Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

বুস্টার ডোজ নিতে চান? লিংকে ক্লিক করলেই সর্বনাশ

বুস্টার ডোজ নিতে চান? লিংকে ক্লিক করলেই সর্বনাশ

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনার সংক্রমণ বেড়ে গেছে। এই মুহূর্তে গোটা ভারতে তাণ্ডব চালাচ্ছে নতুন ধরনের করোনা অমিক্রন। তাই তাড়াহুড়ো শুরু হয়েছে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে এক ধরনের প্রতারক চক্র।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সতর্ক করেছে কলকাতা পুলিশ। কিভাবে প্রতারণা করা হচ্ছে? এই বিষয়টিই জানিয়েছে কলকাতা পুলিশ, যাতে অভিনবত্ব রয়েছে।

একটা চক্র বিভিন্নজনকে ফোন করছে এই বলে যে আপনি কি ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন? যদি উত্তর না হয়, তার পরের প্রশ্ন হবে আপনি কি নিতে চান? এই মুহূর্তে কে না চায় বুস্টার ডোজ নিতে? উত্তর হ্যাঁ হলেই তারা একটি লিংক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আপনি ক্লিক করলে আপনার মোবাইলে চলে আসবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। এরপর চক্র আপনার কাছ থেকে জেনে নেবে ওটিপি, আর আপনি ওই ওটিপি বলেছেন মানেই আপনার চূড়ান্ত সর্বনাশ হয়ে যাবে।

মোবাইল দ্বারা পরিচালিত ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং থেকে সব টাকা গায়েব হয়ে যাবে। মানে ওই পাস ওয়ার্ড দিয়ে মুহূর্তেই সব টাকা গায়েব করে দিচ্ছে চক্রটি।

কলকাতা পুলিশেরে গোয়েন্দা বিভাগ থেকে প্রথম সতর্ক করা হয়। এরপর এই প্রতারণার কৌশলটি বিশদ জানিয়ে কলকাতা পুলিশ নাগরিকদের সতর্ক করে।

সূত্র: কালের কন্ঠ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। স্থানীয় সময় শুক্রবার তার মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব সুইডেনের একটি বার্তা সংস্থাকে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী। মাগডালেনা অ্যান্ডারসন চলমান বিধিনিষেধ মেনে চলবেন। বাসা থেকে তিনি কাজ চালিয়ে যাবেন।

অ্যান্ডারসন জানিয়েছেন, করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো। অ্যান্ডারসন সুস্থ বোধ করার কথা জানিয়েছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকহারে আলোচনায় আসেন অ্যান্ডারসন। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আবারো ক্ষমতা গ্রহণ করেন।

সূত্র: পলিটিকো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪ হাজারের বেশি, মৃত্যু ৬ জনের

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জনের। এ সময়ের মধ্যে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো ছয়জনের।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৪১ দিন পর দেশে এক দিনে আবার করোনা শনাক্ত চার হাজার ছাড়াল। এর আগে গত বুধবার সকাল ৮টা থেকে গত বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় তিন হাজার ৩৫৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩.০৩ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়

ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যাপসিকাম বা বেলপেপার বললে মূলত স্বাদ ও সৌন্দর্যের কথা মাথায় আসে। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ বা সৌন্দর্য বৃদ্ধিই নয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও ক্যাপসিকামের তুলনা নেই।

ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

১. ক্যাপসিকামে ভিটামিন এ পাওয়া যায়, যা চোখ ভালো রাখতে অত্যন্ত কার্যকর। বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করতেও এর জুড়ি নেই।

২. লাল ক্যাপসিকাম হজমের ক্ষমতা বাড়ায়। যা পরোক্ষ ভাবে দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

৩. ক্যাপসিকামে ভিটামিন সি ও কোলাজেন পাওয়া যায়। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভালো রাখতে সাহায্য করে।

৪. ক্যাপসিকামে ক্যাপসিসিন নামের এক ধরনের উপাদান থাকে। এটি শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. চুল পড়ার সমস্যা কমাতেও বেশ কার্যকর ক্যাপসিকাম। ক্যাপসিকামে থাকা কোলাজেন চুলের গোড়া ভাল রাখতে খুবই উপযোগী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৯৪ হাজার করোনায় আক্রান্ত

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনের।

মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার। বুধবারে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ১১.৫ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

ইউরোপে জলোচ্ছ্বাসের মতো অমিক্রন ছড়াচ্ছে

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনার নতুন ধরন অমিক্রনে সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগ বলেন, পশ্চিম থেকে পূর্বে ইউরোপে জলোচ্ছ্বাসের মতো অমিক্রন ছড়াচ্ছে। সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে করোনার আরেকটি অতি সংক্রামক ধরন ডেলটাকে ছাড়িয়ে গেছে অমিক্রন।

