Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

Angel-Di-Maria

ছলছলে চোখে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া কান্নাভেজা চোখে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন। দীর্ঘ সাত মৌসুম যে এই মাঠে, এই সমর্থকদের সঙ্গেই কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মারিয়ার চোখ, আবেগের বিচ্ছুরণ ঘটেছে।

কয়েক সপ্তাহ ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের কথা নিশ্চিত করে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়াকে, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।’

পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মারিয়ার জন্য আনন্দের উপলক্ষও কম ছিল না। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজি

নানা নাটকীয়তা শেষ করে এমবাপ্পের হ‍্যাটট্রিক

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিগ ওয়ানের শেষ রাউন্ডের ম‍্যাচে শনিবার (২১ মে) রাতে ৫-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা মেস তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম‍্যাচ শুরুর কিছুক্ষণ আগে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত জানানো এমবাপ্পের সঙ্গে আলো ছড়িয়েছেন বিদায়ী ম‍্যাচ খেলা ডি মারিয়া। শক্তি-সামর্থ‍্যে বেশ পিছিয়ে থাকা দলটিকে শুরু থেকে চাপের মধ‍্যে রাখে পিএসজি। এগিয়ে যাওয়ার পর তাদের আর ভাবতে হয়নি। আক্রমণের ঝাপটায় মেসকে উড়িয়ে রাঙিয়ে রাখল ২০২০-২১ মৌসুমের শেষটা।

ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোলের জন‍্য প্রথম শট নেয় পিএসজি। দি মারিয়ার দূরপাল্লার শটটি সহজেই ফেরান মেস গোলরক্ষক। অষ্টাদশ মিনিটে লিওনেল মেসির আড়াআড়ি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। তিন মিনিট পর ডি-বক্সের মাথা থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি নেইমার। ২৩তম মিনিটে দি মারিয়ার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন গোলরক্ষক। ফিরতি বলে প্রেসনেল কিম্পেম্বের শট ঠেকান এক খেলোয়াড়। পরের মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার চমৎকার পাস ডি-বক্সে ধরে এগিয়ে আসা গোলরক্ষককে এড়ান এমবাপ্পে। দুই জন খেলোয়াড় চেষ্টা করেন গোললাইনের সামনে বাধা হয়ে দাঁড়াতে, কিন্তু সফল হননি। তাদের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

চার মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করেন এমবাপে। মেসির রক্ষণচেরা পাস ডি-বক্সের মাথায় পেয়ে যান তরুণ ফরোয়ার্ড। এবারও এগিয়ে আসেন গোলরক্ষক, তাকে আবার পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে। ৩২তম মিনিটে ব‍্যবধান ৩-০ করেন নেইমার। নিজেদের অর্ধে মেস বল হারালে পেয়ে যান মেসি। তিনি খুঁজে নেন দি মারিয়াকে। আর্জেন্টাইন মিডফিল্ডারের সামনে একাই ছিলেন গোলরক্ষক। পেছন থেকে বুবাকার কুইয়াত স্লাইড করলে পেয়ে যান নেইমার। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তিনি। ৪৩তম মিনিটে হ‍্যাটট্রিক হয়ে যেতে পারত এমবাপ্পের। তবে দূরের পোস্টের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায় তার শট।

তবে হ্যাটট্রিকের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৫০তম মিনিটে ডি-বক্সে ঢোকার সময় কুইয়াতের কাছে বল হারিয়ে ফেলেন তিনি। দ্রুত শট না নিয়ে দেরি করে ফেলেন মেসের ডিফেন্ডার। বল পুনরুদ্ধার করে তৃতীয়বারের মতো গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। আসরে এটি তার ২৮তম গোল। দুই মিনিট পর চতুর্থ গোলও পেতে পারতেন এমবাপ্পে। মেসির পাস পেয়ে গোলরক্ষককে এড়াতে পারেননি তিনি। ফিরতি বলে শট না নিয়ে খুঁজে নেন অরক্ষিত নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট গোললাইন থেকে ফেরান দিলান ব্রন।

