Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

neem

পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতা

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিম একটি ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

ত্বক : বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়।

চুল : উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিমপাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুসকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টার মতো রাখুন। এবার ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।

কৃমিনাশক : পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই।

দাঁতের রোগ : দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খুশকি রোধে ঘরোয়া প্রক্রিয়া

খুশকি রোধে ঘরোয়া প্রক্রিয়া

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খুশকি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মাথার স্ক্যাল্পের মৃত কোষগুলো ঝরে যায়। এগুলোই হলো খুশকি। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকার ফলে খুশকি হয়। শীতকালে আর্দ্রতার কারণে চামড়া শুকিয়ে যায়, পুরনো চামড়া উঠে নতুন চামড়া তৈরি হতে থাকে। আর এ মৃত চামড়া বা কোষগুলোকে আমরা খুশকি হিসেবে দেখতে পাই। শীতকালে পানি পানের প্রবণতা একদম কমে যায়। ফলে মাথার ত্বকে খুশকি হতে পারে। অন্য সময়ের তুলনায় শীতকালে খুশকির পরিমাণ বেড়ে যায়।

খুশকিরোধে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি শীতকালীন ফলের রসও খেতে হবে বেশি বেশি। মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। এতে যদি প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন হয়, তবে তাই করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এবং শ্যাম্পু শেষে যেহেতু চুল শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই কন্ডিশনার বা সিরাম ব্যবহার করতে হবে। বাজারের চলতি প্রোডাক্টের চেয়ে ঘরোয়া উপায়ে তৈরি প্রাকৃতিক সমাধানে খুশকি দূর হবে ও চুল থাকবে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

♦ কয়েকটা নিমপাতা গুঁড়া করে নিন। অলিভ অয়েলের সঙ্গে নিমের গুঁড়া মিশিয়ে মাথায় মাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে এটা ব্যবহার করুন। উপকার পাবেন।

♦ পিয়াজের রস ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহারে দ্রুত উপকার পাবেন।

♦ পাঁচ চামচ পাতিলেবুর রস এবং সঙ্গে একটুখানি অরেঞ্জ পিল পাউডার মিশিয়ে ভালো করে ব্লে­ন্ড করে মাথার স্ক্যাল্পে লাগান। তারপর সেটা আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটা কিন্তু দারুণ কাজের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডালিম খেলে যে উপকার হয়

ডালিম খেলে যে উপকার হয়

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডালিমের রসে ফ্রুক্টোজ থাকলেও এটি অন্য ফলের মতো রক্তে চিনির মাত্রা বাড়ায় না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে চিনির মাত্রা ঠিক রাখতে ডালিমের ভূমিকা অনন্য।
এর বাইরেও ডালিমের চমৎকার সব উপকারিতা রয়েছে। যেমন-

মানবদেহ থেকে মুক্ত ক্ষতিকর সব উপাদান কমিয়ে ক্যানসারের ঝুঁকি কমায় ডালিমের রস। যেসব মুক্ত উপাদান নানান রকম রোগ সৃষ্টি করে।

ডালিমে থাকা ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে দারুণভাবে।

ডালিমে থাকে ডায়াটারি ফাইবার । দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ফাইবার থাকায় এটি আমাদের হজমশক্তি বাড়ায়, পাশাপাশি অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক রাখে।

ডালিমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

জ্বর হলে ডালিমের রস চিবিয়ে খাওয়া যেতে পারে।

এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে সহজেই।

আয়রন, ক্যালসিয়াম, শর্করা, ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে। যা দেহে রক্ত চলাচল সচল রাখে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন। অথবা এক গ্লাস ডালিমের রস খান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Bengal-lago

জনবল নিয়োগ দিবে বেঙ্গল গ্রুপ

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিয়োগ দিবে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম

সেলস অফিসার (ইউপিভিসি ডোর)।

পদসংখ্যা

মোট ১৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

৮,৫০০-১০,০০০ টাকা। মোবাইল বিল, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা বছরে দুবার, টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বিক্রয়ের ওপর কমিশন রয়েছে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় সকাল ১০টার মধ্যে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ঠিকানা : বেঙ্গল হাউস-৭৫, গুলশান এভিনিউ (মধুমতি ব্যাংকের পাশে), রোড : ৩০, গুলশান-১, ঢাকা-১২১২।

মৌখিক পরীক্ষার তারিখ : ৫ ফেব্রুয়ারি, ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ব্রোকলি

রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ব্রোকলি

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্রোকলি বা সবুজ ফুলকপি হলো একটি কপিজাতীয় সবজি। শীতকালীন সবজি হিসেবে ব্রোকলি বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে।

