Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

রেনউইক যজ্ঞেশ্বর

বিক্রয় বৃদ্ধিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রেনউইকের

স্টক নিউজ বিডি January 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত তথ্যে দেখা যায়, কোম্পানিটি এখনো লোকসানে থাকলেও আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ব্যবসায়িক কার্যক্রমে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির আর্নিংস পার শেয়ার (EPS) দাঁড়িয়েছে মাইনাস ৫.৪২ টাকা, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল মাইনাস ৭.৫৬ টাকা। অর্থাৎ, লোকসান কমিয়ে আনার ক্ষেত্রে কোম্পানি অগ্রগতি অর্জন করেছে। একইভাবে, শুধু দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) EPS উন্নীত হয়ে দাঁড়িয়েছে মাইনাস ২.৫২ টাকা, যা আগের বছরের মাইনাস ৫.৬৭ টাকার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, বিক্রয় পরিমাণ বৃদ্ধিই এই উন্নতির প্রধান চালিকাশক্তি। বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রয় কার্যক্রম শক্তিশালী হওয়ায় আয় কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (NAV) প্রতি শেয়ার মাইনাস ১১১.০১ টাকা দাঁড়ালেও, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটিকে চলমান দায় বৃদ্ধি-জনিত সাময়িক চাপ হিসেবে দেখছে এবং ভবিষ্যতে দায় ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে।

নগদ প্রবাহের ক্ষেত্রেও কোম্পানি স্বচ্ছতা বজায় রেখেছে। আলোচ্য সময়ে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) মাইনাস ৪.০১ টাকা হলেও, কর্তৃপক্ষ জানিয়েছে—উৎপাদন ব্যয় ও পরিচালন ব্যয় পরিশোধে অতিরিক্ত নগদ ব্যবহারের কারণেই এই অবস্থান তৈরি হয়েছে, যা কার্যক্রম সচল থাকারই প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, টানা লোকসানের মধ্যেও EPS-এর ধারাবাহিক উন্নতি ও বিক্রয় বৃদ্ধির প্রবণতা প্রমাণ করে যে কোম্পানিটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। সঠিক ব্যয় নিয়ন্ত্রণ ও দায় ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে লাভজনক অবস্থানে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে, বর্তমান আর্থিক প্রতিবেদন রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের জন্য একটি রিকভারি ফেজে প্রবেশের ইঙ্গিত হিসেবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’

স্টক নিউজ বিডি January 27, 2026

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হয়েছে নতুন জাহাজ এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।

বিএসসি সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) গ্রিনিচ মান সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং চীনের স্থানীয় সময় বিকেল ৪টা ১৯ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাহাজটির ডেলিভারি সম্পন্ন হয়। ডেলিভারির পরপরই জাহাজটির দায়িত্ব গ্রহণ করেন এর মাস্টার।

এ উপলক্ষে জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম আজ সকাল ৬টা ৩০ মিনিটে বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড (Stevenson Harwood)–এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির শারীরিক ডেলিভারি আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।

এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।”

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডিবিএ’র সঙ্গে সিএমজেএফ’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

স্টক নিউজ বিডি January 27, 2026

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নবনির্বাচিত কমিটির এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিবিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান (সিএফএ), ভাইস প্রেসিডেন্ট নাফিজ আল তারিক (সিএফএ), পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আলহাজা নাহিদ আহমেদ এবং সেক্রেটারি দিদারুল গনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিএমজেএফ’র পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল, সহ-সভাপতি বাবুল বর্মণ, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম এবং নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ও এস এম জাকির হোসেন।

বৈঠকে দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতি নিয়ে উভয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় ডিবিএর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিএমজেএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পুঁজিবাজারের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, সিএমজেএফ-এর প্রেসিডেন্ট মো. মনির হোসেন ডিবিএর প্রেসিডেন্টসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও ডিবিএর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লোকসানের বৃত্তে আটকে ইনটেক লিমিটেড, নগদ প্রবাহ ও নিট দায়ে বাড়ছে চাপ

স্টক নিউজ বিডি January 27, 2026

স্টক নিউজ বিডি: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড আবারও লোকসানি পারফরম্যান্স দেখিয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলেও সেখানে বিনিয়োগকারীদের জন্য কোনো ইতিবাচক বার্তা নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তবে প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান করেছে। যদিও আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১১ পয়সা, তবুও ধারাবাহিক লোকসান থেকে বের হতে না পারায় কোম্পানির আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে ছয় মাসের সমন্বিত ফলাফলে। চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৯ পয়সা। অর্থাৎ সামান্য উন্নতি দেখা গেলেও বাস্তবে কোম্পানি এখনো লোকসানের দুষ্টচক্রে বন্দী।

