Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে তৈরি হলো একটি বিশেষ বিমান

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে তৈরি হলো একটি বিশেষ বিমান

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এবার ফুটবলের রাজপুত্র ডিয়াগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে তৈরি হলো একটি বিশেষ বিমান। আর্জেন্টিনার ফিনটেক কোম্পানি এই বিমানটি তৈরি করেছে। ২০২০ সালের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্যই ১২টি আসনের এই বিমানটি তৈরি করেছে ওই কোম্পানি।

ফিনটেক কোম্পানির সিইও গ্যাসটন কোলকের বলেছেন, আমি ম্যারাডোনা নিয়ে পাগল। আমি এমন একজন মানুষ যে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মারাদোনার ভিডিয়ো দেখি। তিনি চলে যাওয়ার পর এটাই প্রথম বিশ্বকাপ হতে চলেছে। ম্যারাডোনার জন্য আমি এই বিমান তৈরি করতে চেয়েছিলাম। এবং আমি এই বিমান তৈরি করতে পেরেছি।

ফিনটেক কোম্পানি ঠিক করেছে, এই বিমানটি আর্জেন্টিনার বিভিন্ন শহরে ঘুরবে। এরপর বিশ্বকাপের ঠিক আগে সেটি কাতারে সেটি পৌঁছে যাবে। শেষ পর্যন্ত কোনও সংস্থার জন্য নিলাম হওয়ার আগে, এই বিশেষ বিমানটি ব্যক্তিগতভাবে ভাড়াও নেওয়া যাবে।

য়াগো ম্যারাডোনা স্মরণে করা এই বিশেষ বিমানটি আদতে একটি উড়ন্ত সংগ্রহশালা। বিমানটির নাম রাখা হয়েছে, ‘ট্যাঙ্গো ডি১০এস’। বিমানের বাইরে ১৯৮৬ সালে বিশ্বকাপ চুম্বনরত ম্যারাডোনাড় ছবি রয়েছে। শুধু তাই নয়, পুরো বিমানটি জুড়ে তার প্রচুর স্মরণীয় ছবি রয়েছে। বিমানটির দুইটি ডানায় ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাডোনাড় করা দুইটি গোলের ছবি রয়েছে। যার মধ্যে বাঁ-দিকের ডানায় রয়েছে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ -এর ছবি। পাশাপাশি বিমানের শেষের অংশও রয়েছে প্রয়াত এই ফুটবল জাদুকরের মুখের ছবি।

সূত্র- ইএসপিএন, খালিজ টাইমস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সালাহ-বেনজেমা

রাতে ফাইনালে মুখোমুখি লিভারপুল-রিয়াল

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত একটায় মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণের পরে রাতারাতি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে নিয়ে আসার ঘোষণা করে দিয়েছিল উয়েফা।

সঙ্কট তৈরি হয় সেই ঘোষণায়। রীতিমতো যুদ্ধকালীন ভিত্তিতে স্তাদ দে ফ্রান্সের মাঠকে নতুন করে তৈরির কাজ শুরু করে দেন আয়োজকরা। সেই কাজ শেষ হয়েছে শুক্রবার দুপুরে। স্পেন থেকে ১২টি ট্রাকে করে নতুন মাটি নিয়ে এসে তৈরি করা হয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য নতুন মাঠ। আজ, শনিবার ফাইনালে স্তাদ দে ফ্রান্সের নতুনভাবে তৈরি হওয়া মাঠ করিম বেনজেমা, মোহাম্মদ সালাহদের সুন্দর ফুটবলের পক্ষে কতটা উপযোগী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে নতুন মাঠ নিয়ে চিন্তা করার মতো পরিস্থিতি নেই দুই শিবিরে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে ১-৩ গোলে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হারের ক্ষত এখনও তাজা লিভারপুল শিবিরে। যে ম্যাচে রিয়ালের প্রাক্তন ডিফেন্ডার সার্জিও র‌্যামোসের কড়া প্রতিরোধে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল মিশরীয় তারকাকে। যা নিয়ে উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুল তারকা বলে দিয়েছেন, “এবার আমাদের কাছে এই ফাইনাল সেই হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ।”

