Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

bangladesh

টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার পালা ‍দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এই সিরিজের টিকিট ম্যাচের আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

আগামী ৩ ও ৫ মার্চ হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির, ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা ও উয়েফা

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা ও উয়েফা

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা ও উয়েফা। ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিশ্ব ফুটবলে রাশিয়াকে একঘরে করে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে প্রভাবশালী এই দুই সংস্থা। এর ফলে এই বছর কাতার বিশ্বকাপে খেলা হবে না রাশিয়ার। খেলা হবে না ইউরোপীয় ফুটবলেও। খবর আল জাজিরার।

গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা-উয়েফা। বিবৃতিতে বলা হয়, ফিফা ও উয়েফা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।

এর আগে সোমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর কাছে আর্জি জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়, কর্মকর্তা এবং দলগুলোকে যেখানে যত দূর সম্ভব যেন বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতেই রাশিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা এবং উয়েফা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মোহাম্মদ শামী

সত্যিকারে সমর্থকরা কখনোই বাজেভাবে ট্রোল করেন না: শামী

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে ভালো বোলিং করতে পারেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামী। আর তাতেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুর হয় নানা কাটাছেড়া। ট্রোলকারীরা তার ধর্মীয় পরিচয় নিয়ে খোঁচা দিতেও ছাড়েনি। কেউ তো বলেছিলেন, ‘তুমি বিশ্বাসঘাতক, পাকিস্তান চলে যাও।’

তাৎক্ষণিকভাবে তখনকার টিম ইন্ডিয়ার কাপ্তান বিরাট কোহলি ট্রোলকারীদের যোগ্য জবাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘কেবল ধর্মীয় কারণে যারা মানুষকে কটাক্ষ করে তারা কাপুরুষ।’ তবে তখন চুপ ছিলেন শামী। নিন্দুকদের কোনো কথার জবাই তিনি দেননি।

সেই ঘটনার চারমাস পর মুখ খুললেন শামী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই কুৎসিত রোগের কোনো চিকিৎসা নেই। যারা ধর্মীয় কারণে অপমান করে, তারা প্রকৃত ভারতীয় নন। কখনোই তারা ভারতীয় ক্রিকেটের ভক্ত-সমর্থক হতে পারে না।’

এই সাক্ষাৎকারে শামী আরও বলেছেন, সত্যিকারে সমর্থকরা কখনোই বাজেভাবে ট্রোল করেন না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মায়াঙ্ক আগরওয়াল

ভাইস-ক্যাপ্টেন থেকে পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল

স্টক নিউজ বিডি February 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন মায়াঙ্ক আগরওয়াল। ২০১৮ সাল থেকে প্রীতি জিনিতার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ে থাকা মায়াঙ্ক আসন্ন আইপিএলে সামলাবেন গুরুদায়িত্ব। আজ সোমবার টুইট করে এই ঘোষণা করে দিল পাঞ্জাব।

টিম ইন্ডিয়ার টপ অর্ডার এই ব্যাটার পা গলালেন কেএল রাহুলের ফেলে আসা জুতায়। রাহুলকে প্রীতির দল এই মৌসুমে আর রিটেইন করেনি। ১২ কোটি টাকায় থেকে যাওয়া মায়াঙ্ক গত মৌসুমে রাহুলের অনুপস্থিতিতে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার আগে ছিলেন ভাইস-ক্যাপ্টেনও। এবার তিনি পূর্ণ দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক।

আইপিএলে এবার ১০ দলকে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে।

গ্রুপ এ: মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

গ্রুপ বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

হতাশায় রোনালদো!