নগদ অর্থের প্রবাহ পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য আরও বড় সতর্ক সংকেত। আলোচিত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৪ পয়সা। নগদ প্রবাহের এই অবনতি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলছে।

এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬২ পয়সা, যা প্রতিষ্ঠানটির আর্থিক কাঠামোর দুর্বলতাকেই স্পষ্টভাবে তুলে ধরে। দীর্ঘদিন ধরে লোকসান, নেতিবাচক ক্যাশ ফ্লো এবং ক্রমবর্ধমান দায়—সব মিলিয়ে ইনটেক লিমিটেডের ভবিষ্যৎ কার্যক্রম ও শেয়ারহোল্ডারদের স্বার্থ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, কার্যকর ব্যবসায়িক পুনর্গঠন ও লাভে ফেরার স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোম্পানিটির আর্থিক সংকট আরও গভীর হতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য উচ্চ ঝুঁকির ইঙ্গিত বহন করছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু

স্টক নিউজ বিডি January 22, 2026

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামেন। প্রথম দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এলাকার অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা।

নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়ারপাড়া বাজারে এক নির্বাচনী সমাবেশের মাধ্যমে তার প্রচারণা শুরু করেন। দীর্ঘদিন পর নির্বাচনী মঞ্চে ফিরে তিনি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসাহিত হয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন সময়ে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং যেসব কাজ এখনো অসম্পন্ন রয়েছে সেগুলো সম্পন্ন করার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন।

অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউনুস আলী শহরের কানাইখালী এলাকার মসজিদ মার্কেটের সামনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জনগণের নৈতিক ও সুশাসনভিত্তিক রাজনীতির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন প্রচারণার প্রথম দিনে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে তিনি ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

প্রথম দিনের প্রচারণায় বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, নাটোরের রাজনৈতিক অঙ্গন ততই সরগরম হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সট: অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীকের প্রার্থী, নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা)।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও প্রতারণার অভিযোগে ইউনিলিভার বাংলাদেশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টক নিউজ বিডি January 22, 2026

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পণ্য সরবরাহের মাধ্যমে প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কর্মকর্তারা হলেন— ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সেন্ট্রাল সাউথ ক্লাস্টার প্রধান সৈয়দ জিকরুল বিন জমির, ওয়ারীর সিনিয়র টেরিটরি ম্যানেজার এম. সোয়াইব কামাল, সেন্ট্রাল সাউথ রিজিওনের এরিয়া ম্যানেজার কাওসার মাহমুদ চৌধুরী, কনজ্যুমার কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা এবং ফাইন্যান্স ডিরেক্টর জিন্নিয়া হক।

বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ জানান, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে গত বছরের ৭ আগস্ট ইউনিলিভার বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান মাসুদ অ্যান্ড ব্রাদার্স মামলাটি দায়ের করে। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম চলতি বছরের ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এজাহার ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ৩ নভেম্বর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে চুক্তির মাধ্যমে মাসুদ অ্যান্ড ব্রাদার্সকে ওয়ারী, মানিকনগর, সদরঘাট, নবাবপুর রোড, মালিবাগ, শ্যামপুর ও মতিঝিল এলাকায় পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি গোডাউন ভাড়া, পরিবহন ব্যবস্থা ও জনবল নিয়োগসহ উল্লেখযোগ্য বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে। লাক্স, ডাভ, সানসিল্ক, ফেয়ার অ্যান্ড লাভলিসহ ইউনিলিভারের ২৫০টির বেশি পণ্য বাজারজাত করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ২৮ জানুয়ারি চুক্তি নবায়ন হয়।

বাদীর অভিযোগ, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সরবরাহ করা পণ্যের মধ্যে বিপুল পরিমাণ নষ্ট, মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজড পণ্য ফেরত দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী এসব পণ্যের বিপরীতে নতুন পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।
এ ছাড়া অভিযোগে বলা হয়, অবাস্তব বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কম বিক্রয়যোগ্য পণ্য অতিরিক্ত সরবরাহের কারণে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাদী প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা ক্ষতির মুখে পড়ে।

সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিপরীতে অর্থ বা পণ্য ফেরত না দিয়ে নতুন পরিবেশক নিয়োগের মাধ্যমে মোট প্রায় ৮ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে বাদী প্রতিষ্ঠানকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্ত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডিএসইর তালিকাভুক্ত কোম্পানির খাতভিত্তিক শ্রেণিবিন্যাসআন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার আহ্বান ডিবিএর

স্টক নিউজ বিডি January 21, 2026

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানির খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে পুঁজিবাজারের ষ্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ বুধবার (জানুয়ারী ২১) ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব খন্দকার রাশেদ মাকসুদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, ডিএসই বর্তমানে উহার তালিকাভুক্ত কোম্পানিগুলোর যে ২২টি খাতভিত্তিক শ্রেণিবিন্যাস অনুসরণ করছে—যার মধ্যে সরকারি ও কর্পোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্ত—তা বহু বছর ধরে অপরিবর্তিত রয়েছে এবং বর্তমান বৈশ্বিক পুঁজিবাজার বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে সাইফুল ইসলাম বলেন, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজার এখন গ্লোবাল ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন স্ট্যান্ডার্ড (GICS) অথবা ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন বেঞ্চমার্ক (ICB) অনুসরণ করছে, যা খাতভিত্তিক বাজার বিশ্লেষণকে অধিক স্বচ্ছ, তুলনাযোগ্য ও কার্যকর করে তোলে।

ডিবিএ চিঠিতে বিদ্যমান শ্রেণিবিন্যাসের কয়েকটি অসংগতির উদাহরণ তুলে ধরে। যেমন—ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বর্তমানে ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ‘ফুড অ্যান্ড অ্যালাইড’ খাতে তালিকাভুক্ত, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উভয় কোম্পানিই ‘কনজ্যুমার স্ট্যাপলস’ খাতে অন্তর্ভুক্ত হওয়া যৌক্তিক। একইভাবে ওয়ালটন, সিঙ্গার, বাটা ও এপেক্সের মতো প্রতিষ্ঠানগুলোকে ‘কনজ্যুমার ডিসক্রিশনারি’ খাতে শ্রেণিবদ্ধ করা হলে তাদের প্রকৃত ব্যবসায়িক চরিত্র ও ভোক্তা চাহিদা নির্ভরতা যথাযথভাবে প্রতিফলিত হবে।

ডিবিএর মতে, খাতভিত্তিক পারফরম্যান্স বিশ্লেষণ অর্থনৈতিক প্রবণতা, ভোক্তা আচরণ ও আয় বৃদ্ধির ধারা বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি পুরনো বা অসামঞ্জস্যপূর্ণ শ্রেণিবিন্যাস কাঠামো এসব বিশ্লেষণের কার্যকারিতা ক্ষুণ্ন করে। ডিবিএ আরও উল্লেখ করে যে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাতভিত্তিক শ্রেণিবিন্যাস গ্রহণ করলে বাজারের স্বচ্ছতা বাড়বে, বৈশ্বিক বাজারের সঙ্গে তুলনাযোগ্যতা তৈরি হবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের পুঁজিবাজার একটি শক্তিশালী অর্থনৈতিক সূচক হিসেবে ভূমিকা রাখতে পারবে।

ডিবিএ বিএসইসি’র কাছে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস সংস্কারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি দেশী-বিদেশী বিনিয়োগকারীর বিশ্বাসযোগ্যতা, আস্থা, বিশ্লেষণগত গভীরতা ও বৈশ্বিক সংযুক্তি আরও সুদৃঢ় করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএসসি’র ৬ জাহাজ ক্রয়ে সরকারকে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর

স্টক নিউজ বিডি January 14, 2026

প্রতিবেদন: শামীম রেজা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃক বাস্তবায়িত ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা মোট ২০৩.৪৭ কোটি টাকার চেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নির্বাহী পরিচালক, সচিব, প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত Subsidiary Loan Agreement (SLA) অনুযায়ী ঋণের কিস্তি এবং ঘোষিত লভ্যাংশের অর্থ একত্রে এই চেকের মাধ্যমে সরকারকে প্রদান করা হয়।

বিএসসি’র জন্য জি-টু-জি ভিত্তিতে ৬টি নতুন জাহাজ ক্রয়ের লক্ষ্যে বাস্তবায়িত “৬টি নতুন জাহাজ ক্রয় (প্রতিটি প্রায় ৩৯,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও ৩টি বাল্ক ক্যারিয়ার)” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ও চীন সরকার (চায়না এক্সিম ব্যাংক)-এর মধ্যে ১৪ অক্টোবর ২০১৬ তারিখে একটি ঋণচুক্তি (Loan Agreement) স্বাক্ষরিত হয়।