দলের অন্যতম সেরা তারকার বক্তব্যে সায় দিয়ে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের মন্তব্য, “ফুটবলাররা এই ম্যাচের জন্য নিজেদের তৈরি করে ফেলেছে। আমার তো নতুনভাবে কিছু বোঝানোর প্রয়োজন নেই।”

প্রতিশোধের ভাবনা কিন্তু সমানভাবে প্রাধান্য পাচ্ছে রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমেও। ম্যানেজার কার্লো আনচেলোত্তি যেমন উদাহরণ টেনেছেন ১৯৮১ সালের। সেবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সাক্ষী ছিল প্যারিস। লিভারপুলের কাছে পরাস্ত হয়েছিল রিয়াল। তিনি বলেছেন, “সালাহর বক্তব্যকে স্বীকৃতি দিয়ে যদি প্রতিশোধের তত্ত্বকে গুরুত্ব দিতে হয়, তাহলে বলব ১৯৮১ সালে রিয়ালকে হারতে হয়েছিল লিভারপুলের কাছে। তার চেয়ে আমি বলব, শনিবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই সেরা দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। যে দল সাহসী এবং ইতিবাচক ফুটবল উপহার দিতে পারবে, তারাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে দেশে ফিরবে।”

শনিবারের মহারণের আগে সাদিও মানে আবার নতুন বিবৃতি দিয়ে অস্বস্তি বাড়িয়েছেন লিভারপুল ভক্তদের। গত সপ্তাহেই ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, নতুন মৌসুমে লিভারপুল ছেড়ে সেনেগাল তারকা পাড়ি দিতে চলেছেন বায়ার্ন মিউনিখে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানে বলেছেন, “উত্তরটা এখন দিতে পারলে হয়তো খুব ভাল হতো। তবে ফাইনাল খেলার পরই সেটা নিয়ে কথা বলব। এই মুহূর্তে লিভারপুলকে চ্যাম্পিয়ন করা ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে ভাবতে চাই না।”

যে মন্তব্য শোনার পর তার ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। যদিও গোলকিপার আদ্রিয়ান বলেছেন, “আমরা কিন্তু সকলেই ২০১৮ সালের সেই ফাইনালে হারের শোধ নেওয়ার জন্য মরিয়া। বলা যেতে পারে, এটা বক্সিং ম্যাচ দলের কাছে।”

ফুঁসছে রিয়াল শিবিরও। এই মৌসুমে অনবদ্য ফর্মে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা যেমন বলে দিয়েছেন, এবার তিনি যে ছন্দে রয়েছেন, তার সবচেয়ে সুন্দর সমাপ্তি হতে পারে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই।

স্পেনীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এ মৌসুমে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ৪৪টি গোল করেছি। জানি না, রিয়ালের সুদীর্ঘ সাফল্যের ইতিহাসের কোন স্তরে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে একটা কথা বলে দিতে চাই এবং তা হল চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারলে গোটা বছরের লড়াই অসম্পূর্ণ থেকে যাবে। বলা যেতে পারে, নিজের জন্যই এই ট্রফি জিততে হবে আমাকে।”

তিনি বলেন, ‘‘মাঠে নামার আগে সকলের মতো আমার মধ্যেও উৎকণ্ঠা কাজ করে। কিন্তু মাঠে নামলেই আমি সব ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি গোলের জন্য। এবারও সেই লক্ষ্যেই খেলতে নামব।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এডুয়ার্ডো বেরিজ্জো

চিলির নতুন কোচ আর্জেন্টিনার বেরিজ্জো

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চিলির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টাইন এডুয়ার্ডো বেরিজ্জো। উরুগুয়ের মার্টিন লাসার্তের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকান দেশ চিলি ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