৫৮তম মিনিটে নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বুবাকার ত্রাওরে। বাকি সময়ে মেস খেলে ১০ জন নিয়ে। তিন মিনিট পর এমবাপের শট ব্যর্থ হয় পোস্ট লেগে। ৬৭তম মিনিটে ফের পোস্টে লাগে বল। এমবাপের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বুলেট গতির শট নেন মেসি। পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান ডি মারিয়া। ফাঁকা জালে বল পাঠাতে তার স্রেফ একটা টোকা দরকার ছিল। প‍্যারিসের ক্লাবটির হয়ে নিজের শেষ ম‍্যাচে গোল করে আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার। মুখে হাসি, চোখে জল নিয়ে উদযাপন করেন গোল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ডি মারিয়া।

পিএসজির সব সদস‍্য দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সতীর্থদের সবাইকে আলিঙ্গন করে সমর্থকদের তুমুল করতালির মধ‍্যে ডাগ আউটে যান তিনি। গ‍্যালারিতে তখন তার স্ত্রীর চোখেও ছিল জল। একই সঙ্গে ২৬ জয় ও আট ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইদ্রিসা গানা গেই

সমকামিতাকে সমর্থন না করায় শাস্তি পাচ্ছেন পিএসজি’র মুসলিম ফুটবলার!

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি সবশেষ ম্যাচ খেলেছে মঁপেলিয়ের বিপক্ষে। এদিন লিওনেল মেসির জোড়া গোলে ৪-০ গোলে জিতে পচেত্তিনোর দল। ম্যাচটিতে সমকামীদের সমর্থন জানিয়ে বিশেষ এক বিশেষ জার্সি পরেছিল লা প্যারিসিয়ানরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচটি খেলেননি পিএসজির সেনেগাল তারকা ইদ্রিসা গানা গেই। ধারণা করা হচ্ছে, সমকামীদের সমর্থন না জানাতেই খেলতে অনীহা প্রকাশ করেন এই মুসলিম ফুটবলার। ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, আনিত অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে গেইকে।

গত ১৫ই মে, মঁপেলিয়ের বিপক্ষে জার্সি নাম্বারের ফন্ট বদলে খেলতে নামে পিএসজি। রংধনুর ৭ রংয়ের মিশেলে পিএসজি সমর্থন জানায় সমকামী, উভকামী, রূপান্তরকামী ইত্যাদি সংখ্যালঘু যৌন প্রবৃত্তির মানুষদের। রংধনুর রঙটি মূলত এই সকল সম্প্রদায়ের প্রতীক বহন করে।

মঁপেলিয়ের বিপক্ষে না খেলার কারণ ইদ্রিসা গেই জানা, আমি শুধু ফুটবল খেলতেই পিএসজির সাথে চুক্তি করেছি। আমার ইসলামি বিশ্বাস, সংস্কৃতিবিরোধী আর উন্নত মানবিক মূল্যবোধ পরিপন্থী কোনো প্রচারণায় অংশ নিতে চুক্তি করিনি। -ফরাসি গণমাধ্যম

পিএসজি কোচ মাউরোসিও পচেত্তিনো অবশ্য জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই গেই খেলেননি ম্যাচটি।

ফরাসি ফুটবল ফেডারেশনের এথিকস বোর্ড এক চিঠিতে জানিয়েছে, তারা বিষয়টিকে দেখছে এই পদক্ষেপে (সমকামীদের সমর্থন) অংশ নিতে অনীহা হিসেবে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, নিজেকের নির্দোষ প্রমাণ করতে ইদ্রিসা গেইকে রংধনু সম্বলিত জার্সি গায়ে ছবি তোলার আহ্বান জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের এথিকস বোর্ড। ফরাসি গণমাধ্যমের খবর, জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেই কেবল শাস্তি থেকে রক্ষা পাবেন ইদ্রিসা গেই।

ইদ্রিসা গেইকে সমর্থন জানিয়ে সেনেগাল রাষ্ট্রপতি বলেছেন, ‘ইদ্রিসা গেইকে আমি সমর্থন করি। মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানো উচিত।’ সেনেগাল প্রেসিডেন্টের বক্তব্য জানান দিচ্ছে, সমকামিতাকে সমর্থন না জানাতেই ম্যাচ খেলেননি গেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজির সাথে আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এমবাপ্পে

পিএসজির সাথে আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এমবাপ্পে

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সেই ২০১৭/১৮ থেকে গুঞ্জন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাচ্ছে। সে যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু গন্তব্যে পৌঁছাতেই পারছে না। মাঝ রাস্তা থেকেই উধাও হয়ে যাচ্ছে। পিএসজির সাথে ২০২৪ সাল অর্থাৎ আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এই তারকা।

