির অভিযোগে জড়িতদের ১৩৫.৫৩ কোটি টাকা অর্থদণ্ড করেছে বিএসইসি

স্টক নিউজ বিডি December 5, 2024

জনাব খন্দকার রাশেদ মাকসুদ শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জড়িতদের ১৩৫.৫৩ কোটি টাকা অর্থদণ্ড করেছে

স্টকনিউজবিডি প্রতিবেদনঃ বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিতে ৯৩৪ তম কমিশন সভা গত ০৩/১২/২০২৪ তারিখে কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জড়িত দের বিরুদ্ধে অর্থদণ্ড করা হয়েছে।

গত ০৩ অক্টোবর ২০২১ হতে ২৬ অক্টোবর ২০২১ পর্যন্ত ফরচুন সু লিমিটেড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জনাব আবুল কালাম মাতবর কে ৭.২০ কোটি, ডিআইটি কো-অপারেটিভ লিঃ কে ১৫.০০ কোটি, কাজী সাদিয়া হাসান কে ২৫.০০ কোটি, মিসেস কনিকা আফরোজ কে ১৯.০০ কোটি, জনাব মোঃ আবুল খায়ের কে ১১.০০ কোটি ও জনাব সাজেদ মাদবর কে ১.০০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

গত ০৯ সেপ্টেম্বর ২০২১ হতে ২৬ অক্টোবর ২০২১ পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জনাব সাজেদ মাদবর কে ১.৬০ কোটি, মোহাম্মদ বশির সাহেব কে ১.১৫ কোটি, জনাব মোঃ আবুল খায়ের কে ১৯.১৫ কোটি, মিসেস কনিকা আফরোজ কে ২.৯০ কোটি, কাজী সাদিয়া হাসান কে ১,১০ কোটি, কাজী ফুয়াদ হাসান কে ১.০০ (এক) লক্ষ, ডিআইটি কো-অপারেটিভ লিঃ কে ৮৪.০০ লক্ষ ও জনাব আবুল কালাম মাতবর কে ২২.৩০ কোটি টাকা অর্থদন্ড করা হয়েছে।

গত ০৭ অক্টোবর ২০২১ হতে ২৭ অক্টোবর ২০২১ পর্যন্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জনাব মোঃ আবুল খায়ের কে ২.৩০ কোটি, জনাব আবুল কালাম মাতবর কে ৪.১৫ কোটি, কাজী সাদিয়া হাসান কে ১১.০০ লক্ষ, মিসেস কনিকা আফরোজ কে ১.০০ লক্ষ, ডিআইটি কো-অপারেটিভ লিঃ কে ১২.০০ লক্ষ, মিসেস আলেয়া বেগম কে ১.০০ লক্ষ, মোহাম্মদ বশির সাহেব কে ১,০০ লক্ষ, মোনার্ক হোল্ডিংস লিমিটেড কে ১.০০ লক্ষ ও জনাব সাজেদ মাদবর কে ১.০০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

গত ২৮ জুন ২০২১ হতে ৫ আগস্ট ২০২১ পর্যন্ত সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জনাব মোঃ আবুল খায়ের কে ১.০০ লক্ষ, জনাব আবুল কালাম মাতবর কে ১.০০ লক্ষ, কাজী সাদিয়া হাসান কে ২.০০ (দুই) লক্ষ, মিসেস কনিকা আফরোজ কে ১.০০ (এক) লক্ষ) কাজী ফরিদ হাসান কে ৩৫.০০ (পঁয়ত্রিশ) লক্ষ ও কাজী ফুয়াদ হাসান কে ৩৫.০০ (পঁয়ত্রিশ) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ ছাড়াও কনসোলিটেড কাস্টমার একাউন্ট এ ঘাটতির (যা পরবর্তীতে পূরণ হয়েছে) কারণে ANW সিকিউরিটিজ লিমিটেড কে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ ছাড়াও গত ১৭ আগস্ট ২০২৩ হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লি এর ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ও মনোনীত পরিচালক ব্যতিত) ২০.০০ (বিশ) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। এই অর্থদণ্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে।