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে একের পর এক গোল মিসে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবনমন অঞ্চলের দল ওয়াটফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে রালফ রোনালদোরা।

শুরুতেই ভুল করে বসেন ব্রুনো ফার্নান্দেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাঁকা জায়গায় দেখেও নিজে গোল করতে গিয়ে মিস করেন। আর তাতেই মেজাজ হারাতে দেখা যায় পর্তুগিজ যুবরাজকে।

ম্যাচের ১২ মিনিটেই বোকামি করে বসেন ফার্নান্দেজ। সতীর্থের থ্রু বল ধরে বাঁ দিক থেকে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন তিনি। সামনে ছিলেন কেবল ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার। যদি ডানদিকে থাকা রোনালদো পাসটা পেতেন, হয়তো সহজেই সেটা জালে জড়িয়ে দিতে পারতেন।

কিন্তু নিজেই শট নিতে যান ফার্নান্দেজ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। রোনালদোকে সঙ্গে সঙ্গেই চিৎকার করতে দেখা যায়। রাগে সতীর্থকে কিছু বলতে থাকেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

মেসির জোড়া অ্যাসিস্টে জোড়া গোল এমবাপ্পের

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শনিবার রাতে ঘরের মাঠের সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জোড়া গোল করলেন কিলিয়েন এমবাপ্পে। ম্যাচে ৩-১ গোলে জিতেছে মাওরোসিও পচেত্তিনোর দল।

ম্যাচের ১৬ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা প্রতিহত হয়। ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। পরে ঠেকান আরও একটি শট। অস্বস্তি নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি পিএসজিকে।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ পাস বাড়ান মেসি। ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। বিরতি থেকে ফিরে আবার দু’জনের যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপ্পেকে। এবারও বল জালে পাঠাতে ভুল করেননি এমবাপ্পে।
এমবাপ্পের গোলের চার মিনিট পরই ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়ে মেসি-নেইমার-ডি মারিয়ারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার বিপক্ষে খেলবে না লেভানডোফস্কির পোল্যান্ড

রাশিয়ার বিপক্ষে খেলবে না লেভানডোফস্কির পোল্যান্ড

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ‌‘বি‌শেষ সামরিক অভিযান’র প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলবে না। ফিফাকে তারা এই ম্যাচের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছে। পোল্যান্ডের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাদের অধিনায়ক রবার্ত লেভানডোফস্কি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২৪ মার্চ পোল্যান্ড সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে। এরপর ২৯ মার্চ তাদের খেলার কথা রয়েছে রাশিয়ার বিপক্ষে।

এ বিষয়ে পোল্যান্ড ফুটবলের প্রধান সিজারি কুলসেজা বলেছেন, ‘আর কথা নয়। এখন কাজ করার পালা। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও আগ্রাসনের পর পোল্যান্ড জাতীয় দল তাদের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলতে চায় না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। আমরা ইতোমধ্যে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। তাদেরও অনুরোধ করেছি এই বিষয়ে ফিফাকে তাদের অবস্থান তুলে ধরতে।’

এ বিষয়ে এক টুইট বার্তায় অধিনায়ক লেভানডোফস্কি লিখেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। আমি রাশিয়ার জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলার কথা ভাবতে পারি না, যখন তারা ইউক্রেনের বিপক্ষে সশস্ত্র আগ্রাসন চালাচ্ছে। তবে রাশিয়ার ফুটবলার ও ফুটবল ভক্তরা এটার জন্য দায়ী নয়। তবে আমরা এমন ভাব করতে পারি না যে, কিছুই হচ্ছে না।’

সূত্র: স্কাই নিউজ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি

যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনিয়ান ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস জানালেন, যদি গুলি চালাতে জানতেন তা হলে ফুটবল ছেড়ে ফিরে যেতেন দেশে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেমে পড়তেন রুশ বাহিনীর বিরুদ্ধে।

ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাসিলি ক্রাভেটস বলেছেন, ‘যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি। হৃদয় থেকে বলছি। কিন্তু পারছি না; কারণ কীভাবে গুলি করতে হয় জানা নেই আমার, জানি না কীভাবে ঘুরতে হয়, বন্দুকে গুলি ঢুকাতে হয়।কিন্তু সত্যিটা হচ্ছে— আমি দেশকে সাহায্য করতে চাই। গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম। যদি যাই, আমার দেশকে বাঁচাতে যাব। এটি হৃদয়ে ধারণ করে এমন সব ইউক্রেনিয়ানের জন্য বাধ্যতামূলক।’

এর পরও দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্পেনে পড়ে থাকতে চান না বলে জানান স্পোর্টিং ডি গিজনের এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘আমি একদমই ঘুমাতে পারছি না। মা ফোন করে বলেছেন, গুলির শব্দ শুনছ। আমি অনুশীলন করছি; কিন্তু শুধু দেশের কথাই ভাবছি, আমার পরিবার, আমার স্ত্রী দিনে ৮-১০ বার কান্না করে। যদি আমার দেশ মনে করে সবাইকে দরকার লড়াই করার জন্য, আমি যাব। ক্লাবের সঙ্গে কথা বলব। এর পর চলে যাব। এদিকে আমাদের সব বিমানবন্দরও বন্ধ। কীভাবে যাব জানি না।’

যুদ্ধের জন্য কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দোষ দিলেন ভ্যাসিলি। বললেন, ‘তারা আমাদের মারছে, বেসামরিক, হাসপাতাল সব জায়গায়। এটা পুতিনের দোষ। আমি বলব না এটা রাশিয়ার দোষ, সব কিছু পুতিন করছে। আমরা এমন একটা দেশ, যারা শান্তিতে বাঁচতে চায়। কাউকে আক্রমণ করতে চাই না, শুধু ভালোভাবে শান্তিতে থাকতে চাই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rashid-khan

পিএসএলের ফাইনাল খেলা নিয়ে যা জানালেন রশিদ খান

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রশিদ খান রোববার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে খেলবেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, পিএসএল খেলেই বাংলাদেশে তৃতীয় ওয়ানডের জন্য আসবেন রশিদ।

শেষ পর্যন্ত আফগানিস্তানের তারকা লেগ স্পিনারকেই বিষয়টা খোলাসা করতে হলো।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রশিদ লিখেছেন, লাহোর কালান্দার্সের অংশ হয়ে সতীর্থদের সঙ্গে পিএসএলের ফাইনালে খেলতে পারলে দারুণ হতো। কিন্তু তার কাছে সবার আগে জাতীয় দল।

রশিদ খান লেখেন, জাতীয় দলের প্রতি আমার দায়িত্বের কারণে আমি ফাইনালে খেলতে পারছি না। এটা তার কাছে সর্বদা প্রথম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সফরের আগে পিএসএল মাতাচ্ছিলেন রশিদ। লাহোরের জন্য নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ ছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের বিমান ধরার আগে রীতিমতো তাকে গার্ড অব অনার দিয়ে বিদায় জানায় দলটি।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিতে না পারলেও লাহোরকে শুভকামনা জানিয়েছেন রশিদ, তিনি লেখেন, আমি আমার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, সামিন রানা (প্রধান নির্বাহী) ও দলকে শুভকামনা জানাচ্ছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
india

শ্রীলঙ্কাকে সামনে রেখে চোট জর্জরিত ভারত

স্টক নিউজ বিডি February 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে তিন ম‌্যাচের টি-টোয়েন্টির সিরিজ শেষ হওয়ার চার দিনের মধ‌্যে আরও এক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মার ভারতকে।

এবার ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর তার আগে এক নয়, একজোড়া ধাক্কা খেয়ে গেল ভারত। আগেই দীপক চাহার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সূর্যকুমার যাদব ছিটকে গেলেন। তাঁর হাতের হাড়ে সামান্য চিড় ধরেছে। চাহারের তুলনায় সূর্যর ছিটকে যাওয়া ভারতীয় টিমের প্রেক্ষিতে আরও বড় ধাক্কা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য