এ মাসেই চিলির কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। আর এই ব্যর্থতায় ১৫ মাস পর লাসার্তে চাকরি ছাড়তে বাধ্য হলেন।

এ সম্পর্কে চিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পাবলো মিলার এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই কোচ পেয়ে গেছি। তিনি হলেন এডুয়ার্ডো বেরিজ্জো। যার আন্তর্জাতিক অঙ্গনে বিশাল অভিজ্ঞতা রয়েছে। আমাদের দল সম্পর্কেও সে ভালই অবগত।’

পেশাদার ক্যারিয়ারে তিনি রিভার প্লেট ও মার্সেইতে খেলেছেন। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত স্পেনের দায়িত্ব পালনের পর তিনি ২০১৯ সালে প্যারাগুয়ের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ২০২১ সালের অক্টোবরে বলিভিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর প্যারাগুয়ে থেকে করখাস্ত হয়েছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুমিনুল হক

আমরা মুমিনুলের অধিনায়কত্ব চাই না, আমরা তার ব্যাটিংটা চাই: সুজন

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে ড্র করার পর দ্বিতীয় টেস্টে ঢাকায় হেরেছে বাংলাদেশ দল। টাইগাররে এমন পারফরম্যান্স হতাশাজনক বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মুমিনুল হককে নেতৃত্ব ছাড়ার পরমার্শও দিয়েছেন তিনি। খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না- প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে। ’

সর্বশেষ সাত ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি মুমিনুল। তাই তাকে চাপমুক্ত থাকতে টাইগারদের টেস্ট অধিনায়ককে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন সুজন। তিনি আরও বলেন, ‘ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কি না এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করে, আমরা এটা চাই। ’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি, নেইমার, এমবাপ্পে

মেসি, নেইমার, এমবাপ্পে অর্থের দাসত্ব স্বীকার করে পিএসজির সঙ্গে চুক্তি করেছে: বার্সা প্রেসিডেন্ট

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পিএসজি তারকা নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের নিয়ে সাহসী মন্তব্য করেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, এই সব ফুটবলাররা অর্থের দাসত্ব স্বীকার করে পিএসজির সঙ্গে চুক্তি করেছে। টাকা থাকলে বার্সা তাদের পেছনে ঢালতো না বলেও মন্তব্য করেছেন তিনি।

নেইমারকে দলে নিতে চান কিনা এমন প্রশ্নে প্রচার মাধ্যম এল স্পোর্টিও ডি কাতালুনিয়াকে লাপোর্তা বলেছেন, ‘নেইমারকে কে-না পছন্দ করে? অসাধারণ খেলোয়াড় সে। কিন্তু পিএসজির সঙ্গে তার চার-পাঁচ বছরের চুক্তি আছে। মেসি-নেইমাররা পিএসজিতে বাধা পড়ে গেছে। এই সব ফুটবলার যারা পিএসজি’র সঙ্গে চুক্তি করেছে তারা অর্থের কাছে দাসত্ব স্বীকার করেই সই করেছে।’

বার্সা সভাপতি জানান, তারা সকলেই চেয়েছিলেন মেসি বার্সায় ক্যারিয়ার শেষ করুক। কিন্তু লা লিগার আর্থিক ন্যায্যতা নিশ্চিত করতে গিয়ে তা সম্ভব হয়নি। পিএসজি মেসির জন্য আকর্ষণীয় প্রস্তাব করেছিল। তার মতে, মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকারা একবার আকর্ষণীয় ওই অর্থের ফাঁদে পা দিলে ইচ্ছে থাকলেও আর বের হতে পারে না। কারণ তাদের সঙ্গে মিলিয়ন মিলিয়ন অর্থের ব্যাপার-স্যাপার জড়িয়ে যায়।