ব্রোকলিতে পুষ্টি উপাদান হিসেবে থাকে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। ব্রোকলি খেতে অত্যন্ত উপাদেয়, সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি। ব্রোকলি শুধু একটা সবজি হিসেবে নয়, এটার স্বাস্থ্য উপকারিতা অনেক।

এ সবজিতে প্রাপ্ত ভিটামিন-মিনারেল চোখের রোগ, রাতকানা, অস্থি বিকৃতিসহ প্রভৃতির উপসর্গ দূর করে ও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ব্রোকলি কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর করে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হজমে সমস্যা হলে যা করবেন

হজমে সমস্যা হলে যা করবেন

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিমন্ত্রণে নানা রকমের উপাদেয় খাবার খেতে তো ভালোই লাগে! কিন্তু হজম ঠিকমতো না হলেই মন-মেজাজ খারাপ হয়। বেশি ভারী ও তেল-মসলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে।

বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন-

  • খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে, ধীরে-সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন। তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার ঠিকমতো হজম হয় না। তা ছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়।
  • খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়। খাওয়া শেষে আবার একটু সময় পর পানি পান করবেন।
  • একেকজনের একেক ধরনের খাবার হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স (Lactose Inltolerance) আছে, তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না। অনেকের মিষ্টিজাতীয় দ্রব্যে (যেমন : ফলের রস বা জুস, চকলেট ইত্যাদি) সমস্যা হয়। কারও সমস্যা হয় রুটি, যব বা ডালজাতীয় খাবারে। কার কোনটাতে সমস্যা, সেটা তিনিই ভালো ধরতে পারবেন। তাই বদহজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ-এ জাতীয় কথা ঢালাওভাবে বলা যায় না।
  • ধূমপান, চুইংগাম চিবোনো ও স্ট্র দিয়ে জুসজাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে। তাই এ ধরনের অভ্যাস বর্জন করুন।
  • পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারও। তাই এগুলো খেতে হবে হিসাব করে।
  • কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে। তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন।

ডা. আলমগীর মতি
লেখক : হারবাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হারবাল গ্রুপ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হয়

দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হয়

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরীরের সব প্রকার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। কিন্তু অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেই আমরা। দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা।

চলুন জেনে নেই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে-
১. দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হয়।

২. দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না।

৩. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। এরফলে পাকস্থলীর ভেতরের সরু নালিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D এর মতো রোগ শরীরে বাসা বাঁধে।

৪. পানি পান করার পরেই ছাঁকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

৫. দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে।

৬. কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনি ড্যামেজের আশঙ্কা থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেদ মহামারী! বছরে ১২ লাখের মৃত্যুর শঙ্কা

প্রাকৃতিক পদ্ধতিতে ওজন কমানোর নিয়ম

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খাদ্যাভ্যাসে পরিবর্তন, কায়িম শ্রম কমে যাওয়াসহ নানা কারণে ওজন বাড়ছে। শরীরে বাড়তি মেদ যে কারও জন্য ক্ষতিকর। ওজন কমানোর জন্য আমরা নানা পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রাকৃতিক নিয়মেও ওজন কমানো যায়।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি।

  • ওজন কমাতে হলে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করতে হবে। কারণ লবণ শরীরের ওজন বাড়াতে সাহায্য করে।
  • দুধযুক্ত খাবার যেমন— পনির, মাখন খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। এগুলো উচ্চ চর্বিযুক্ত। মাংস ও আমিষজাতীয় খাবারও নির্দিষ্ট পরিমাণে খেতে হবে।
  • বাড়তি মেদ ঝেড়ে ফেলার অন্যতম উপাদান হচ্ছে— তাজা ফলমূল ও সবুজ শাকসবজি। তাই যাদের ওজন বেশি, তাদের বেশি করে এগুলো খাওয়া উচিত।
  • উচ্চ শর্করাসমৃদ্ধ খাদ্য, যেমন— চাল, আলু নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে, গম (আটা) খাওয়ার অভ্যাস করতে হবে।
  • অতিরিক্ত স্বাদযুক্ত সবজি ও করলা ওজন কমানোর জন্য কার্যকর।
  • মসলাজাতীয় খাবার, যেমন— আদা, দারুচিনি, কালো মরিচ এগুলো প্রতিদিনের খাবারে রাখতে হবে। মসলাজাতীয় খাবার হলো ওজন কমানোর কার্যকর ঘরোয়া পদ্ধতি।
  • মধু দেহের অতিরিক্ত জমানো চর্বিকে রক্ত চলাচলে পাঠিয়ে শক্তি উৎপাদন করে, যা ব্যবহৃত হয় দেহের স্বাভাবিক কার্যকলাপে। মধু খাওয়া প্রথমে শুরু করতে পারেন অল্প পরিমাণে, যেমন— এক চামচ বা ১০০ গ্রাম, যা হালকা গরম পানিতে মিশিয়ে এর সঙ্গে এক চামচ লেবুর রস দিয়ে খেতে পারেন।

