Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিদ্যুৎ

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ চালু গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল দশটার দিকে ঘটে এ ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ জানান, মিজান রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। সকালে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের জাতীয় গ্রিডে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নতুন বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

চলতি বছরের জুন মাসের শেষের দিকে এপিএসসিএল নতুন নির্মিত চারশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে।

বর্তমানে এপিএসসিএলের চলমান ছয়টি ইউনিট থেকে দৈনিক ১ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২০৩০ সালের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে অধিক গ্যাস ব্যবহারকারী ছোট ইউনিটগুলোর পরিবর্তে বৃহৎ ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে এটির নির্মাণ কাজ পায় চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল কর্পোরেশন ফর ওভারসিজ ইকোনমিকস কো-অপারেশন কনস্ট্রাকশন। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ১৮০ দশমিক ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদ্যুৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।

তিনি বলেন, ‘আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় মোবাইল ফোনে (বর্তমানে তিনি দেশের বাইরে) সময় সংবাদকে এ কথা বলেন নসরুল হামিদ।

নসরুল হামিদ বলেন, আমরা ইচ্ছা করেই খুব বেশি তাড়াহুড়ো করছি না। কারণ বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যেন বড় বিভ্রাট না ঘটে।

তবে ইতোমধ্যে কয়েকটি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে পূর্বাঞ্চলের সমস্যার সমাধান হয়েছে। বাকিগুলোও দ্রুত সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) ঘটেছে। এর ফলে হঠাৎ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই।

তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

জাতীয় গ্রিডে সমস্যার কারণ ও সমাধানে কি উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সময় সংবাদকে বলেন, আমাদের পূর্ব গ্রিডে (যমুনার পূর্ব পাড়) সমস্যা দেখা দিয়েছে সেটা জানা গেছে; কিন্তু কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা খোঁজার চেষ্টা চলছে। আমরা আশা করছি শিগগিরই এটা সমাধান করা যাবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এরিয়ায় এ সমস্যাগুলো হয়েছে।

এ সমস্যা সমাধান হতে ঠিক কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমরা যখন বের করতে পেরেছি, আশা করা যায় শিগগিরই আমরা এটা সমাধান করতে পারব; তবে সমস্যার গভীরতার ওপর নির্ভর করছে সবকিছু।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যুক্তরাজ্যে গ্যাস-বিদ্যুৎ বিল ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের মূল্য ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে তখনই এমন ঘোষণা এল। তাছাড়া নতুন প্রধানমন্ত্রী পাওয়ারও অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্যবাসী। শুক্রবার (২৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে জ্বালানির মূল্য বর্তমান দুই হাজার ৩৩১ ডলার থেকে বাড়িয়ে বছরে গড়ে চার হাজার ১৯৮ ডলার করা হবে।

ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে সংস্থাটি মূল্য ফের আপডেট করতে পারে। তখন গড় জ্বালানি মূল্য পাঁচ হাজার ৯১৪ ডলার ছাড়িয়ে যেতে পারে। তখন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে গ্যাসের পাইকারি দাম বেড়ে গেছে। যার প্রভাব যুক্তরাষ্ট্রে পড়েছে। কারণ এরই মধ্যে ইউরোপে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যহারে কমিয়েছে রাশিয়া।

এদিকে দেশটিতে মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়েছে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ। আশঙ্কা করা হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আসন্ন মাসগুলোতে মূল্যস্ফীতি ১৩ শতাংশে পৌঁছাতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন সময়সূচিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংক চল‌বে সকাল ৯টা থেকে ‌বিকেল ৫টা পর্যন্ত, আর লেন‌দেন হ‌বে ৯টা থেকে ৩টা পর্যন্ত। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক একাধিক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে।

ব্যাংক

গত সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থে‌কে বাংলাদেশে কার্যরত ব্যাংক লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন ক‌রে বিকেল ৫টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারী অফিস ত্যাগ করতে হবে। এতোদিন ব্যাংকে লেনদেন হতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংকের অফিস চ‌লতো সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অপর এক নির্দেশনায় বলা হয়, বুধবার থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি থাকবে। স্বাভা‌বিক সময় আর্থিক প্রতিষ্ঠান চ‌লেছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চেক ক্লিয়ারিংয়ের জন্য নতুন সময়সূচি

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম সূচি পরিবর্তন করা হয়েছে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২৪ আগস্ট থেকে পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৪টার ম‌ধ্যে নিষ্পত্তি হ‌বে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

আরটিজিএস-এর লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত পরিশোধ করা যাবে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রসাশন মন্ত্রণালয় থে‌কে নি‌র্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জা‌রি করা হয়।

এদিকে গত মা‌সে ব্যাংকগুলোকে তেল গ্যাস বিদ্যুতের ব্যয় কমা‌নোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেট্রল, ডিজেল, অকটেন, গ্যাস, লুব্রিকেন্ট বাবদ বরাদ্দ করা অর্থের ১০ শতাংশ খরচ কমাতে হবে। আর আগামী বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কমাতে হবে আরও ১০ শতাংশ খরচ। তাতে জ্বালানি বাবদ আগামী এক বছরে ব্যাংকগুলোকে ২০ শতাংশ খরচ কমাতে বলা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জীবন বীমার চট্টগ্রাম কার্যালয়ে বিদ্যুতের যথেচ্ছা ব্যবহার