হ্যানস ক্লুগ এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পশ্চিম থেকে পূর্বে ইউরোপে করোনা শনাক্তের যে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, তার মূলে রয়েছে অমিক্রন। এই অঞ্চলজুড়ে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে ডেলটার প্রকোপকে ছাড়িয়ে গেছে অমিক্রন।

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পূর্বাভাস উদ্ধৃত করে হ্যানস ক্লুগ বলেন, ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার অমিক্রন ধরনে সংক্রমিত হবে।

হ্যানস ক্লুগ বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো প্রচণ্ড চাপের মুখে পড়েছে।

অমিক্রন শনাক্ত হওয়ার পর করোনার এই ধরনটি নিয়ে কিছু গবেষণা হয়েছে। গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে অমিক্রন অতিমাত্রায় সংক্রামক। পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও অমিক্রনে সংক্রমিত হতে পারেন। তবে করোনার অন্যান্য ধরনের তুলনায় অমিক্রনে সংক্রমিত মানুষ গুরুতর অসুস্থ কম হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চুলের যত্নে কলার উপকারিতা

চুলের যত্নে কলার উপকারিতা

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘দ্যা বডি শপ ইন্ডিয়া’র আঞ্চলিক প্রশিক্ষক লক্ষ্মী শ্রেষ্ঠা ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কলাতে ভিটামিন, খনিজ এবং পটাশিয়ামে ভরপুর। এতে আছে ভিটামিন বি-৬, আঁশ, ভিটামিন সি, লৌহ এবং ম্যাগনেসিয়াম। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে, মসৃণ ও উজ্জ্বল করে তোলে।”

রুক্ষাভাব কমায়:
কলার চর্বি প্রাকৃতিক তেল এবং ফলিক অ্যাসিডে ভরপুর যা চুলের রুক্ষতা ও শুষ্কভাব দূর করে। কলার তৈরি মাস্ক চুলের রুক্ষভাব দূর করে চুলকে করে তোলে মসৃণ যা নিয়ন্ত্রণ করা সহজ।

আর্দ্রতা রক্ষা:
কলা নানান পুষ্টি উপাদানে ভরপুর হওয়ায় তা মাথার ত্বক এমনকি চুলের আগাতেও ব্যবহার করা যায়। সার্বিকভাবে চুলের আর্দ্রতা রক্ষা করতে কলার মাস্ক ব্যবহার উপকারী।

চুলের বৃদ্ধি:
কলাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও রয়েছে সিলিকা যা চুলকে মোটা করে ও আগা ফাটা কমিয়ে লম্বা করতে সহায়তা করে।

শ্রেষ্ঠার মতে, “কলার ভিটামিন বি-৬ এবং ভিটামিন সি চুলের স্থিতিস্থাপকতা বাড়ায় ও মজবুত করে।”

মাথার ত্বকের সুস্থতা: কলার আর্দ্রতা রক্ষা করার গুণ মাথার ত্বক সুস্থ ও আরামদায়ক রাখে। এতে আছে ব্যাক্টেরিয়ারোধী উপাদান যা খুশকি কমায় ও মাথার ত্বকে হওয়া ছোট ছোট দানা কমাতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার নিবন্ধন লাগবে না

শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার নিবন্ধন লাগবে না

স্টক নিউজ বিডি January 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিং-এ মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা নিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সবাই এক সাথে সশরীরে ক্লাস করতে পারবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ শিক্ষার্থীকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। প্রথম ডোজ দেওয়ার বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ শিক্ষার্থী।

দেশের ৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে বলে জানান মন্ত্রী।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যালোভেরার জুস যেভাবে ওজন কমাতে সাহায্য করে

অ্যালোভেরার জুস যেভাবে ওজন কমাতে সাহায্য করে

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।

অ্যালোভেরার গুণাগুণ;

অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।

অ্যালোভেরায় মিনারেল, অ্যামিনো অ্যাসিডসহ নানা পুষ্টিকর উপাদান রয়েছে। যা হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে।

দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা।

অ্যালোভেরা প্রাকৃতিক ওষুধের কাজ করে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এটি। অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে।

নিয়মিত অ্যালোভেরার রস পান করলে হজম শক্তি বাড়ে। পরিপাক তন্ত্রের নানা জটিলতা সারাতেও সাহায্য করে অ্যালোভেরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের জীবন কারাগারের মত করে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের জীবন কারাগারের মত করে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে যারা এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জোর করে টিকা দেবেন না। তবে তাদের জীবনকে কারাগারের মত করে দেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার এসব কথা বলেন ম্যক্রোঁ। খবর বিবিসির

কোনো রকম ভণিতা না করে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) ঝামেলার মধ্যে ফেলতে চাই এবং আমরা এটা করে যাব শেষ পর্যন্ত।’
জোর করে জনগণকে ভ্যাকসিন দিতে চান না জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করেন, ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের তা করতে না দিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করলে ভ্যাকসিন নিতে তারা উৎসাহিত হবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

  • দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য