স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ৫৭ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড। কোম্পানিটি আজ ৪৪ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৩৬ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– লাফার্জ হোলসিম, নাহি অ্যালুমিনিয়াম, বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
