Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডারবানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে সবার নজর কেড়েছে স্বাগতিক দেশের দুই আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণ। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের কোনো আবেদনে সাড়া না দেওয়ার শপথ করেছিলেন যেন মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।

পারিবারিক কারণে টেস্টে না থেকেও এমন আম্পায়ারিং মেনে নিতে পারেননি সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন সাকিব আল হাসান। বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ককে ক্ষমা চাইতে বলেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের আবেদন করে টুইট বার্তায় সাকিব লেখেন, ‘আমি মনে করি, আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।’

ক্রিকবাজে স্বদেশি দুই আম্পায়ার আম্পায়ার ইরাসমাস এবং হোল্ডস্টকের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরে টেলফোর্ড লেখেন, ‘ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আইসিসি অলিম্পিক

আইসিসির অধিকাংশ সদস্য অলিম্পিকের আসরে ক্রিকেটকে দেখতে চাইছে

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে হলে অলিম্পিকে জায়গা করে নিতে হবে। শুধু তাই নয়, অলিম্পিকের দরজা যদি খুলে যায়, তা হলে সরকারি অনুদান পেতেও অসুবিধা হবে না। যে সব দেশ নতুন সদস্য, তাদের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকারি অনুদান খুব প্রয়োজনীয়। এই লক্ষ্য সামনে রেখেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মিশন অলিম্পিক নিয়ে নেমেছে। অলিম্পিকে জায়গা পাওয়ার অর্থ এই নয়, আর্থিক ভাবে লাভবান হতে চাইছে আইসিসি।

এক সাক্ষাৎকারে আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘আইসিসির অধিকাংশ সদস্য অলিম্পিকের আসরে ক্রিকেটকে দেখতে চাইছে। ক্রিকেট যদি সেই সম্মান পায়, তা হলে ওই সব দেশের সরকারি অনুদান পেতে সুবিধা হবে। অলিম্পিক খেলা হিসেবে গণ্য হলে ক্রিকেটেরই লাভ হবে। আর্থিক ভাবে লাভবান হওয়ার ভাবনা আমাদের নেই। বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর দিক থেকে দেখলে ক্রিকেট সেই জায়গায় নেই। আর তাই আমরা খেলার বাজারে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাইছি।’

উপমহাদেশ ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বাইরে ক্রিকেটের তেমন জনপ্রিয়তা নেই। বিশ্বের অনেক দেশই ধীরে ধীরে ক্রিকেটে পা বাড়াচ্ছে। সেই দেশগুলোর মতো যারা এখনও সদস্যপদ নেয়নি, এমন দেশগুলোকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে হলে কিন্তু অলিম্পিকের আসরে ঢুকতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asraful

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক। অপরাজিত ১৪১ রানের এই ইনিংসই লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আশরাফুলের সেরা ইনিংস। ১৩৯ বলের ইনিংসটি আশরাফুল সাজান ১৬টি বাউন্ডারি আর ১টি ছক্কায়। ৭৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করা ব্রাদার্স অধিনায়ক সেঞ্চুরি ছুঁয়েছেন ১১০ বলে। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। এর আগে এই ফরম্যাটে আশরাফুলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১২৭ রানের।

এবারের লিগে বল হাতে নিজের ক্যারিয়ারে সেরা বোলিংও করেছিলেন আশরাফুল। মোহামেডানের বিপক্ষে ২৩ রানে ৫ উইকেট নেন তিনি। এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

ব্যাট হাতে সেঞ্চুরি করার দিনে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ছয় হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২৭৫তম ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নতুন উদ্যোমে শুরু করতে চান মুমিনুল

টেস্টে লজ্জার হার হেরে যা বললেন মুমিনুল

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডারবান টেস্টে ২২০ রানের বড় হার অনেকটা অপ্রত্যাশিতই ছিল। তাসের ঘরের মতো কেন ব্যাটিং লাইন ভেঙে পড়ল সেই প্রশ্নের উত্তরটাও খুঁজছেন অনেকে। এই হারের জন্য ব্যাটিং বিপর্যয়কেই দুষছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

তিনি বলেন, ‘বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করছি। আমরা শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, যা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

