Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

ওজন কমাতে চান? তাহলে ভেজানো ছোলা খান

ওজন কমাতে চান? তাহলে ভেজানো ছোলা খান

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীত কাঁচা ছোলার গুণাগুণ কারোই অজানা নয়। ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ছোলা দুই ধরনের। একটি খোসা সহ এবং আরেকটি খোসা ছাড়ানো। তবে এর মধ্যে খোসাসহ ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।

বিশেষ করে খোসাসহ ভেজানো ছোলা। এতে ভিটামিন, ফাইবার, এবং প্রোটিন—তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ কম থাকে।

যারা ওজন কমাতে চান এবং পেশি সুষম করতে চান তারা প্রতিদিন সকালে উঠে ছোলা ভেজানো খেতে পারেন। এছাড়াও কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রকে ভাল রাখতে ছোলা খুবই উপকারী। শরীরকে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে ছোলা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংকে ৫০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিয়োগ দিবে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিয়োগ পেলে বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
বয়স: আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: মাসিক বেতন ৫০,০০০ টাকা। এক বছরের শিক্ষানবিশকাল শেষে সিনিয়র অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান করা কপিসহ অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০০টি পদে জনবল নিয়োগ দিবে বিআরটিসি

২০০টি পদে জনবল নিয়োগ দিবে বিআরটিসি

স্টক নিউজ বিডি January 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০০ পদে জনবল নিয়োগ দিবে বিআরটিসি।

পদ : কন্ডাক্টর, গ্রেড-ডি

(কাউন্টারম্যান) পদ ২০০টি।

বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা।

যোগ্যতা : এসএসসি/সমমান।

আবেদনের শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি ২০২২।

নিয়োগ পরীক্ষার ফি : ১৫০ টাকা। আবেদনের লিংক :

http://brtc.teletalk.com.bd

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়

ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যাপসিকাম বা বেলপেপার বললে মূলত স্বাদ ও সৌন্দর্যের কথা মাথায় আসে। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ বা সৌন্দর্য বৃদ্ধিই নয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও ক্যাপসিকামের তুলনা নেই।

ক্যাপসিকাম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

১. ক্যাপসিকামে ভিটামিন এ পাওয়া যায়, যা চোখ ভালো রাখতে অত্যন্ত কার্যকর। বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করতেও এর জুড়ি নেই।

২. লাল ক্যাপসিকাম হজমের ক্ষমতা বাড়ায়। যা পরোক্ষ ভাবে দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

৩. ক্যাপসিকামে ভিটামিন সি ও কোলাজেন পাওয়া যায়। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভালো রাখতে সাহায্য করে।

৪. ক্যাপসিকামে ক্যাপসিসিন নামের এক ধরনের উপাদান থাকে। এটি শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. চুল পড়ার সমস্যা কমাতেও বেশ কার্যকর ক্যাপসিকাম। ক্যাপসিকামে থাকা কোলাজেন চুলের গোড়া ভাল রাখতে খুবই উপযোগী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চুলের যত্নে কলার উপকারিতা

চুলের যত্নে কলার উপকারিতা

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘দ্যা বডি শপ ইন্ডিয়া’র আঞ্চলিক প্রশিক্ষক লক্ষ্মী শ্রেষ্ঠা ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কলাতে ভিটামিন, খনিজ এবং পটাশিয়ামে ভরপুর। এতে আছে ভিটামিন বি-৬, আঁশ, ভিটামিন সি, লৌহ এবং ম্যাগনেসিয়াম। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে, মসৃণ ও উজ্জ্বল করে তোলে।”

রুক্ষাভাব কমায়:
কলার চর্বি প্রাকৃতিক তেল এবং ফলিক অ্যাসিডে ভরপুর যা চুলের রুক্ষতা ও শুষ্কভাব দূর করে। কলার তৈরি মাস্ক চুলের রুক্ষভাব দূর করে চুলকে করে তোলে মসৃণ যা নিয়ন্ত্রণ করা সহজ।

আর্দ্রতা রক্ষা:
কলা নানান পুষ্টি উপাদানে ভরপুর হওয়ায় তা মাথার ত্বক এমনকি চুলের আগাতেও ব্যবহার করা যায়। সার্বিকভাবে চুলের আর্দ্রতা রক্ষা করতে কলার মাস্ক ব্যবহার উপকারী।

চুলের বৃদ্ধি:
কলাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও রয়েছে সিলিকা যা চুলকে মোটা করে ও আগা ফাটা কমিয়ে লম্বা করতে সহায়তা করে।

শ্রেষ্ঠার মতে, “কলার ভিটামিন বি-৬ এবং ভিটামিন সি চুলের স্থিতিস্থাপকতা বাড়ায় ও মজবুত করে।”

মাথার ত্বকের সুস্থতা: কলার আর্দ্রতা রক্ষা করার গুণ মাথার ত্বক সুস্থ ও আরামদায়ক রাখে। এতে আছে ব্যাক্টেরিয়ারোধী উপাদান যা খুশকি কমায় ও মাথার ত্বকে হওয়া ছোট ছোট দানা কমাতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
city-bank

অফিসার পদে সিটি ব্যাংকে চাকরি

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দিবে দি সিটি ব্যাংক লিমিটেড। আগ্রহীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