উক্ত ঋণের মূল অর্থের পরিমাণ ছিল ১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫৭.৬৮ কোটি টাকা। এর ধারাবাহিকতায় ঋণ পরিশোধের লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সরকারের অর্থ বিভাগ ও বিএসসি’র মধ্যে পৃথক Subsidiary Loan Agreement (SLA) স্বাক্ষরিত হয়।

এই চুক্তি অনুযায়ী বিএসসি আগামী ১৩ বছরের মধ্যে মোট ২,৪২৫.০২ কোটি টাকা বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে।

স্বাক্ষরিত SLA চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন সুদ বাবদ ৪৭৫.২৫ কোটি টাকার একটি চেক ইতোমধ্যে ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৭ বছর পর ২০১৮-১৯ মেয়াদে উক্ত প্রকল্পের মাধ্যমে বিএসসি’র বহরে ৬টি আধুনিক বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়। এর মধ্যে বর্তমানে ৫টি জাহাজ— এম. ভি. বাংলার জয়যাত্রা, এম. ভি. বাংলার অর্জন, এম. টি. বাংলার অগ্রযাত্রা, এম. টি. বাংলার অগ্রদূত,  এম. টি. বাংলার অগ্রগতি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা স্বগৌরবে বহন করছে।

বিএসসি’র ৫৪ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে সংস্থাটি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে এবং ৩০৬.৫৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা সর্বোচ্চ। এই সাফল্যে প্রকল্পের আওতায় সংগৃহীত জাহাজগুলোর ভূমিকা অপরিসীম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে বিএসসি ইতোমধ্যে নতুন জাহাজ সংগ্রহের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহের আওতায়—

বাংলার প্রগতি জাহাজটি গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে ডেলিভারি গ্রহণ করে বাণিজ্যে যুক্ত হয়েছে।

বাংলার নবযাত্রা জাহাজটি আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ডেলিভারির জন্য নির্ধারিত রয়েছে।

এছাড়া, সরকারি অর্থায়নে ২টি এমআর প্রোডাক্ট অয়েল ট্যাংকার, নিজস্ব অর্থায়নে ১টি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার এবং চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় আকারের মাদার ভেসেল সংগ্রহের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সমুদ্র পরিবহন খাতে বিএসসি’র সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পিপলস লিজিংয়ের বিরুদ্ধে অর্থঋণ মামলা স্থগিতের আদেশ হাইকোর্টের

স্টক নিউজ বিডি January 14, 2026

এক বছরের জন্য স্থগিত সব অর্থঋণ ও অর্থজারি মামলা, নতুন মামলা করতে আদালতের অনুমতি বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার | ঢাকা |  বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (PLFSL)-এর বিরুদ্ধে দায়েরকৃত অর্থঋণ ও অর্থজারি মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোম্পানিটির বিরুদ্ধে কোনো মামলা দায়েরের আগে আদালতের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছেন আদালত।

বিচারপতি আহমেদ সোহেল বুধবার (২০ আগস্ট ২০২৫) কোম্পানি আইন, ১৯৯৪-এর ধারা ২৪৮ ও ২৫০ অনুযায়ী দায়ের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ১৯৯৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইনের ২৯ ধারার অধীনে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অবসানের আবেদন করে। পরবর্তীতে বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা নং-০১/২০১৯ হিসেবে হাইকোর্টে বিচারাধীন থাকে।

আবেদনকারী পক্ষের আইনজীবী হিন্দোল নন্দী ও মোঃ কাজী এরশাদুল আলম আদালতে যুক্তি তুলে ধরেন যে, কোম্পানিটি বর্তমানে পুনরুজ্জীবন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এ অবস্থায় একাধিক অর্থঋণ মামলা চলমান থাকলে প্রতিষ্ঠানটির পুনর্গঠন মারাত্মকভাবে ব্যাহত হবে।

আদালতের পর্যবেক্ষণ ও পূর্ববর্তী নির্দেশনা

আদালত উল্লেখ করেন, এর আগে ২০২১ সালের ১২ জুলাই (আদেশ নং-৯৬) কোম্পানিটির অবসান প্রক্রিয়া স্থগিত করে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে পুনরুজ্জীবন পরিকল্পনা গ্রহণ করা হয়।