গত ২৩ নভেম্বর ২০২৩ হতে ১৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর সিকিউরিটিজ লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জনাব দেওয়ান সালেহীন মাহমুদ কে ৪০.০০ (চল্লিশ) লক্ষ টাকা, মিসেস মাহফুজা আক্তার কে ১০.০০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ ছাড়াও সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গ করে মূল ব্যবসায়ের (core business) বাহিরে বিনিয়োগ করার দায়ে মোনার্ক হোল্ডিংস লিমিটেড কে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে ৩০ কর্মদিবসের মধ্যে মোনার্ক হোল্ডিংস লিমিটেড এবং সফট এভিয়েশন লিমিটেড এ বিনিয়োগকৃত (core business এর বাহিরে বিনিয়োগ) অর্থ মোনার্ক হোল্ডিংস লিমিটেড এর হিসাবে ফেরত আনবে মর্মে বলা হয়। উক্ত বিনিয়োগকৃত অর্থ ফেরত আনার বিষয়ে ব্যর্থতা অব্যাহত থাকলে (অর্থাৎ ৩০ কর্মদিবস অতিবাহিত হওয়ার পরে। প্রতিদিনের জন্য ১০.০০ (দশ) হাজার টাকা অর্থদন্ড করা হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ACME Pesticides Limited

Un-Audited Financial Statements First Quarter (Q1) of Acme Pesticides Limited

স্টক নিউজ বিডি November 14, 2024

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রথম প্রান্তিকে ওয়ালটনের ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা

স্টক নিউজ বিডি November 11, 2024

২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’ ২৪- সেপ্টেম্বর’ ২৪) ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২০২.০৭ কোটি টাকা।

চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।আজ সোমবার (১১ নভেম্বর, ২০২৪) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪২তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রার মান হ্রাস পাওয়ার পাশাপাশি উচ্চ সুদ হারের কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০.১২ শতাংশ। প্রথম প্রান্তিকে বাংলাদেশী মুদ্রার মান কমে যাওয়ায় কোম্পানিটি ৪৫.৮৫ কোটি টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে বিক্রয় ও বিতরণ এবং ব্যাংক সুদজনিত খরচের বৃদ্ধি সার্বিকভাবে কোম্পানির মুনাফাতে প্রভাব ফেলেছে।

ফলে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৯২ টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ৬.৬৭ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮২.৮০ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৪.২২ টাকা। একই সময়ে কোম্পানির পরিচালন মুনাফা কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২১.৩৮ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ২২.৫৮ শতাংশ।

প্রতিবেদনের তথ্যমতে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৯২ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬.৬৮ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি স্থিতিশীল ও টেকসই বাজার নিশ্চিত কল্পে ক্রেডিট সহায়তা কিছুটা বাড়িয়েছে কোম্পানি। এদিকে আলোচ্য সময়ে বিগত বছরের একই সময়ের তুলনায় সরকারি কোষাগারের পাশাপাশি প্রতিষ্ঠানের সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এনওসিএফপিএস হ্রাস পেয়েছে। যদিও আলোচ্য সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল ক্রয়ের কারণে টেকসই বিক্রয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

উল্লেখ্য, ওয়ালটন ম্যানেজমেন্ট বিগত দিনেও বাংলাদেশী মুদ্রার মান কমে যাওয়ার ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ সফলভাবে কমাতে সক্ষম হয়েছিল। সেই প্রচেষ্ঠা অব্যাহত থাকায় আগামীতেও বর্ণিত ক্ষতি কমে আসবে বলে তাঁরা দৃঢ় আশাবাদী। পাশাপাশি দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের পরিমাণ বৃদ্ধিতে আরও অধিক জোর দেয়া বলে জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য