রিয়াল মাদ্রিদ তার ড্রিম ক্লাব হতে পারে, কিন্তু লিওনেল মেসিই হলেন তার আজ পিএসজি’তে থেকে যাওয়ার অন্যতম এক কারণ! নইলে এই ডিল এভাবে ভেঙ্গে যাওয়ার কথা না। এবছরের জানুয়ারি উইন্ডোতে মাদ্রিদ পিএসজিকে আকাশছোঁয়া মূল্য অফার করলেও পিএসজি তা রিজেক্ট করে দেয়। আবার ২ বছরের চুক্তিও বাড়াতে চলেছে।

এমবাপ্পে প্লেইং স্টাইল আগের থেকে এখন অনেক ভালো। এখন সে স্বার্থপরের মতো শুধু গোলই না বরং এসিস্ট সহ চ্যান্স ক্রিয়েটেও সাহায্য করছে। এছাড়া মেসির সাথে একটা দুর্দান্ত ক্যানেকশন তৈরি করে ফেলেছে সে। এমবাপ্পে আগে থেকেই ভালো ছিল, কিন্তু মেসির পিএসজি জয়েনের পর থেকে ধীরে ধীরে পরিপূর্ণতা অর্জন করছে। লিও’র চুক্তি অব্ধি তারা একসাথেই থাকবে, লিও ক্লাব ছাড়লে সেও ক্লাব ছাড়বে।

কিন্তু ততোদিনে মনে হয় না মাদ্রিদ তাকে রাডারেই রাখবে। আবার রাখতেও পারে। কিন্তু সম্পর্কটা একটু ভঙ্গুর দেখাবে। অনেক মেডিয়াই রিপোর্ট করছে এইবার এমবাপ্পে যদি মাদ্রিদে না যোগ দেয়, তাহলে মাদ্রিদ নাকি তাকে তাদের রাডার থেকে রুল আউট করতে পারে। কেননা মাদ্রিদে অলরেডি পার্ফেক্ট উইংগার থাকলেও তাদের দরকার বেঞ্জেমার যোগ্য রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে এর্লিং হ্যালান্ড থাকবে তাদের লিস্টের শীর্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা

ইতালির বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আর্জেন্টিনা আসন্ন ফাইনালিসিমার জন্য ইতালির বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ঘোষিত ৩৫ জনের স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। বাকি ২৯ খেলোয়াড়কে নিয়ে ইউরোপ সফরে যাবে আলবিসেলেস্তেরা।

প্রাথমিক দল থেকে বাদ পড়া ছয়জন হলেন লেয়ান্দ্র পারেদেস, লুকাস ওকাম্পস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডোমিঙ্গেজ ও লুকাস মার্টিনেজ কুওয়ার্তা।

দীর্ঘ সময় পর দলে ফেরানো হয়েছে পাওলা দিবালাকে। গত ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন এ তারকা ফরোয়ার্ড। তরুণ ডিফেন্ডার মার্কো সেনসিকেও চূড়ান্ত দলে রেখেছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১ জুন কোপা ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল) ও ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস) ও মার্কোস আকুনা (সেভিয়া)।

মধ্যমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট) ও লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দিবালা

অশ্রুজলে জুভেন্টাসকে বিদায় জানালেন দিবালা!

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তুরিনে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে আবেগে আর বাঁধ দিতে পারলেন না আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এক সমুদ্র অশ্রুজলে জুভেন্টাসকে বিদায় বললেন তিনি!

সোমবার রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচে ৭৮ মিনিট খেলেন সোমবারই ক্লাবকে বিদায় বলা দিবালা।

জর্জো কিয়েলিনির সঙ্গে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে সম্মাননা জানানো হয়। সমর্থকদের ভালোবাসায় সিক্ত দিবালা আর চোখের পানি ধরে রাখতে পারেননি।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত খেলেছিলেন দিবালা আর ক্লাবের হয়ে ১৭ মৌসুম খেলা কিয়েলিনি প্রথম ১৭ মিনিট খেলেই মাঠ থেকে উঠে গিয়েছিলেন।