আদালত তখন মত দেন, “কোম্পানিটি পূর্ণমাত্রায় বাণিজ্যিকভাবে চালু করা গেলে শেয়ারহোল্ডার, আমানতকারী, ঋণদাতা ও কর্মচারীসহ সব স্টেকহোল্ডারের স্বার্থ সুরক্ষিত হবে।”

এছাড়া আমানতকারীদের ৬ মাসের মধ্যে অর্থ ফেরতের জন্য চাপ না দিতে নির্দেশ দেওয়া হয়, যা সর্বশেষ ৭ জুলাই ২০২৫ তারিখে আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়।

তীব্র তারল্য সংকট ও অর্থঋণ মামলার ঝুঁকি

আদালতে জানানো হয়, কিছু পাওনাদার ব্যাংক আদালতের নির্দেশনা উপেক্ষা করে অর্থঋণ মামলা চালিয়ে যাচ্ছে এবং কয়েকটি মামলায় ডিক্রিও পেয়েছে। এসব মামলায় আপিল করতে হলে ডিক্রিকৃত অর্থের ৫০ শতাংশ জমা দিতে হয়, যা বর্তমানে কোম্পানিটির পক্ষে অসম্ভব।

এতে করে কোম্পানির স্থাবর সম্পদ ও নগদ অর্থ ক্রোকের ঝুঁকি তৈরি হয়েছে, যা পুনরুজ্জীবন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

হাইকোর্টের চূড়ান্ত আদেশ

সব পক্ষের বক্তব্য ও আইনি বিধান পর্যালোচনা করে আদালত আবেদনটির সারবস্তু গ্রহণ করেন এবং আদেশ দেন—

পরিশিষ্ট ‘গ’-তে উল্লেখিত সব অর্থঋণ ও অর্থজারি মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত থাকবে

২০২৩ সালের দেওয়ানি বিধি নং ৫৭৮ (এফএম) ও ১৪৩ (এফএম) মামলাসমূহ এই স্থগিতাদেশের বাইরে থাকবে

ভবিষ্যতে PLFSL-এর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে হলে কোম্পানি আইন, ১৯৯৪-এর ধারা ২৫০ অনুযায়ী হাইকোর্টের পূর্বানুমতি নিতে হবে

আদালত সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আদেশটি জানাতে নির্দেশ দেন।

আইন বিশেষজ্ঞদের মতে, এই আদেশ পিপলস লিজিংয়ের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় একটি বড় স্বস্তি এনে দেবে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় নজির হিসেবে কাজ করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পোস্ট-আইপিও কমপ্লায়েন্স বিনিয়োগকারীদের আস্থা ও বাজার স্থিতিশীলতার মূল ভিত্তি

স্টক নিউজ বিডি January 13, 2026

স্টক নিউজ বিডি ডেস্ক: পোস্ট-আইপিও কমপ্লায়েন্সকে অনেক সময় একটি নির্দিষ্ট আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা তৈরি ও সুদৃঢ় হয়। পোস্ট-আইপিও পর্যায়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করা বিনিয়োগকারী সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র পরিচালক মোঃ সাজেদুল ইসলাম।

ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (৪–১২ জানুয়ারি ২০২৬) “Continuing Listing Requirements Post IPO” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানটি গতকাল ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, একটি সফল আইপিও মানেই কাজের শেষ নয়; বরং একটি সফল আইপিওর প্রকৃত পরীক্ষা শুরু হয় আইপিও-পরবর্তী সময় থেকে। এ সময় তালিকাভুক্ত কোম্পানিগুলো যখন নিয়মিতভাবে পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনা করে এবং শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে, তখনই দায়িত্বশীলতা ও কমপ্লায়েন্সের গুরুত্ব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্বচ্ছতা, সময়োপযোগী তথ্য প্রকাশ এবং নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ঠা ও পেশাদারিত্বই শেয়ারহোল্ডারদের আস্থা বজায় রাখতে এবং পুঁজিবাজারকে শক্তিশালী ও টেকসই অবস্থানে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র পরিচালক মোঃ আবুল কালাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম, একনাবিন চার্টার্ড অ্যাকান্ট্যান্টস-এর পরিচালক মাহমুদুর রহমান, এফসিএ এবং ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস-২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং লিস্টিং রিকোয়ারমেন্টস ও এনফোর্সমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাজেদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

  • সূচকের উত্থানে লেনদেন শেষ

  • তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য