পিএসজি নেইমারকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে। সঙ্গে আছে মোটা অঙ্কের বেতন। মেসির বেতনও আকাশ ছোঁয়া। এমবাপ্পেকে সর্বোচ্চ বেতনের লোভ দেখিয়ে ছিনতাই করে নিয়েছে। ১০০ মিলিয়ন ইউরোর সাইনিং বোনাসও দিচ্ছে। দলবদলের আর্থিক ন্যায্যতা মানলে এসব কীভাবে সম্ভব মাথায় ঢোকে না বলে উল্লেখ করেছেন বার্সা প্রেসিডেন্ট। ফ্রান্স বলেই এসব সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মেসি-নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘নেইমার কি ফ্রিতে আসবে? তারা কোনদিন বার্সায় ফিরতে চায়লে তাদের ফ্রিতেই আসবে হবে। কারণ বার্সার আর্থিক অবস্থা ওই পর্যায়ে নেই যে, তাদের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করবে। অর্থ থাকলে কি করতাম? না কিনতাম না, এটা অযৌক্তিক। এর বাইরে কোচ তাদের প্রজেক্টের অংশ মনে করবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। তবে খেলোয়াড় হিসেবে মেসি-নেইমার দু’জনকেই আমার খুব পছন্দ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মদ্রিচ এমবাপ্পে

এমবাপ্পের মতো করব না; এমবাপ্পেকে খোঁচা দিলেন মদ্রিচ

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাতে এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই।

এদিকে ৩৬ বছর বয়সী মদ্রিচের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে ক্রোয়াট মিডফিল্ডারের।

এই বিষয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পেকে খোঁচা দিলেন মদ্রিচ। ‘কোপ’কে তিনি বলেন, ‘আমি এখনও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়াইনি। তবে আমি এমবাপ্পের মতো করব না (হাসি)। আশা করছি, ক্লাবও আমার সঙ্গে এমন কিছু করবে না।’

জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই মদ্রিচের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দেবে রিয়াল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান বলেছেন, দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে।

বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, চাঁদপুরের সকল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। এছাড়াও দেশের সকল স্টেডিয়ামগুলো সংস্কার করে খেলার উপযোগী করা হবে। ঢাকার পাশে চাঁদপুরসহ কয়েকটি জেলা আন্তর্জাতিক মানের করার পরিকল্পনা করা হচ্ছে। যাতে খেলোয়াড়রা ঢাকা থেকে এসে খেলে আবার ঢাকায় ফিরে যেতে পারে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, স্থানীয় সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ড. আবুল হোসেন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সরকার ক্রীড়া ক্ষেত্রের দিকটিও বিবেচনায় নিয়েছে।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নাওরি আদর্শ উচ্চ বিদ্যালয় ও ছেঙ্গারচর সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৩৭ রানের টার্গেটে ৪ উইকেটে ১৩ ওভারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছেঙ্গারচর সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়। সবশেষে প্রধান অতিথিসহ অন্যরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজিতে ডি জং কে চায় এমবাপ্পে

পিএসজিতে ডি জং কে চায় এমবাপ্পে

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পিএসজি থেকে যাওয়ার কারণ হিসেবে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, ক্লাবটির ইতিহাসের অংশ হতে চান, নতুন যুগের শুরু চান এবং নতুন প্রজেক্টের অংশ হতে চান।

সংবাদ মাধ্যম দাবি করেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে এমবাপ্পে মোটা অঙ্কের সাইনিং বোনাস ও বেতনের পাশাপাশি পাচ্ছেন ক্ষমতা। তার কথা শুনে প্রজেক্ট তৈরি করা হবে। কোচ-ডিরেক্টর নিয়োগে তার পরামর্শ শোনা হবে।

ওই ক্ষমতা বলে পিএসজি বোর্ডের কাছে নতুন প্রজেক্ট গড়তে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে চেয়েছেন এমবাপ্পে। তার চাওয়া মতো, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সঙ্গে পিএসজি ডি জংকে কেনার লড়াইয়ে নেমেছে। সংবাদ মাধ্যম স্পোর্টস এমনই দাবি করেছে।