শাখার নাম: মার্চেন্ট বিজনেস-কার্ডস

পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, সিলেট।

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যালোভেরার জুস যেভাবে ওজন কমাতে সাহায্য করে

অ্যালোভেরার জুস যেভাবে ওজন কমাতে সাহায্য করে

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।

অ্যালোভেরার গুণাগুণ;

অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।

অ্যালোভেরায় মিনারেল, অ্যামিনো অ্যাসিডসহ নানা পুষ্টিকর উপাদান রয়েছে। যা হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে।

দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা।

অ্যালোভেরা প্রাকৃতিক ওষুধের কাজ করে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এটি। অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে।

নিয়মিত অ্যালোভেরার রস পান করলে হজম শক্তি বাড়ে। পরিপাক তন্ত্রের নানা জটিলতা সারাতেও সাহায্য করে অ্যালোভেরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ডালিম খেলে যে উপকার হয়

বেদানার যতো উপকারিতা

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীতকালে প্রচুর মৌসুমি ফল পাওয়া যায়। তবে শীতে শরীরকে সুস্থ রাখতে ভরসা রাখতেই পারেন বেদানার উপর। প্রতিদিন বেদানা খেলে শরীরে ভিটামিন, ফাইবার, ফলিক অ্যাসিডের ঘাটতি মেটে।

বেদানা রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে
প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা রাখতে পারলে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। হৃদযন্ত্র এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে বেদানা।

স্মৃতিশক্তি বাড়াতে
নিয়মিত এক গ্লাস করে বেদানার রস খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয়। স্মৃতিশক্তির উন্নতির পাশাপাশি ডিমনেশিয়া ও অ্যালঝাইমার্স ইত্যাদি অসুখও কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় বেদানা থাকলে শরীরে পিউনিসিস অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও কমাতে সক্ষম বেদানা।

শরীরে বাড়তি টক্সিন বের করে দেয়
অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দিতে সক্ষম। ফলে ত্বকের অকাল-বার্ধক্য আটকাতে বেদানা খুবই উপকারী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি যুক্ত যে চারটি ফল

সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি যুক্ত যে চারটি ফল

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সর্দি-কাশি প্রতিরোধ করতে অনেকেই ভিটামিন সি ট্যাবলেট খান। তবে নতুন বছরে শীতকালীন সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এবং সারা বছর সুস্থ থাকতে ভরসা রাখা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ সতেজ কিছু ফলের উপর। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এই ফলগুলো।

কমলালেবু
শুধু শীতকালীন ফল হলেও সারাবছর কমলালেবু মেলে বাজারে। কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কমলালেবু যে শুধু সর্দি-কাশি প্রতিরোধ করে তা নয়, কমলালেবু স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করার পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে।

আঙুর
আঙুরেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও ভিটামিন এ। আঙুরের বেশিরভাগটাই পানি। ক্যালোরির পরিমাণ খুবই কম। কমলালেবুর মতো আঙুরও মৌসুমি সর্দি-কাশির হাত থেকে আগাম প্রতিরোধ করে।

মুসাম্বি
ভিটামিন সি সমৃদ্ধ মুসাম্বি লেবু শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে খুবই উপকারী মুসাম্বির রস। মুসাম্বিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

নাশপাতি
প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ নাশপাতি সুস্বাস্থ্যের জন্যে অত্যন্ত উপকারী। নাশপাতিতে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট ও ক্যালোরিও থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করার পাশাপাশি হজম শক্তিকেও বৃদ্ধি করে নাশপাতি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যেসব বিষয় গুগলে সর্চ করলে পরতে পারেন মহা বিপদে

যেসব বিষয় গুগলে সর্চ করলে পরতে পারেন মহা বিপদে

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য-প্রযুক্তির এই যুগে মানুষের কিছু জানার প্রয়োজন হলেই কারও মুখাপেক্ষী না হয়ে গুগলে সর্চ করেন। তৎক্ষণাত পেয়ে যান তার কাঙ্ক্ষিত বিষয়। তবে, ইন্টারনেট ব্যবাহারকারীদের গুগল সার্চের মধ্য দিয়ে ফাঁদ পাতে

দেখা যায় নিজের প্রয়োজনে সার্চ করতে গিয়ে উল্টো বিপদে পড়েন অনেকে। তাই গুগল সার্চে অন্তত ৫টি জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখে নিন সেগুলো:

অ্যাপ ও সফটওয়্যার: অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না। কিন্তু এভাবে ডট এপিকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময়েই ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা। স্মার্টফোনের বারোটাও বাজতে পারে।

ব্যাংকিং সংক্রান্ত যে কোনো লিঙ্ক: গুগল সার্চ করে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়া ওয়েবসাইট থেকে সর্বস্বান্ত হতে পারেন। তাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন। অথবা সেই ব্যাংকেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক।

ওষুধ ও চিকিৎসা: গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভাল। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন। তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগলে সার্চ করে হঠাৎ কোনো ওষুধ, সাপ্লিমেন্টও কেনা অনুচিত।

কাস্টমার কেয়ার নম্বর: ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন। সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন। কিন্তু ২ দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়া নম্বর। সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে।

শেয়ারবাজার, ট্রেডিংয়ের বুদ্ধি: গুগলে এ সম্বন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন। কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ারবাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা ‘ট্রেডিং’-এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভালো।

সূত্র: সময় নিউজ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য