Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

গণধর্ষণের মামলায় রোবিনহোকে গ্রেফতারি পরোয়ানা জারি করল

গণধর্ষণের মামলায় রোবিনহোকে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইতালির শীর্ষ আদালত

স্টক নিউজ বিডি February 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলারর রোবিনহো। শাস্তি ঘোষণা হয়েছে আগেই। এবার তাকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করল ইতালির শীর্ষ আদালত।

ইতালির বিচার মন্ত্রণালয়েরর এক কর্মকর্তা বলেছেন, রোবিনহোকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। কারণ ব্রাজিল তাদের নাগরিকদের হস্তান্তর করে না।

অর্থাৎ রোবিনহো ব্রাজিলের বাইরে কোথাও গেলেই গ্রেফতার হবেন। ৩৮ বছরের রোবিনহো বর্তমানে ব্রাজিলেই থাকেন। তিনি অবশ্য প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৩ সালে ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলার সময় তার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। রোমের একটি পানশালায় আলবেনিয়ার ২২ বছরের এক তরুণীকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল রোবিনহোসহ ৬ জনের বিরুদ্ধে। চার বছর মামলা চলার পর দোষী সাব্যস্ত হন ব্রাজিলের সাবেক এই ফুটবলার।

২০১৭ সালে রোবিনহোকে দোষী সাব্যস্ত করে ইতালির আদালত। ৯ বছরের কারাদণ্ড হয় রোবিনহোর। সাজার বিরুদ্ধে বারবার আবেদন করেছেন রোবিনহো। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়েছে। শেষ আবেদনও খারিজ হওয়ায় আর আবেদন করার সুযোগ নেই রোবিনহোর।

সূত্র- ইউরোস্পোর্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না: পাপন

সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না: পাপন

স্টক নিউজ বিডি February 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলে অষ্টম আসরের ফাইনালের ঠিক আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বরিশাল ও কুমিল্লার দুই অধিনায়কের।

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হলেও ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন।

এ কারণে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিপিএল ফাইনাল শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি জানিয়েছেন। ফাইনালের আগে হোটেল ত্যাগ করায় সাকিব জৈব সুরক্ষা বলয় ভেঙ্গেছেন বলেও জানিয়েছেন বিসিবি প্রধান।

সাকিব বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ায় তার পরিবর্তে ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বরিশালের পক্ষ থেকে ছিলেন নুরুল হাসান সোহান।

ফাইনাল শেষে মিরপুরে নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের এমন ঘটনার দায়টা ফ্র্যাঞ্চাইজিরই বেশি, আমি আপনাদের বলি, (এর আগে) যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন হয়নি।

সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নাজমুল, টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করব নিশ্চিত। আমার কথা হচ্ছে (কারও ক্ষেত্রেই) ভিন্ন হতে পারে না। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফাইনালের সেরা নারিন টুর্নামেন্টসেরা সাকিব

ফাইনালের সেরা নারিন টুর্নামেন্টসেরা সাকিব

স্টক নিউজ বিডি February 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনালে ব্যাটে-বলে জ্বলে উঠলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন।

তার অলরাউন্ড নৈপুণ্যেই সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এর আগে তারা ২০১৫ ও ২০১৯ আসরে শেষ হাসি হেসেছিল।

এবার ফাইনালে ব্যাট হাতে ২৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসের পর বোলিংয়ে ১৫ রানে দুই উইকেট নেওয়া নারিনই পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।

ফাইনালের সেরা খেলোয়াড় সুনীল নারিন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেন কুমিল্লা দলের সবাইকে। তিনি বলেন, ‘দর্শকরা যা চেয়েছিল তা পুরোমাত্রায় তারা পেয়েছে। দিনশেষে জয়ী হয়েছে ক্রিকেট। পরেরবার আবার আসব।’

ফাইনালে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারলেও আসরজুড়ে দারুণ ধারাবাহিকতার পুরস্কার হিসাবে বরিশাল অধিনায়ক সাকিব হয়েছেন টুর্নামেন্টসেরা। তবে তীরে এসে তরি ডোবায় টুর্নামেন্টসেরার স্বীকৃতিও হাসি ফোটাতে পারেনি সাকিবের মুখে।

একটুর জন্য বিপিএল শিরোপা অধরাই রইল বরিশালের। এক রানে হেরে যাওয়ার পর সাকিবের প্রতিক্রিয়া, ‘দুর্দান্ত একটা ম্যাচ হলো। দুদলই ভুল করেছে। কিন্তু কুমিল্লা শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রেখেছে। কৃতিত্ব ওদের প্রাপ্য।’