মুমিনুল আরও বলেছেন, ‘আমরা স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত। আমরা এটিও জানতাম যে ডারবানে তৃতীয়-চতুর্থ দিনের পর স্পিন ধরে। আমরা ব্যাট হাতে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। আমরা অনেক লুজ শট খেলেছি। প্রথম ইনিংসে ভালোই ছিল।’

ব্যাটারদের দুষলেও বোলারদের প্রশংসা করেছেন টাইগার ক্যাপ্টেন, ‘দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছি। গত কয়েক ম্যাচ ধরেই আমাদের পেস ডিপার্টমেন্ট দারুণ করছে। নিউজিল্যান্ডেও তারা অসাধারণ ছিল, এখানেও, ওয়ানডে সিরিজেও। আমরা দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে। আমাদের এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বড় হার টাইগারদের, ৫৩ রানে অলআউট

বড় হার টাইগারদের, ৫৩ রানে অলআউট

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট টাইগাররা। অর্থ্যাৎ ২২০ হেরেছে বাংলাদেশ।

সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা। আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। মাত্র দলীয় ৫৩ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের বাংলাদেশ।

ডারবানে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। খালেদ আহমেদের গতি আর মেহেদী মিরাজের ঘূর্ণিতে অল্পতেই প্রোটিয়াদের বাঁধতে সক্ষম হয়েছিল মুমিনুলের দল। খালেদ একাই পেয়েছিলেন ৪ উইকেট আর মিরাজ ৩। ভালো করার সম্ভাবনা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। টাইগারদের হাল ধরে নিজেদের প্রথম ইনিংসে একাই লড়াই করে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়ের ১৩৭, নাজমুল শান্তর ৩৮ আর লিটন দাসের ৪১ রানে ২৯৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবাদত হোসেন আর মিরাজে বোলিং তোপে ২০৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এবাদত-মিরাজ দুজনে তিন তিন করে নিয়েছেন ৬ উইকেট। তবে ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে টাইগারদের মুখরক্ষা হয়নি। কেশব মহারাজ আর হারমার তাণ্ডবে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মহারাজ একাই নিয়েছেন ৭ উইকেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সালমা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ২০২২ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের নিয়ে এই একাদশ সাজানো হয়েছে, যে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে।

টুর্নামেন্টসেরা অ্যালিসা হিলিসহ দলে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ড থেকে দুইজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন।

সুযোগ পাননি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কেউ। বাংলাদেশ থেকে একাদশে জায়গা পাওয়া একমাত্র প্রতিনিধি সালমা খাতুন। অফস্পিনিং এই অলরাউন্ডার টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করেছেন।

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)
ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া)
রেচেল হেনেস (অস্ট্রেলিয়া)
নেট স্কাইভার (ইংল্যান্ড)
বেথ মুনি (অস্ট্রেলিয়া)
হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)
শপি এক্সলেসটন (ইংল্যান্ড)
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
সালমা খাতুন (বাংলাদেশ)

১২তম সদস্য : চার্লি ডিন (ইংল্যান্ড)

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উমর গুল

আফগানিস্তানের নতুন বোলিং কোচ উমর গুল

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক পেস বোলার উমর গুল আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ ও পরামর্শদাতা হলেন। শুক্রবার (১ এপ্রিল) টুইটে বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দিল আগানিস্তান ক্রিকেট বোর্ড।

গুলের কোচিং করানোর অভিজ্ঞতাও মন্দ নয়। পাকিস্তান সুপার লিগে কুয়েতা গ্ল্যাডিয়েটর্সকে কোচিং করিয়েছেন। লঙ্কা প্রিমিয়র লিগে গল গ্ল্যাডিয়েটর্সেরও কোচ ছিলেন তিনি। কাশ্মীর প্রিমিয়র লিগেও কাজ করেছেন গুল। আগামী ৪ এপ্রিল আফগানিস্তানের জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি।

জানা গেছে, আপাতত উমর গুলের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আফগানিস্তান। যদি তার কাজে আফগান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট হয় তাহলে পাকিস্তানি এই বোলারের চুক্তি বাড়তে পারে। এদিকে, ৪০০ আন্তর্জাতিক উইকেটের মালিক উমর গুল জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাবর আজম আফ্রিদি

বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি: আফ্রিদি

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রেকর্ড রানের (৩৪৯) লক্ষ্য তাড়া করে জয়ের অন্যতম নায়ক পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এদিন ৭২ বলে ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।

এমন দুর্দান্ত ইনিংস খেলার জন্য বাবর যখন বিশ্বময় প্রশংসায় ভাসছেন, তখন তাকে নিয়ে ভিন্ন মত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

জানালেন, বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে অভিনন্দন জানাতে গিয়ে বর্তমান অধিনায়কে বিপক্ষে এ মন্তব্য করেন আফ্রিদি।

অথচ একই টুইটে ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান ইমাম উল হক ও পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেন পাকিস্তানের এ সাবেক অলরাউন্ডার।

টুইটে বুমবুম আফ্রিদি লেখেন, ‘অসাধারণ জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।’

বাবরকে নিয়ে স্বদেশি কিংবদন্তির এমন টুইট পছন্দ হয়নি অনেকের।

তথ্যসূত্র: টুইটার

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র

জেনে নিন কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।

কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা নির্ধারণ হয়েছে। প্রতিটি দল তাদের প্রতিপক্ষ কারা হবে ইতোমধ্যে জেনে গেছে।

কে কোন গ্রুপে দেখে নেয়া যাক-

গ্রুপ-এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।

গ্রুপ-সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ-ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।

গ্রুপ-ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।

গ্রুপ-এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তান

সাড়ে তিনশ রান তাড়া করে অবিশ্বাস্য জয় পাকিস্তানের

স্টক নিউজ বিডি April 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩৪৯ রানের বিশাল লক্ষ্য। এত বড় লক্ষ্য দেখেও তো অনেকের ঘাবড়ে যাওয়ার কথা। তারওপর যদি দল দুটির নাম হয় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান, তখন তো আরও অনিশ্চিত হয়ে ওঠে বিষয়টা। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে আনপ্রেডিক্টেবল পাকিস্তান কতদুর কী করতে পারে, সেটাই ছিল দেখার।

কিন্তু পাকিস্তান অবিশ্বাস্য কাণ্ডই ঘটিয়ে বসেছে। প্রায় সাড়ে তিনশ রানের লক্ষ্য পাড়ি দিয়ে ম্যাচ জিতে নিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। হাতে ওভার বাকি ছিল আরও একটি।

অসাধারণ দুটি সেঞ্চুরি করেছে পাকিস্তানের ব্যাটাররা। অধিনায়ক বাবর আজম এবং ওপেনার ইমাম-উল হকের ব্যাট থেকে বেরিয়ে এসেছে জোড়া সেঞ্চুরি। ১১৪ রান করেছেন বাবর আজম, ১০৬ রান করেছেন ইমাম-উল হক। হাফ সেঞ্চুরি করেছেন ফাখর জামান।

মূলতঃ জয়ের জন্য ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফাখর জামান আর ইমাম-উল হক মিলে গড়েন ১১৮ রানের বিশাল জুটি। ৬৭ রান করে ইমাম-উল হক আউট হওয়ার পর বাবর আজমের সঙ্গে ১১১ রানের জুটি গড়েন ইমাম।

৯৭ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১০৬ রান করে ইমাম-উল হক আউট হয়ে যান। দলীয় ৩০৯ রানের মাথায় আউট হন বাবর আজম। ৮৩ বলে ১১টি বাউন্ডারি এবং ১ ছক্কায় ১১৪ রান করেন তিনি।

মোহাম্মদ রিজওয়ান আউট হন ২৩ রান করে। খুশদিল শাহ ১৭ বলে ২৭ এবং ইফতিখার আহমেদ ৭ বলে ১১ রান করে পাকিস্তানকে জয় এনে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বেন ম্যাকডারমটের সেঞ্চুরির ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ম্যাকডারমট করেন ১০৪ রান। ওপেনার ট্রাভিস হেড করেন ৮৯ রান। মার্নাস ল্যাবুশেন করেন ৫৯ রান এবং মার্কাস স্টোইনিজ করেন ৪৯ রান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য