Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আরএকে সিরামিকস

আরএকে সিরামিকস লিমিটেড

জার্মান ব্র্যান্ড ক্লুডির সাথে কাজ করবে আরএকে সিরামিকস

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নতুন ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা বোর্ড। নতুন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে জার্মান ব্র্যান্ড ক্লুডিকে সাথে নিয়ে কোম্পানিটি ফসেটস উৎপাদন করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন ব্যবসায় ৯৫ কোটি টাকা বিনিয়োগ করবে। নতুন প্রকল্প স্থাপনের মাধ্যমে প্রতিদিন এক হাজার ৫০০টি ফসেটস উৎপাদন করতে পারবে। নতুন এ উদ্যোগে জার্মানের বিখ্যাত ফসেটস নির্মাতা ক্লুডিকে সাথে নিচ্ছে আরএকে সিরামিকস। জার্মানের এই ব্র্যান্ডটি প্রায় ১০০ বছর ধরে বাথরুম এবং কিচেন ফিটিংস তৈরী করে আসছে।

কোম্পানির দেয়া তথ্য হতে জানা যায়, ইতিমধ্যে ক্লুডিকে সাথে নিয়ে দেশের বাইরে যৌথভাবে কাজ করছে আরএকে সিরামিকস। আরএকে চায় সিরামিক আইটেমের মতো কম খরচে ভালো মানের ফসেটস নিয়ে দেশের বাজারে প্রিমিয়াম কোয়ালিটি ফসেটস এর চাহিদা পুরণ করতে।

এ প্রসঙ্গে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, এফসিএস অর্থসূচককে বলেন, আমরা জরিপ করেছি, করে দেখেছি বাথরুম এবং কিচেন ফিটিংস ক্রেতাদের ৪০ শতাংশই ইউরোপ বা পশ্চিমা দেশগুলো থেকে আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির ফসেটস নিতে আগ্রহী। তবে সেগুলো বিদেশী পণ্য হবার ফলে মূল্য বেশি। এর বাহিরে দেশের বাজারে দেশি এবং চীনা কিছু পণ্যের বাজার রয়েছে তবে সেগুলো আবার কোয়ালিটি নিয়ে প্রশ্নবিদ্ধ। তাই আমরা চাই এই সকল প্রোডাক্টের থেকে অল্প একটু বেশি দাম নিয়ে প্রিমিয়াম কোয়ালিটি কিংবা বিদেশী ফসেটসগুলোর মতো ভালো মানের ফসেটস দেশের বাজারে আনতে।

তিনি বলেন, ক্লুডির সাথে আরএকে ইতিমধ্যে অনেক দেশে যৌথভাবে কাজ করছে। এর মাঝে সংযুক্ত আরব আমিরাতের ক্লুডি এবং আরএকে জয়েন্ট ভেঞ্চার উল্লেখযোগ্য। আরব আমিরাতে বেশ জনপ্রিয় এই ভেঞ্চারের সকল প্রোডাক্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

নতুন ব্যবসায় বিনিয়োগ করবে আরএকে সিরামিকস

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের পরিচালনা বোর্ড নতুন ফকেটস বা কল ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন ব্যবসায় ৯৫ কোটি টাকা বিনিয়োগ করবে।

আরএকে সিরামিকস নতুন প্রকল্প স্থাপনের মাধ্যমে প্রতিদিন ১৫০০ পিস কল উৎপাদন করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

জমি কিনবে আরএকে সিরামিকস

স্টক নিউজ বিডি June 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের ধানুয়া, বাটুলিয়াতে ৩৩.৯১ একর জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার স্কয়ার মিটার উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে ৯ হাজার ২৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

দর কমার শীর্ষে আরএকে সিরামিক

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে আরএকে সিরামিক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৪৫ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫.৫৪ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৪.৩৪ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম লাইফ, রিংশাইন, সাভার রিফ্রাক্টরিজ, এএমসিএল (প্রাণ), শাশা ডেনিমস, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং এপেক্স ফুটওয়্যার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

আরএকে সিরামিকসের বোর্ড সভা ২ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরএকে সিরামিকস লিমিটেড

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ২১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেহেদী হাসান মিরাজের সাথে আরএকে সিরামিকসের নতুন চুক্তি

মেহেদী হাসান মিরাজের সাথে আরএকে সিরামিকসের নতুন চুক্তি

স্টক নিউজ বিডি September 7, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: মেহেদী হাসান মিরাজ একজন বাংলাদেশী ক্রিকেটার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক এবং একজন পরিপূর্ণ অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন। মেহেদী হাসান মিরাজ নতুন প্রজন্মের সম্ভাবনাময় খেলোয়াড়। আরএকে সিরামিকস দেশের এমন সব সম্ভাবনার সাথে নিজেদের যুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিশ্বজুড়ে বাংলাদেশের নাম ও সম্ভাবনার কথা ছড়িয়ে দিতে চায় আরএকে সিরামিকস। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো আরএকে সিরামিকস-এর সাইনিং সিরেমনি বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে।

আনন্দঘন এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে ক্রিকেটার মিরাজ বলেন, আরএকে সিরামিকস (RAK Ceramics) এর সাথে আমার নতুন একইনিংস শুরু।
আমি বিশ্বাস করি আমাদের এই পার্টনারশিপ অনেক দূর যাবে। আজকে আমাদের যে পথ চলা শুরু আমি মনে করি যত দিন আমি ক্রিকেট খেলব ততদিন পর্যন্ত এইপথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মিরাজের কথার সূত্র ধরে আরএকে সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর যোগ করেন, “বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে RAK Ceramics-এর সাথে পেয়ে আমরা গর্বিত। আমরা এক সাথে সিরামিকস জগৎ-এ নতুন এক দিগন্ত উন্মোচন করবো।

সাইনিং সিরেমনি পাশাপাশি আরএকে সিরামকস-এর প্রধান কার্যালয় উদ্বোধন করেন তাঁদের নতুন সিগনেচার শো রুম। এছাড়া উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক ডিলার মিট আপ এবং সংবর্ধনা অনুষ্ঠান।

আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস এবং স্যানিটারী সামগ্রী প্রস্তুত কারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান। গত দু’দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টাইলস মার্কেটে ও লাইফ স্টাইল পণ্য হিসেবে অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১০০০ টি বিভিন্ন আকর্ষনীয় ডিজাইনের টাইলস পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার মিরাজ এবং আরএকে সিরামিকস এর ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান, সিওও এবং সিএফও সাধন কুমার দে সহ আরএকে সিরামিকস-এরউচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য আরএকে সিরামিকস দুবাই ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের ১৫০ টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য