Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

বার্সেলোনা

স্বাগতিকদের ২-১ গোলে হারালো বার্সেলোনা

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লা লিগায় স্বাগতিক এলচের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ ভাবে ম্যাচ নিজেদের করে নেয় জাভির শিষ্যরা। আর এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো কাতালানরা।

ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬০তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস।
৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bangladesh-women cricket team

নারী ওয়ানডে বিশ্বকাপ: টানা দ্বিতীয় ম্যাচ হারের স্বাদ পেল বাংলাদেশ

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে পুননির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। তবে পাত্তা পায়নি নিগার সুলতানার দল। নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ডানেডিনে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারা নিউজিল্যান্ড পেল প্রথম জয়।

সুজি বেটস প্রথমবার হোম গ্রাউন্ডে নেমে হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি অপরাজিত ছিলেন ৭৯ রানে। অন্য প্রান্তে তার সঙ্গে শতরানের জুটি গড়তে সহায়তা করেন অ্যামেলিয়া কার, ৪৩ রানে খেলছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান সালমা খাতুন। নিউজিল্যান্ডের ৩৬ রানের জুটি ভাঙেন তিনি সোফি ডিভাইনকে ১৪ রানে বোল্ড করে।

এর আগে, ব্যাট হাতে নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ৫২ রানে ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mustafiz

আইপিএলে মোস্তাফিজদের খেলার সূচি

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস।

এরপর ২ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে দিল্লি। ৭ এপ্রিল লখনউ সুপার জায়েন্টস আর ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে দিল্লি।

এছাড়া ১৬ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ২০ এপ্রিল পাঞ্জাব কিংস, ২২ এপ্রিল রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে মোস্তাফিজরা।

২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স, ১ মে লখনউ সুপার জায়ান্টস, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে চেন্নাই সুপার কিংস, ১১ মে রাজস্থান রয়েলস, ১৬ মে পাঞ্জাব কিংস আর ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গ্রুবপর্বের শেষ ম্যাচে অংশ নেবে দিল্লি ক্যাপিটালস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আফগানিস্তান

টাইগারদের বড় ব্যবধানে হারালো আফগানিস্তান

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ৪ বল ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। তারা ২ উইকেট হারিয়ে করে ১২১ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট ‍তুলে নিয়েছেন মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানদের এই জয়ে এখন সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন ওসমান গনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

বার্সা ধরে নিয়েছে এমবাপ্পে রিয়ালের হয়ে গেছে

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে প্যারিসে রেখে দিতে চায় পিএসজি। ওদিকে চলতি মৌসুমেই পিএসজি’র সংগে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রিতে ফ্রান্সম্যানকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো ক্লাব।

বার্সেলোনাও আছে ওই তালিকায়। তবে কাতালানদের ধারণা এমবাপ্পে এরই মধ্যে রিয়ালের হয়ে গেছে। বার্সার ধারণা, রিয়ালের সঙ্গে চুক্তিও হয়ে গেছে বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী ফ্রান্স তারকার।

বার্সা’র সিনিয়র এক কর্মকর্তা সংবাদ মাধ্যম গোলকে বলেছেন, ‘ফ্লোরেন্তিনো পেরেজের জন্য এমবাপ্পেকে হারানো খুবই কঠিন হবে। তারা যেকোন উপায়ে তাকে দলে ভেড়াবে।’

মোনাকো থেকে পিএসজি আসা এমবাপ্পেকে বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার বানাতে চেয়েছে পিএসজি। ওই প্রস্তাবও তিনি প্রত্যাখান করেছেন বলে সংবাদ মাধ্যমের দাবি। এমবাপ্পে রিয়ালে আসছেন সেটা মাথায় নিয়েই কাতালান ক্লাবটির কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ মাধ্যম দাবি করেছে, বার্সা ধরে নিয়েছে এমবাপ্পের বিপক্ষে আগামী মৌসুমে লড়তে হবে তাদের। সেজন্য শক্তিশালী দল তৈরির প্রস্তুতি নিচ্ছে তারাও। আর্লিং হ্যালন্ডকে লক্ষ্য ধরে এগোচ্ছে কাতালানরা। কিন্তু মোটা অঙ্কের অর্থ দিয়ে হ্যালন্ডকে দলে নেওয়া কঠিন। এছাড়া বার্সা সিজার আজপিলিকুয়েটা, আন্দ্রেস ক্রিস্টেনসেনদের দলে নেওয়ার চেষ্টা করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bangladesh 1

