Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সিটি ব্যাংক

ব্র্যাক ব্যাংক সিটি সুগার ইন্ডাস্ট্রিজের জন্য মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ডের মাধ্যমে ১,৫০০ কোটি টাকা উত্তোলনের দায়িত্ব পেল

স্টক নিউজ বিডি February 22, 2025

ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫: সিটি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এবং ট্রিপল-এ রেটিং পাওয়া সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তহবিল সংগ্রহের জন্য ১,৫০০ কোটি টাকা ফেস ভ্যালুর তীর ১০০% মর্টগেজ-ব্যাকড জিরো কুপন বন্ড ইস্যু করতে ব্র্যাক ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের সাপেক্ষে এই বন্ড ইস্যু করা হবে।

এই তিন বছর মেয়াদি বন্ড সম্পূর্ণ নিরাপদ এবং আকর্ষণীয় রিটার্ন প্রদানের জন্য স্ট্রাকচার্ড, যা প্রথমবারের মত ইস্যু করা হচ্ছে। এই বন্ড বাংলাদেশজুড়ে ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এই মধ্য-মেয়াদি বন্ড প্রাতিষ্ঠানিক ও রিটেইল বিনিয়োগকারীদের পরিবর্তনশীল ঝুঁকি গ্রহণের মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মূলধন বাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত তহবিল সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ, নগদ প্রবাহ ব্যবস্থাপনা উন্নতকরণ এবং অর্থায়নের পথ বহুমুখী করতে ব্যবহার করবে, যা ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। পাশাপাশি, এটি একটি নিরাপদ ও উদ্ভাবনী বিনিয়োগের সুযোগ খোঁজা বাংলাদেশের ক্রমবর্ধমান বিনিয়োগকারী গোষ্ঠীর জন্য একটি আকর্ষণীয় সুযোগ নিয়ে আসবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এই গুরুত্বপূর্ণ বন্ডটি বাজার উদ্ভাবনের প্রতি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের কর্পোরেট বন্ড বাজারের উন্নয়ন, বিকল্প বিনিয়োগ সুযোগ প্রসার ও আর্থিক পণ্য সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল) মোহাম্মদ তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং সিটি গ্রুপের ম্যানজিং ডিরেক্টর মো. হাসান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট তানভীর কামাল।

অন্যদিকে সিটি গ্রুপের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস) রেজা উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর (ইমপোর্ট) খিজির হায়াত খান অনুষ্ঠানে অংশ নেন।এই বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ব্যাংকিং খাতে তাদের স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিজনেস আরও শক্তিশালী করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৭ পয়সা (রিস্টেড) আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৮১ পয়সা (রিস্টেড)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা ২২ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি সভা আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি সভায় ৩১ মার্চ,২০২৩ থেকে ৩১ আগস্ট,২০২৩ সমাপ্ত সময়ের জন্য মুনাফা প্রকাশ করবে। ২০২২ সালে বন্ডটি ৯.৫৮ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক

স্টক নিউজ বিডি October 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড তাদের ২০২২ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এ উপলক্ষে ৩১ অক্টোবর তারিখে অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৫ পয়সা, যা ২০২১ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৭৭ পয়সা। প্রতিবেদন অনুযায়ী, বছরের এই নয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩৩০.৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩২.৬ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিতভাবে বর্ণনা করেন ও ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কর্পোরেট ব্যাংকিং নূরুল্লাহ চৌধুরী, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও অ্যাক্টিং সিআরও মেসবাউল আসীফ সিদ্দিকী, হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার। অংশগ্রহনকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে এবং এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৫ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংকের বোর্ড সভা ২৩ অক্টোবর

স্টক নিউজ বিডি October 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, দুপুর ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রন্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

শেয়ার বিক্রি করবেন সিটি ব্যাংকের উদ্যোক্তা

স্টক নিউজ বিডি October 6, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হোসনে আরা আজিজ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সিটি ব্যাংকের উদ্যোক্তা হোসনে আরা আজিজের কাছে কোম্পানিটির মোট ৫ লাখ ৭৯ হাজার ৪২৫ শেয়ার রয়েছে। এ থেকে তিনি ৫ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর মাধ্যমে পাবলিক মার্কেটে এ শেয়ার বিক্রি করবেন।

উল্লেখ্য, কোম্পানির মোট ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৪ দশমিক ৭৭ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৬ দশমিক ৩২ শতাংশ শেয়ার। কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা।

চলতি হিসাববছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ পয়সা কমেছে দি সিটি ব্যাংক লিমিটেডের। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস কমেছে ১২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২ পয়সা। ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা (ঘাটতি), আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা।

এদিকে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা।

এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ২৮ পয়সা। এর আগের হিসাববছরে কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ২৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ এনএভিপিএস ছিল ২৯ টাকা তিন পয়সা। এছাড়া হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৪ টাকা ৯০ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা নির্ধারণ

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি বন্ডটির কুপন রেট বা মুনাফার হার নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি আগামী ১ সেপ্টেম্বর,২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি,২০২৩ পরযন্ত বন্ডের মেকানিজম অনুযায়ী কুপন রেট নির্ধারণ করেছে।

আলোচ্য সময়ে বন্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বলে নির্ধারণ করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংক বন্ডের ট্রাস্টি সভা আজ

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আজ, ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় বন্ডটির ৩০ সেপ্টেম্বর,২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

বন্ডটি সভায় আলোচ্য সময়ের জন্য মুনাফা ঘোষণা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

সিটি ব্যাংক বন্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আগামীকাল ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় বন্ডটির ৩০ সেপ্টেম্বর,২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

বন্ডটি সভায় আলোচ্য সময়ের জন্য মুনাফা ঘোষণা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য