বার্সেলোনা ফ্রেঙ্কিকে আর্থিক কারণে বিক্রি করতে চায়। বাজারে তার চাহিদা থাকায় ঘরে তুলতে চায় মোটা অঙ্কের অর্থ। ম্যানইউ আগ্রহ দেখানোয় কাতালানরা ৮০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছে। তবে ম্যানইউ নাকি আরেকটু কম দামে তাকে দলে চায়।

পেট্রো ডলারের ঝনঝনানি নিয়ে পিএসজি বাজারে নামলে ডি জংয়ের জন্য প্রত্যাশিত দামই পাবে বার্সেলোনা। তবে ডি জংয়ের সামনে দাঁড়াবে কঠিন সিদ্ধান্ত। তাকে জানতে হবে, সাবেক সতীর্থ মেসির ক্লাবে যাবেন নাকি সাবেক গুরু টেন হাগের সঙ্গে জুটি গড়বেন ওই প্রশ্নের উত্তর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডেভিড মিলার

গুজরাটকে ফাইনালে তুললেন মিলার

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ৬ বলে ১৬ রান দরকার ছিল গুজরাটের। শেষ ওভারে বল হাতে প্রসিধ কৃষ্ণা ও ব্যাট হাতে ডেভিড মিলার। কৃষ্ণার প্রথম তিন বলেই ছক্কা মারেন মিলার। এতে তিন বল বাকি থাকতেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয় নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার দল। সেই সঙ্গে প্রথমবার আইপিএলে অংশ নিয়েই ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স।

এদিন রাজস্থান আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে। জবাবে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে যায় গুজরাট। আর সেটা সম্ভব হয় মিলার ও পান্ডিয়ার ব্যাটে ভর করে। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ১০ ওভারে ১০.৬ গড়ে ১০৬ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

হার্দিক ২৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তবে তাকে ছাড়িয়ে যান মিলার। মাত্র ৩৮ বলে ৩ চার ও ৫টি বিশাল ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি, ম্যাচ সেরার পুরস্কারও যায় তার পক্ষে।

রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ওবেদ ম্যাকয় ১টি করে উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করে রাজস্থান। ৫৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করে জস বাটলার, ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে। সাঞ্জু স্যামসন ৪৭ ও দেবদূত পাডিকাল ২৮ রান করেন।

গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল, হার্দিক ও সাই কিশোর ১টি করে উইকেট নেন।

হারলেও বিদায় নিচ্ছে না রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-২ তে মুখোমুখি হবে রাজস্থান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানালেন এমবাপ্পে

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাতে এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই।

তবে শেষ এক বছরে কেবল তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনই ছড়ায়নি, ছড়িয়েছে তার মাদ্রিদ ভক্তির বিষয়টিও। ছোট্ট এমবাপ্পের কামরা ভরা ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টার এমন সব ছবিও ভেসে বেড়িয়েছে আন্তর্জালে। পিএসজির সঙ্গে নতুন চুক্তির ফলে সেই ভালো লাগাটাও চলে গিয়েছে এমবাপের, বিষয়টা মোটেও তেমন নয়। এমবাপ্পে জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সবার আগে তিনিই সমর্থন দেবেন রিয়ালকে।

এমবাপ্পের নতুন চুক্তিতে রিয়াল আশাহত হয়েছে, এমনকি লা লিগা কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দেখিয়েছে এ নিয়ে। তবে সেসবে মাথাব্যথা নেই এমবাপের। তিনি ধন্যবাদ জানালেন রিয়ালকে। টুইটারে তিনি লিখলেন, ‘এমন একটা প্রতিষ্ঠান আমাকে চাইছিল, এর বিশালতা সম্পর্কে আমি জানি। তাদের হতাশাটাও আঁচ করতে পারছি আমি।’ এমবাপ্পে জানালেন, ফাইনালে সমর্থনটা রিয়ালের প্রতি থাকবে তার। বললেন, ‘প্যারিসে আমার ঘরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমিই হবো তাদের সবচেয়ে বড় ভক্ত।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য