ফাইনালের নায়ক নারিনের ৫৭ রানের ইনিংসটি সাজান সমান পাঁচটি করে চার ও ছক্কায়। এরপর বল হাতে তিনি ফেরান দুই স্বদেশি ক্রিস গেইল ও ডুয়ানে ব্রাভোকে। ১৮তম ওভারে মাত্র দুই রান দিয়ে নারিনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কুমিল্লা

বিপিএল: শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ রানে জিতলো কুমিল্লা

স্টক নিউজ বিডি February 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা নিয়ে গেল কুমিল্লা। টস জিতে ব্যাটিংয়ে করে কুমিল্লা ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেছে সুনিল নারিন। মাত্র ২৩ বল মোকাবেলা করে ৫টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রান করে ফেরেন নারিন।

টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পড়ে যায় বরিশাল। মাত্র ৫ রানে ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরান সৈকত আলী। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ফেরেন সৈকত আলী। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১১টি চারও এক ছক্কার সাহায্যে ৫৭ রান করেন তিনি।

সৈকত আলী আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বরিশাল। শেষ তিন ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৮ রান। ১৮তম ওভারে মাত্র ২ রান খরচ করে ডুয়াইন ব্রাভোর উইকেট তুলে নেন নারিন। ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

শেষ ৬ বলে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। শহিদুল ইসলামের করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান সংগ্রহ করেন তাওহিদ হৃদয় ও মুজিব উর রহমান। শেষ বলে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তাওহিদ-মুজিব একরান নিয়ে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করে রান আউট হন মুজিব উর রহমান।

টান টান উত্তেজনাকর ফাইনালে মাত্র ১ রানে জিতে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতে নেয় কুমিল্লা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ম্যানচেস্টার সিটি

ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটির বড় জয়

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার দিবাগত রাতে স্পোর্টিং সিপির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এতে ৫-০ গোলের বড় জয় পায় পেপ গার্দিওলার দল।

এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল পেপ গার্দিওলার শিষ্যরা। ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য কোনও কিছু না ঘটলে সহজেই শেষ আটে উয়ে যাবে স্কাই ব্লুজরা।

স্পোর্টিং সিপির বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সিটি। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন নজির। ম্যানসিটি একমাত্র ক্লাব যারা নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধেই প্রতিপক্ষের বিপক্ষে চার গোলের লিড নেয়।

ম্যাচের সপ্তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি। ১৭ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩২ মিনিটে ফিল ফোডেন গোল পেলে ব্যবধান হয় ৩-০। আর ৪৪ মিনিটে সিলভা তার জোড়া গোল পূর্ণ করলে ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতি থেকে ফিরেই আরও একটি গোল করে তারা। ৫৮ মিনিটে গোলটি করেন রাহিম স্টার্লিং। তাতে ম্যানসিটি এগিয়ে যায় ৫-০ গোলে। বাকি সময়ে অবশ্য আর কোনও গোল হয়নি।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

চ্যাম্পিয়নস লিগে নেতিবাচক এক রেকর্ডে গড়লো মেসি

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা চতুর্থ মিনিটে ফরাসি তারকা গোল করলে ১-০ ব্যবধানে রিয়ালকে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

তবে এই ম্যাচের পর একটা রেকর্ড নিশ্চয়ই পোড়াবে লিওনেল মেসিকে। কারন- ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার এখন তিনি।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ৬০ মিনিটে এমবাপ্পের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি। তবে মেসির নেওয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাতেই নেতিবাচক এক রেকর্ডে নাম উঠে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৫টি পেনাল্টি মিস করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৩টি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

আর্সেনালের তারকা থিয়েরো অঁরির সঙ্গে যুগ্মভাবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন মেসি। তাদের দু’জনের পরেই আছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি চারবার ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

গোল খরা কাটিয়ে জয় এনে দিল রোনালদো

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে ভর করে ম্যানইউ ২-০ গোলে পেয়েছে জয়।

অবশ্য ম্যানইউর ঘরের মাঠে তাদের প্রথমার্ধে গোলের দেখা পেতে দেয়নি ব্রাইটন। তবে বিরতির পর আর আটকে রাখা যায়নি রাফল রাংনিকের শিষ্যদের। ৫১ মিনিটে ম্যাকটমিনের বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সের মধ্যে দারুণ দক্ষতায় গোল করেন রোনালদো। গোল খাওয়ার পর ৫৪ মিনিটে আরও একটি ধাক্কা খায় ব্রাইটন। এ সময় তাদের লুইস ডাঙ্ক লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় ব্রাইটন।