২০০৪ সালে জুভেন্টাসে যোগ দেওয়া কিয়েলিনি দেড় যুগ পর বিয়াঙ্কোনেরিদের বিদায় বললেন। ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচ খেলা এই ইতালিয়ান সম্প্রতি জাতীয় দল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে দিবালা নিজেই রবিবার এক টুইটে জানিয়েছিলেন, জুভেন্টাসকে অবশেষে তার বিদায় বলতে হচ্ছে। এই মৌসুম পর্যন্তই ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল। নতুন চুক্তির কোন সম্ভাবনা না থাকায় এই মৌসুম শেষেই তুরিন ছেড়ে যাচ্ছেন তিনি।

২০১৫ সালে পালেরমো ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন এই ফরোয়ার্ডে। জিতেছেন চারটি সিরিআ এবং পাঁচটি কোপা ইতালিয়া শিরোপা। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা দলের সদস্যও ছিলেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম ইকবাল

তামিমের জন্য রান অপেক্ষা করছে: সিডন্স

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শুরুতে পাওয়া জীবনটাকে সম্মান করেছেন তামিম ইকবাল। তিন বছরের বেশি সময় পরে টেস্টে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দশম সেঞ্চুরির ইনিংসটাকে ১৩৩ রানে নিয়ে যাওয়ার পরে হাতের মাংসপেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়েছেন। টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করছেন, চতুর্থ দিন ব্যাটিংয়ে ফিরবেন তামিম। আরও রান পাবেন।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজি কোচ বলেন, ‘তামিম এবং জয় দারুণ ব্যাটিং করেছে। জয়ের জন্য ইনিংস ওপেন করে খুব খুব এই গরম কন্ডিশনে ব্যাট করা সহজ ছিল না। গতকাল ভালো শুরু করে আজও ভালো জুটি দিয়েছে। আশা করছি, তামিম কাল সুস্থ হয়ে ফিরবে। ইনজুরি নিয়ে সে উঠে যাওয়ায় আমি কিছুটা হতাশ। ওর জন্য রান অপেক্ষা করছে।’

দল ব্যাট হাতে ভালো করলেও মুমিনুল হক রান পাননি। রান খরায় থাকা অধিনায়কে নিয়ে চিন্তিত নন কোচ সিডন্স। বরং দলীয় ব্যাটিং ভালো হওয়ায় খুশি তিনি। তার মতে, ব্যাটাররা ডিসিপ্লিন ব্যাটিং করেছে। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। উইকেট, কন্ডিশন যেমনই হোক এই ডিসিপ্লিন ধরে রেখে ব্যাটিং করে যেতে হবে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে। এখনও লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ৭৯ রানে। সাবেক টাইগার হেড কোচের মতে, প্রথম ইনিংসের রানটা অনায়াসে ৫০০ হওয়া উচিত। লিটন-মুশির ইনিংস বড় হলে, তামিম ক্রিজে ফিরলে, সাকিব ভরসা দিলে সেটা সম্ভব।

সিডন্স বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য ভালো। উদ্বিগ্ন হলে চলবে না। লিটন ভালো খেলছে। ওপরে তামিম-সাকিব আছে। গরমে সে অসুস্থ হয়ে পড়েছে। ওর কিছু খাওয়-দাওয়া দরকার। বিশ্রাম দরকার। আশা করছি সে খেলতে পারবে। ভালো লিড পেলে শেষ দিন ওদের অলআউট করে জয় তুলে নেওয়া সম্ভব।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে যুক্তরাষ্ট্রের লিগ এমএসএলে খেলবেন মেসি!

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ডিরেকটিভি স্পোর্টস রীতিমত বোমা ফাঁটিয়েছে। তারা দাবি করেছে, আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে যুক্তরাষ্ট্রের লিগ এমএসএলে (মেজর লিগ সকার) যাবেন তিনি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করবেন। সঙ্গে ক্লাবটির ৩৫ শতাংশ মালিকানাও কিনবেন।

ডিরেকটিভির সংবাদে হুমড়ি খেয়ে পড়ার পরে অবশ্য ভক্ত-সমর্থকরা জেনেছেন, ওটা বোমা ছিল না বরং ফাঁকা গুলি।

লিওনেল মেসি চলতি মৌসুমের শুরুতে ফ্রি এজেন্টে বার্সা থেকে পিএসজি আসেন। তার সঙ্গে পিএসজির দুই মৌসুমের চুক্তি হয়। যা আগামী বছরের ৩০ জুন শেষ হবে। কথা ছিল, প্যারিসে ভালো লাগলে আরও এক মৌসুমের জন্য চুক্তি করতে পারবেন তিনি। ভালো না লাগলে অপশনাল বক্সে টিক দেওয়ার দরকার নেই। তিনি চলে যেতে পারবেন যুক্তরাষ্ট্রের লিগে।