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বৈশ্বিক জ্বালানি সংকট ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ে সম্প্রতি একাধিক নির্দেশনা দিয়েছে সরকার। তবে সরকারি এসব নির্দেশনা মানা হচ্ছে না খোদ সরকারি প্রতিষ্ঠানেই। অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও এসব নির্দেশনা মানতে দেখা গেছে অনীহা। সরকারি জীবন বীমা করপোরেশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এমন একটি প্রতিষ্ঠান। যেখানে সরেজমিনে গিয়ে বিদ্যুতের যথেচ্ছা ব্যবহার করতে দেখা গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার কমপক্ষে ২৫ শতাংশ কমানোর নির্দেশ দেন। এসির ব্যবহার নিয়েও রয়েছে নির্দেশনা। তবে এসব নির্দেশনা তোয়াক্কা না করে বিদ্যুতের যথেচ্ছা ব্যবহার করতে দেখা যায় জীবন বীমা করপোরেশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে। অভিযোগ রয়েছে, কার্যালয়ে যখন কর্মকর্তারা থাকেন না তখনও ঘুরতে থাকে বৈদ্যুতিক পাখাগুলো, নেভে না বৈদ্যুতিক বাতি।

সোমবার (১ আগস্ট) দুপুরে মহানগরীর আগ্রাবাদ এলাকার শেখ মুজিব সড়কের জীবন বীমা করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, ঋণ পলিসি বিভাগের একাধিক ডেপুটি ম্যানেজারসহ বেশিরভাগ কর্মকর্তা অনুপস্থিত, কর্মচারীরা ছিলেন বাইরে। কাঙ্ক্ষিত কর্মকর্তার সঙ্গে কথা বলতে কয়েকজন গ্রাহক দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

আরও দেখা যায়, সরকারি দপ্তরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নথিপত্র। ওই কক্ষে তখন কর্মকর্তা ও গ্রাহক মিলে ১৩ জন ব্যক্তি অবস্থান করছেন। তখন ওই ফ্লোরে ফ্যান ঘুরছিল ১৪টি। জ্বলছিল ২০টির বেশি বৈদ্যুতিক বাতি, যার মধ্যে চারটি ছিল টিউব লাইট।

একই চিত্র পাশের পলিসি সেবা বিভাগে। ওই সময় পলিসি সেবা বিভাগের কক্ষে ফ্যান চলছিল ১০টি, জ্বলছিল ১৪টির মতো বৈদ্যুতিক বাতি। ভবনটির তৃতীয় তলায় মহাব্যবস্থাপকের দপ্তরের চিত্র আরও আয়েশি। ওই ফ্লোরে তখন ঘুরছিল ৩০টি বৈদ্যুতিক পাখা, জ্বলছিল ৫০টির মতো বৈদ্যুতিক বাতি। বাতিগুলোর মধ্যে ১৯টি ছিল টিউব লাইট। প্রতি তিন থেকে চার ফুটের ব্যবধানে লাগানো হয়েছে এসব বাতি।

এ বিষয়ে জানতে চাইলে কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবদুল বাসেত খান মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জাগো নিউজকে বলেন, গতকাল (সোমবার) আমাদের নতুন মহাব্যবস্থাপক (জিএম) যোগদান করেছেন। তাকে আমরা পুরো কার্যালয় ঘুরিয়ে দেখাই। বিদ্যুৎ ব্যবহার ও সাশ্রয়ে আমরা অনেক কঠোর অবস্থানে আছি।

অফিসে কর্মকর্তারা অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, লাঞ্চের সময় অনেকেই চেয়ারে থাকেন না। সে সময় তারা হয়তো বৈদ্যুতিক বাতি-পাখা বন্ধ করার বিষয়টি খেয়াল করেন না।

বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ে সরকারি নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হলো- কার্যালয়ে অবস্থান না করলে কক্ষের বৈদ্যুতিক পাখা, বাতি, এসি, টেলিভিশনসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ নিশ্চিত করা, বৈদ্যুতিক বাতি ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়িতা নিশ্চিত করা, অফিস কক্ষ, করিডোর, সম্মেলনকক্ষসহ অন্যান্য স্থানে অনাবশ্যক বাতি না জ্বালানো, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, জ্বালানি খরচ কমানোর জন্য গাড়িতে এসির নিয়ন্ত্রিত ব্যবহার, গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার না করা, গাড়ির জ্বালানি বাবদ খরচ বিদ্যমান খরচ থেকে ২০ শতাংশ কমানোর লক্ষ্যে কার্যালয় প্রধানের নিয়মিত তদারকি, সব সভা-সেমিনার যত দ্রুত সম্ভব অনলাইন প্ল্যাটফর্মে করা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য