Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রস টেইলর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রস টেইলর

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর। ঘরের মাঠে আসছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষবার সাদা পোশাকে খেলা। আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তার শেষ ওয়ানডে সিরিজ।

টুইটারে এই ঘোষণা করেন রস টেইলর। টুইটারে তিনি লিখেছেন, আজ আমি আগামি গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আরও দুইটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি ওডিআই খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করছি। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয় #২৩৪।

প্রাক্তন অধিনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন, এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খেলায় কিছু শ্রেষ্ঠদের সঙ্গে এবং তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। কিন্তু সব ভালো জিনিসের অবসান হওয়া উচিত এবং সময়টা আমার জন্য সঠিক মনে হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ব্রেন্টফোর্ড

রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ব্রেন্টফোর্ড

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (২৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টায়।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘দল কেমন হতে পারে এখনই আমি কিছু বলতে পারছি না। কারণ আপনারা দেখছেন আমাদের সূচি কী পরিমাণ ব্যস্ত। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলতে আমাদের আগের দিন ভ্রমণ করতে হচ্ছে। ম্যাচের দিন যেকোনো কিছুই হতে পারে। প্রতিপক্ষের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে কারা একাদশে থাকছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি: এমবাপ্পে

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এটা হবে না। পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি। পিএসজির খেলোয়াড় হিসেবে আমি এই মৌসুম পুরোটা শেষ করব। পিএসজিকে সবগুলো শিরোপা জেতাতে আমি আমার সবটুকু উজাড় করে দিব’

পিএসজির সবচেয়ে বড় লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। প্রথম রাউন্ডে শেষে দ্বিতীয় রাউন্ডেও উঠে গেছে তারা। শেষ ষোলোতে রিয়ালের মুখোমুখি হবে মেসি-এমবাপ্পেদের পিএসজি। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘আমার মাথায় শুধু এখন একটাই চিন্তা, কীভাবে রিয়াল মাদ্রিদকে হারাতে পারি। আমরা প্রস্তুত এবং আমিও প্রস্তুত খেলতে ও পিএসজির হয়ে সবটুকু উজাড় করে দিতে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশের পেস বোলিং কোচ হতে চান শন টেইট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ শন টেইট

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবার অন্যান্য স্টাফও নিয়োগ দিচ্ছে ফ্রাঞ্জাইজিগুলো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পেস বোলিং কোচ হিসেবে সর্বকালের অন্যতম সেরা গতি তারকা অস্ট্রেলিয়ার শন টেইটকে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ছিলেন পল নিক্সন। এ বছরও তিনিই থাকছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অবসরের যাচ্ছেন জীবন মেন্ডিস

অবসরের যাচ্ছেন জীবন মেন্ডিস

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস। মঙ্গলবার তিনি অবসরের ঘোষণা দেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিতে ৩৮ বছর বয়সী জীবন টুইটারকে বেছে নেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে এই পথচলা ছিল অসাধারণ, ২০১০ সাল থেকে এর অংশ হতে পেরে আমি সম্মানিত। এই চমৎকার সফরে অনেক মূল্যবান শিক্ষা আমি পেয়েছি এবং অনেক সুন্দর স্মৃতি রয়েছে। আমার সব কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাই। আমি চিরকৃতজ্ঞ।’

২০১০ সালের ১ জুন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জীবনের। ২০১৯ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। সব মিলিয়ে শ্রীলঙ্কার জার্সিতে ৫৮ ওয়ানডে খেলে ১৮.৭০ গড়ে ৬৩৬ রান করেছেন তিনি এবং ৫.১৪ ইকোনমি রেট ও ৪৩.০০ গড়ে নেন ২৮ উইকেট।

এছাড়া ২২ টি-টোয়েন্টি খেলে ২০৭ রান ও ১২ উইকেট নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) জীবন খেলেছেন দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে, ৩ ম্যাচে ২৩ রান দিয়ে পান মাত্র একটি উইকেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টানা দশ ম্যাচ পর ঘরের মাঠে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হারলো লিভারপুল

টানা দশ ম্যাচ পর ঘরের মাঠে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হারলো লিভারপুল

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মঙ্গলবার রাতে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে খেলতে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। টানা দশ ম্যাচ অপরাজিত থেকে ইতিবাচকভাবে বছর শেষ করার আশায় ছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল। কিন্তু বছরের শেষ ম্যাচেই তারা পেলো হতাশাজনক পরাজয়।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেছিল সালাহ বাহিনারা। গোলের জন্য শট করেছে অন্তত ২১টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু মেলেনি সুফল। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রেখে তাতেই গোল আদায় করে নিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