কঠিন চাপে আফগান বাহিনী

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজ সমতায় ফিরতে হলে আফগানদের করতে হবে ১১৬ রান।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি আফগান দুই ওপেনার। প্রথম ওভারেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। তৃতীয় বলে নিজের বলে নিজেই ক্যাচ হাতছাড়া করেছেন তিনি। জাজাইয়ের ব্যাটে লেগে বল ওপরে উঠে যায়, কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি নাসুম।

দ্বিতীয় ওভারে মেহেদীকে উড়িয়ে মারতে গিয়ে কাভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গুরবাজ। ৫ বলে ৩ রান করেছেন তিনি। নতুন ব্যাটসম্যান উসমান গনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ২৯ রান ৫.২ ওভারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাহমুদুল্লাহ

টি-২০ তে প্রথম দুই হাজারের ঘরে প্রবেশ করলেন মাহমুদুল্লাহ

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই হাজার রানের কীর্তি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে তিন চারে ২১ রানের ইনিংস। ওই রান করতেই দুই হাজার রানের কীর্তি গড়েন তিনি।

মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার আগে একশ’ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ২০০৭ সালে টি-২০ অভিষেক হওয়া এই মিডল অর্ডার ব্যাটার ১১৫ ম্যাচ খেলে করেছেন দুই হাজার ২ রান। ছয় ফিফটিতে ২৩.৮৪ গড়ে ওই রান করেছেন তিনি।

মাহমুদুল্লাহর পরেই আছেন দেশসেরা ক্রিকেটার খ্যাত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে এক হাজার ৯০৮ রান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mahmudullah

১১৫ রানে থামলো বাংলাদেশ

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজ সমতায় ফিরতে হলে আফগানদের করতে হবে ১১৬ রান।

প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে জিতলে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবে। এমন দিনে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকে বিশ্রাম দেয়া হয়েছে এই ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। এই ম্যাচে ব্যাট করতে নামলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।

আফগান একাদশ থেকে বাদ পড়েছেন মুজিব উর রহমান ও কাঈস আহমেদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাস্টন অ্যাগার

পাকিস্তানে পা দিলে বেঁচে ফিরতে হবে না!

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পরে পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া। আর সফরের মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, সফরে আসার আগে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।

তবে ওই হুমকি সরাসরি অ্যাগারকে দেওয়া হয়নি। ইনস্টাগ্রামে পাঠানো হয়েছিল তাঁর স্ত্রী ম্যাডেলিনকে। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, পাকিস্তান সফরে এলে তাঁর স্বামীকে আর বেঁচে ফিরতে হবে না।

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাও এই হুমকি খতিয়ে দেখছে। তবে এখনই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পরিস্থিতি তৈরি হয়নি। অস্ট্রেলীয় বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘‘গণমাধ্যমে এই ধরনের ঘটনা সামলানোর মতো নিরাপত্তা ব্যবস্থা করা আছে। এই ঘটনায় এখনও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে কোনও খবর নেই। এই নিয়ে আর কোনও মন্তব্য করা হবে না।’’

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
vladimir-putin

পুতিনের তায়াকোয়ান্দোর ব্ল্যাক বেল্ট কেড়ে নিলো

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সেনা অভিযান চালানোর পাল্টা ব্যবস্থা হিসেবে এবার পুতিনের তায়াকোয়ান্দোর ব্ল্যাক বেল্টও কেড়ে নেয়া হয়েছে। এক টুইটে পুতিনকে দেয়া সম্মানসূচক ব্ল্যাক বেল্ট কেড়ে নিয়েছে ‘আন্তর্জাতিক তায়াকোয়ান্দো’।

ওয়ার্ল্ড তায়াকোয়ান্দো ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা ভয় নয় বিশ্বজুড়ে শান্তি চায়। তারা সহনশীলতাকেই বেশি পছন্দ করে। পুতিনের কার্যক্রম এই নীতির বিপক্ষে যাওয়ায় তার ব্ল্যাক বেল্ট কেড়ে নেয়া হয়েছে।

সাথে রাশিয়ায় কোনো ধরনের তায়াকোয়ান্দো প্রতিযোগিতা আয়োজন করা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে আন্তর্জাতিক জুডো ফেডারেশও পুতিনের সম্মানসূচক সভাপতির পদও কেড়ে নিয়েছে। ফিফা ও উয়েফাও দিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা।

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য