স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৮ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২৯ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২০ পয়েন্টে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