লিভারপুলের সামনে সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ম্যাচের ১৬ মিনিটের মাথায়। ডি-বক্সের মধ্যে সালাহকে ফাউল করেছিলেন লেস্টারের উইনফ্রেড এনডিডি। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা।

তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ফিরতি বলে হেড করেন সালাহ, ফিরে আসে ক্রসবারে লেগে। সেই বলে শট নেন জর্ডান হেন্ডারসন, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ফলে হতাশায় ডুবতে হয় লিভারপুলকে।

প্রথমার্ধে সালাহর আরও একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে গোল করে দলকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা লেস্টারের উইঙ্গার আদেমালো লুকম্যান। যা নিশ্চিত করে দেয় লেস্টারের জয়।

এই পরাজয়ের পরেও অবশ্য টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। লিগের অর্ধেক অর্থাৎ ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লেস্টার। শীর্ষে থাকা ম্যান সিটির ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিপিএলে তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী

বিপিএলে তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ঢাকার হয়ে খেলবেন মাশরাফী

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন তারকাকে দলে ভিড়িয়েছে ঢাকা। সরাসরি চুক্তিতে নিয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। আর, প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে তামিম ও মাশরাফীকে।

আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তিনি। তামিমের সঙ্গে রুবেলকে নিয়েছে ঢাকা। এ ছাড়া প্রথম রাউন্ডের দুই সেটে দল পেয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা।

দ্বিতীয় রাউন্ডের চতুর্থ সেট শেষে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে দলে নিয়েছে ঢাকা। একই দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, শুভাগত হোম এবং রুবেল হোসেন।

লিটন দাসকে প্রথম সেটে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় সেটে তারা নিয়েছে শহীদুলকে। দুই সেটে শরিফুল ও আফিফকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেখ মেহেদী ও সৌম্যকে নিয়েছে খুলনা টাইগার্স। সিলেট নিয়েছে সৈকত ও মিঠুনকে। ফরচুন বরিশাল নিয়েছে সোহান ও নাজমুল শান্তকে।

দ্বিতীয় রাউন্ড শেষে দল পেলেন যাঁরা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী এবং মুকিদুল ইসলাম।

খুলনা টাইগার্স : শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি এবং ইয়াসির আলী রাব্বি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস এবং তানভীর হোসেন।

সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন এবং নাজমুল ইসলাম অপু।

ঢাকা : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী এবং শুভাগত হোম।

ফরচুন বরিশাল : নুরুল হাসান সোহান, নাজমুল হোসেনশান্ত, মেহেদী হাসান রানা এবং ফজলে মাহমুদ রাব্বি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম চাইলেই তো হবে না : পাপন

তামিম চাইলেই তো হবে না : পাপন

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল শুক্রবার বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এ কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনো বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক (তামিম) চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি, যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’

বিসিবি সভাপতি জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। তার ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি ৪ নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’

জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই ফিরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শোয়েব আখতারের মা আর নেই

শোয়েব আখতারের মা আর নেই

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’

‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিলেন হরভজন সিং

ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিলেন হরভজন সিং

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হরভজন এক ভিডিও বার্তায় তার ভক্তদের বলেছেন, জলন্ধরের গলি থেকে ভারতীয় টিমে খেলা। ২৫ বছরের এক অসাধারণ যাত্রা শেষ হল। ভারতের জার্সিতে খেলার থেকে বেশি মোটিভেশন আর কিছু ছিল না। একটা সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সামনে এগিয়ে যেতে হয়। আজ আমি ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি। অবসর হয়তো অনেক আগেই নিয়ে নিয়েছিলাম। কিন্তু ঘোষণা করা হয়নি। গত কয়েক বছর ধরে সেভাবে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলাম না। কেকেআরে খেলার সময়ই গত মৌসুমে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১৯৯৮ সালে বেঙ্গালুরুতে টেস্ট অভিষেক হয়েছিল হরভজন সিংয়ের। ওই টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু আবির্ভাবেই বুঝিয়ে দিয়েছিলেন, অনেক দূর যাবেন বলেই এসেছেন। ১০৩ টেস্ট খেলে ৪১৭টি উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিয়েছেন ২৫বার। ১০ উইকেট ৫বার। টেস্টে ব্যাট হাতে ২টি সেঞ্চুরিও করেছেন হরভজন। ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে শারজাতে। হরভজন সিংয়ের ঝুলিতে ছিল ম্যাট হর্নের উইকেট। সব মিলিয়ে ২৩৬টি ওয়ানডে খেলে নিয়েছেন ২৬৯ উইকেট। সেরা বোলিং ৫-৩১। দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য