এ ধরনের চিকিৎসায় এক চামচ টাটকা মধুর সঙ্গে আধা চামচ কাঁচা লেবুর রস আধা গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে নির্দিষ্ট বিরতি দিয়ে প্রতিদিন কয়েকবার খেতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Trust_Bank

অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে ট্রাস্ট ব্যাংক

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেটওয়ার্ক অপারেশন অফিসার’ পদে নিয়োগ দিবে বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোনো অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ জানুয়ারি।

পদের নাম: নেটওয়ার্ক অপারেশন অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ ইসিই/ ইটিই/ আইসিটি/ ইইই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সার্টিফিকেশন অন নেটওয়ার্কিং, সিসিএনএ, এমটিসিএনএ বা অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে ও অনলাইনে আবেদন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোল্ড ড্রিংকস ও সফট ড্রিঙ্কস খেলে হতে পারে কোলন ক্যান্সার

কোল্ড ড্রিংকস ও সফট ড্রিঙ্কস খেলে হতে পারে কোলন ক্যান্সার

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোল্ড ড্রিংকস ও সফট ড্রিঙ্কস খাওয়া থেকে শৌখিন মানুষদের এখনই সাবধান হতে হবে। কারণ যে সফট ড্রিঙ্কস আপনি খেয়ে ফেলেন, সেই পানীয় আপনাকে ক্যান্সার রোগের দিকে ঠেলে দিতে পারে। ‘গুট’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে, প্রাপ্তবয়স্করা যারা প্রতিদিন দুই বা তার বেশিবার চিনিযুক্ত পানীয় পান করেন তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয়।

গবেষণায় ফলের স্বাদযুক্ত পানীয়, স্পোর্টস এবং এনার্জি ড্রিংকস ইত্যাদি যে কোনও ধরণের চিনিযুক্ত পানীয়কে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসাবে বর্ণনা করা হয়েছে। নারীদের এর থেকে আরও বেশি সতর্ক হওয়া দরকার। কারণ ৫০ বছর বয়সে পৌঁছানোর আগে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আপনার জেনে রাখা দরকার যে কোলন ক্যান্সার মারাত্মক ঠিকই, তবে এটি যদি সময় মতো শনাক্ত করা যায় এবং আপনার জীবনধারা নিয়ন্ত্রণ করা যায় তবে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে।

এই গবেষণাটি করার জন্য ৯৫,৪৬৪ জন অংশগ্রহণকারীকে প্রায় ২৪ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। এতে কোলন ক্যান্সারের বিষয়ে পারিবারিক ইতিহাস, জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস সবই খেয়াল রাখা হয়েছিল। গবেষণা চলাকালীন, এটা জানা গেছে যে ১০৯ জন নারী যারা বেশি চিনিযুক্ত পানীয় গ্রহণ করেছিলেন তাদের ৫০ বছর বয়সের আগে কোলন ক্যান্সারের সমস্যা ছিল।
একই সময়ে, যে নারীরা দিনে একাধিক চিনিযুক্ত পানীয় পান করেন তাদের ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ ছিল। যেখানে নারীরা সপ্তাহে একটি চিনিযুক্ত পানীয় পান করেন তাদের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম ছিল। গবেষকরা বিশ্বাস করেন যে এই চিনিযুক্ত পানীয় খাওয়া কমিয়ে দিলে কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত যদি দেখা যায়, তাহলে চিনিযুক্ত পানীয় অন্যান্য দিক থেকেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব পানীয়তে কৃত্রিম চিনি, প্রিজারভেটিভ ইত্যাদি ব্যবহার করা হয়। এর অতিরিক্ত সেবন স্থূলতার সমস্যা বাড়িয়ে দেয়। ক্রমবর্ধমান স্থূলতার কারণে অকাল হার্ট অ্যাটাক, বিপি, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনের সমস্যা অল্প বয়সেই ব্যক্তিকে ঘিরে ফেলে। এছাড়াও এই পানীয়গুলি আপনার লিভারের ক্ষতি করে। এতে উপস্থিত ফ্রুক্টোজ হজম করতে লিভারকে অনেক পরিশ্রম করতে হয়, যার কারণে অনেক সময় লিভার ফুলে যায়। তাই যুবক, শিশুসহ যে কোনও বয়সের মানুষকে এই ধরনের পানীয় সেবন এড়িয়ে চলতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য