স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ১১৭ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটি আজ ৪৩ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটি আজ ২৭ কোটি ৯২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, কেয়া কসমেটিকস, ইউনিয়ন ব্যাংক, ড্রাগন সোয়েটার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও সোনালী পেপার লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
