Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও

১২ কোটি টাকা সংগ্রহে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন

স্টক নিউজ বিডি July 16, 2026

শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটির কিউআইও অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ দুই বছর দুই মাস পর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন কিউআইও অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রয়্যাল ফুটওয়্যার শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান রসের কাছেও জুতা সরবরাহ করেছে। কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি অর্থ ব্যাংকঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং শেয়ার ইস্যুসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করবে।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৭৪ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।

এই শেয়ার ইস্যুতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টেকনো ড্রাগসের আইপিওতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার আবেদন

স্টক নিউজ বিডি July 2, 2024

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার রেকর্ড আবেদন জমা পড়েছে। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিরা মিলে এ পরিমাণ অর্থ জমা দিয়েছেন কোম্পানিটির আইপিও শেয়ার পেতে। তবে কোম্পানিটির আইপিওতে এই দুই শ্রেণির বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রয়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইপিওতে কোম্পানিটির শেয়ার পেতে দেশে বসবাসকারী ও প্রবাসী মিলিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ২৩৯ জন বিনিয়োগকারী শেয়ারের জন্য আবেদন করেছেন। এসব আবেদনকারী কোম্পানিটির শেয়ার কিনতে সম্মিলিতভাবে জমা দিয়েছেন ২ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে দেশে বসবাসকারী ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন বিনিয়োগকারী জমা দিয়েছেন ২ হাজার ৩২২ কোটি টাকা। আর ১ হাজার ৬০৩ জন প্রবাসী বাংলাদেশি জমা দিয়েছেন প্রায় ৭৬ কোটি টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্ত অনুযায়ী, টেকনো ড্রাগসের আইপিওতে একজন বিনিয়োগকারীর সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার শেয়ারের জন্য আবেদনের সুযোগ ছিল। বরাদ্দকৃত শেয়ারের মধ্য থেকে সাধারণ বিনিয়োগকারীদের আবেদনের অনুপাত মিলিয়ে এখন শেয়ার বরাদ্দ করা হবে।

LankaBangla securites single page
বুক বিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাবের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের বিক্রয়মূল্য বা অফার প্রাইস নির্ধারিত হয় ৩৪ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওই দামেই কোম্পানিটির শেয়ার কিনেছেন। আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ছিল ৭৬ লাখ ৯২ হাজার শেয়ার। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির প্রতিটি আইপিও শেয়ারের দাম ছিল ২৪ টাকা। দেশে বসবাসকারী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য আইপিওতে বরাদ্দ ছিল ২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৯২৩টি শেয়ার।

টেকনো ড্রাগস সব মিলিয়ে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে ২৬ কোটি টাকা, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে ৫৬ কোটি টাকা। আর কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল ১৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার। তবে কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি টাকার শেয়ারের বিপরীতে আবেদন পড়েছে ৫ কোটি টাকার শেয়ারের। ফলে বাকি ১৩ কোটি টাকার সমমূল্যের শেয়ার নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি

আইপিওতে আসতে চায় ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি

স্টক নিউজ বিডি May 2, 2024

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় প্রকৌশল খাতের কোম্পানি ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি বাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। আর সংগ্রহ করা অর্থ দিয়ে অটোক্লেভ প্যানেলস, কনক্রিট ব্লক, ইট ও টাইলস উৎপাদনের একটি প্ল্যান্ট স্থাপন করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ, ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি হচ্ছে সাইফ পাওয়ারটেক পরিবারের একটি কোম্পানি। পুঁজিবাজারে এলে এটি হবে এই গ্রুপের দ্বিতীয় কোম্পানি। গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি মূলত সমুদ্রবন্দর পরিচালনা সংক্রান্ত সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি বাংলাদেশ-দুবাই রুটে জাহাজ পরিচালনার ব্যবসায়ও যুক্ত হয়েছে কোম্পানিটি।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি মূলত একটি ইপিসি (Engineering, Procurement and Construction) কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে, তাদের জন্য অবকাঠামোর ডিজাইন, পণ্য ক্রয়, অবকাঠামো তৈরি ও সংস্থাপন করে থাকে। এর পাশাপাশি ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি নিরাপত্তা ও আইটি সংশ্লিষ্ট ইক্যুইপমেন্ট, ড্রেজার, ক্রেন,ভারি মেশিনারিজ সরবরাহ ও সংস্থাপন সংক্রান্ত সেবা দিয়ে থাকে। কোম্পানিটির ব্যবসার পরিধির মধ্যে আরও রয়েছে নদী খনন, ভূমি উন্নয়ন, বহুতল ভবন নির্মাণ; সড়ক, সেতু, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি বেশ কয়েকটি বিদেশী কোম্পানির সাথে ঘনিষ্টভাবে কাজ করে। এর মধ্যে কয়েকটি কোম্পানির পণ্য ও সেবার পরিবেশক তারা। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের এস্ট্রোফিজিকস, স্ক্যানস্ক্যান, আমেরিকান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তুরস্কের রিডোম্যাক টার্কি, সিঙ্গাপুরের এমটি কমিউনিকেশন, নেদারল্যান্ডসের ইউভি স্ক্যান।

ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি সূত্রে জানা গেছে, বর্তমানে কোম্পানিটির ১২ কোটি শেয়ার রয়েছে। তারা নতুন করে আর ৩ কোটি শেয়ার ইস্যু করার পরিকল্পনা করছে।

কোম্পানির একজন উর্ধতন কর্মকর্তা অর্থসূচককে বলেন, তাদের নতুন প্ল্যানটি হবে গ্রিন ফ্যাক্টরি তথা পরিবেশবান্ধব। পাশাপাশি এই প্ল্যান্ট পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। তাদের কারখনায় পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ উৎপাদন করা হবে। এর মধ্যে কিছু উপকরণ বাংলাদেশে তারাই প্রথম নিয়ে আসবেন। এরমধ্যে রয়েছে-অটোক্লেভ প্যানেলস। আগুনে না পুড়িয়ে তাপ-ও চাপের মাধ্যমে মেশিনে এই প্যানেল উৎপাদন করা হবে। এই প্যানেল ব্যবহারে নির্মাণ ব্যয় এবং সময়ও সাশ্রয় হবে। যেমন- কেউ চাইলে তারা ২০ ফুট বাই ২০ ফুট আকারের প্যানেল তৈরি করে দেবেন। সংশ্লিষ্ট ক্রেতা এটি নিয়ে শুধু সংস্থাপন করে দেবেন।

শিগগিরই কোম্পানিটি আইপিওর প্রক্রিয়া শুরু করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে আইপিওর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্লোবাল ইসলামী ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও’র শেয়ার বিওতে

স্টক নিউজ বিডি November 15, 2022

শেয়ারবাজারে আসছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

ব্যাংকটি গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর, আইপিও আবেদন সম্পন্ন করেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিএসইসি জানায়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ২০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 12, 2022

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২০ নভেম্বর। চলবে ২৪ নভেম্বর পরযন্ত।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

সূত্র জানায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্লোবাল ইসলামী ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিওতে শতভাগ শেয়ার পেলো বিনিয়োগকারীরা

স্টক নিউজ বিডি November 8, 2022

স্টাফ রিপোর্টার:- সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকের শতভাগ শেয়ার পেলো প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনকারীরা।

প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারী ও এনআরবি বিনিয়োগকারী শতভাগ, মিউচুয়াল ফান্ডের ৯৪.৩১% এবং অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পেয়েছে ৮২.৬৬% শেয়ার।

মঙ্গলবার নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে প্রো-রাটার ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, গ্লোবাল ইসলামী ব্যাংক পুঁজিবাজার ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাড়িঁয়েছে ১৪.৪২ টাকায়। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। যার পরিমাণ ২০২১ সালের ১ম ৯ মাসে ১.৯১ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

চার্টার্ড লাইফের আইপিও শেয়ার বরাদ্দ

স্টক নিউজ বিডি October 15, 2022

ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শেয়ার বরাদ্দ দেয়া হয়।

তথ্য অনুসারে, চার্টার্ড লাইফের আইপিও শেয়ারের বিপরীতে ২২ দশমিক ৩৫ গুণ আবেদন জমা হয়। প্রো-রাটার ভিত্তিতে এ শেয়ার বরাদ্দের পর প্রত্যেক নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে পেয়েছেন ৩০ থেকে ৩১টি করে শেয়ার। আর প্রবাসী বাংলাদেশীরা পেয়েছেন ৮৯ থেকে ৯০টি শেয়ার।

এর আগে চলতি বছরের ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চার্টার্ড লাইফের আইপিও আবেদন জমা নেয়া হয়। চলতি বছরের ৬ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের স্বার্থে কমিশন রুলস ২০১৫-এর রুল ৩(২)(পি) থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্লোবাল ইসলামী ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন শুরু ১৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 3, 2022

শেয়ারবাজারে আসছে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও। ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিএসইসি জানিয়েছে, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

স্টক নিউজ বিডি September 21, 2022

মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (২১ সেপ্টেম্বর) ৮৩৯তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়। 

জানা গেছে, মিডল্যান্ড ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যে ৭ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে। 

কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.০৭ টাকা। 

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। 

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত দেওয়া হয়েছে। 

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

স্টক নিউজ বিডি September 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:  পুঁজিবাজারে আসছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিএসইসি জানায়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত ৫ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য