দশজন নিয়েও তারা ম্যানইউর সঙ্গে লড়াই চালিয়ে যায়। তার মধ্যে শেষ মুহূর্তে (৯০+৭) আরও একটি গোল হজম করে বসে তারা। এ সময় ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাকে গোলে সহায়তা করেন পল পগবা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে রেড ডেভিলসদের। উঠে এসেছে চতুর্থ স্থানে। উঁকি দিচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলার সম্ভাবনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

শেষ মুহূর্তে রিয়েল মাদ্রিদকে কাঁদালো এমবাপ্পে

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সে খেলা মাঠে গড়ায়। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা চতুর্থ মিনিটে ফরাসি তারকা গোল করলে ১-০ ব্যবধানে রিয়ালকে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

এদিন আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। বাঁদিক থেকে এমবাপ্পে ভেতরে বল বাড়িয়ে দেন আনহেল দি মারিয়াকে। কিন্তু আর্জেন্টাইন তারকা কাজে লাগাতে পারেননি সুযোগটি। তিনি উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন। খেলার ১৮তম মিনিটে গোলের আরও একটি সুযোগ নষ্ট হয় পিএসজির। এমবাপ্পে লম্বা পাসে বল পেয়ে যান । তিনি বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। তার সামনে ছিলেন থিবাউ কোর্তোয়া। তবে কোর্তোয়াকে একা পাওয়ার পাশাপাশি সময়ও পেয়েছিলেন কিছুটা। কিন্তু জোরালো শট নিতে পারেননি। পারেননি গোল করতে। তার নেওয়া শট কোর্তোয়ার ডান পায়ে লেগে কর্নার হয়। প্রথমার্ধে একমাত্র এটিই ছিল পিএসজির অন টার্গেটে শট।

বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। ৫০তম মিনিটে দলটি এমবাপ্পের শট কোর্তোয়া ঝাঁপিয়ে ঠেকান। তবে ৫৪তম মিনিট রিয়ালও ব্যর্থ হয়। টনি ক্রুস দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের ৬১তম মিনিটে পিএসজি শিবিরকে হতাশ করেন মেসি। দানি কারভাহাল এমবাপ্পেকে ডি-বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে স্পটকিক থেকে আর্জেন্টাইন তারকার দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।
৭৩তম মিনিটে দি মারিয়াকে বদলি হিসেবে নেইমার মাঠে নামেন। এর তিন মিনিট পর মেসির পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে কোনাকুনি শট নেন এমবাপ্পে। বল কোর্তোয়াকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। অবশেষে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা চতুর্থ মিনিটে উদযাপনে মাতে পিএসজি। নেইমারের ব্যাকহিল পেয়ে যান এমবাপ্পে। সেখান থেকে রিয়ালের দুজনকে পরাস্থ করে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন তিনি। পুরো ম্যাচে অসাধারণ কিছু সেভ করা কর্তোয়া এবার আর দলকে বাঁচাতে পারলেন না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিন কয়েক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে দল ঘোষণার একদিন পরই পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, বাংলাদেশ সফরে আসা আফগান দলে করোনা হানা দিয়েছে। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে জানা গেছে, আফগানিস্তানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে ৮ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে কারও নাম জানা যায়নি।

তবে গণমাধ্যম বলছে, করোনা আক্রান্ত হওয়া প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এদিকে সিরিজ শুরুর ১২ দিন আগেই বাংলাদেশে আসে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ায় এই বহরের সঙ্গে ছিলেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neymar-psg

প্রায় তিন মাস পর মাঠে নামছেন নেইমার

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নভেম্বরের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। বেশ কিছু সময় মাঠের বাইরে তিনি। ইতোমধ্যে ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন। আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামতে পারেন এমন আভাস পাওয়া গেছে।

সূত্র বলছে, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন নেইমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে অনুশীলন করেছেন নেইমার। পিএসজি বলছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা আছে নেইমারের।

প্রায় তিন মাস পর মাঠে নামছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

নেইমারের খেলার বিষয় দলের অধিনায়ক মারকিনিয়োস বলেন, ‘নেইমার ভালো আছে এবং পুরো আত্মবিশ্বাস নিয়ে আছে। সে যদি খেলে শতভাগ দিয়েই খেলবে। তবে তাকে খেলানোর সিদ্ধান্ত শুধুই কোচের।’

নেইমারের ফেরার সম্ভাবনার ম্যাচে খেলতে পারছেন না পিএসজির তারকা ডিফেন্ডার সার্হিও রামোস। ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা। তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে তাই দর্শক হয়ে থাকতে হচ্ছে রামোসকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য