যুক্তরাষ্ট্রের প্রচার মাধ্যম দাবি করেছে, পিএসজি’র জার্সিতে অফ ফর্মে থাকা মেসি চুক্তি নবায়ন করবেন না। আগামী বছর বয়স হয়ে যাবে ৩৬ বছর। তিনি তাই চলে আসবেন কম ম্যাচ, কম চাপ এবং কম সময়ের মৌসুম এমএসএলে। ইন্টার মায়ামির অন্যতম মালিক ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের সঙ্গে এই ব্যাপারে লিওর কথাও হয়েছে।

তবে ওই সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন মেসির প্রতিনিধি। ফ্রান্সের আউটলেট লা প্যারিসিয়ানকে জানিয়েছেন, ওই তথ্য পুরোপুরি অসত্য। মেসি তার ভবিষ্যত নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি। এছাড়া মেসির মনোযোগ চলতি মৌসুমের কাতার বিশ্বকাপে বলেও উল্লেখ করা হয়েছে। অন্য কিছু আপাতত তিনি ভাবছেন না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনা

লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা

স্টক নিউজ বিডি May 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বার্সেলোনা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আগেই নিশ্চিত করেছিল। এবার গেতাফের সঙ্গে দলটির মাঠে গোলশূন্য ড্র করে লা লিগায় দ্বিতীয় স্থানটাও পাকাপোক্ত হয়েছে।

ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে ঢের এগিয়ে ছিল গেতাফে। বার্সেলোনার ৫ টি শটের বিপরীতে ৯ টি শট নিয়েছে গেতাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেতাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।

গত নভেম্বরে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, তখন কাতালান ক্লাবটি লিগ টেবিলের নবম স্থানে ছিল। আর এই ক্লাব কিংবদন্তির হাত ধরে দলটি অসাধারণ প্রত্যাবর্তনে সেখান থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত উঠে এসেছে।
বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেতাফে। ঘরের মাঠে সেজন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্যাট্রিক এমবোমা

ইসলাম গ্রহণ করলেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলাম গ্রহণ করলেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা (৫১)।

শুক্রবার জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।

এ সময় মসজিদে বেশ সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে প্যাট্রিক এমবোমা কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।

ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন আব্দুল জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তার কালেমা পাঠ করার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

এর আগে এমবোমা সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই শুভেচ্ছাবার্তায় একটি বিশেষ নকশা শেয়ার করেন এমবোমা। তাতে আরবিতে লেখা ছিল ‘রমজান কারিম’।

প্যাট্রিক এমবোমা ১০৯০ সালে প্যারিস সেন্ট-জার্মেই এফ. সি. ক্লাবে যোগদানের মাধ্যমে পেশাদার ফুটবলে নাম লেখান। এখানে ১৯৯২ সাল পর্যন্ত খেলেন।

এছাড়াও তিনি গাম্বা ওসাকা, ক্যাগলিয়ারি, পারমা, সান্ডারল্যান্ড, আল-ইত্তিহাদ, টোকিও ভার্ডি ও ভিসেল কোবের হয়ে খেলেছেন।

প্যাট্রিক এমবোমার সবচেয়ে বড় পরিচয় তিনি দেশের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমবোমা ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন। ২০০০ সালের অলিম্পিকে ক্যামেরুনকে স্বর্ণপদক এবং পরে দুইবার আফ্রিকান নেশনস কাপ জয়ে নেতৃত্ব দেন। ২০০০ সালে অসাম্য প্রচেষ্টার জন্য তিনি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হন।

কিংবদন্তী এই ফুটবলার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। আর অবসরে যান ২০০৫ সালের ২৬ মে।

সম্প্রতি বেশ কয়েকজন ফুটবলার ইসলাম গ্রহণ করলেন। গত মার্চে আর্সেনালের মিডফিল্ডার থমাস পার্টি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিছুদিন আগে ডাচ ফুটবল তারকা ক্লারেন্স সিডর্ফ ইসলাম গ্রহণের কথা জানান।

সূত্র : আলজাজিরা ও অন্যান্য

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য