Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

আর্জেন্টিনায় ফিরে গেলেন মেসি,ডি মারিয়া ও ইকার্দি

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ক্লাবের বাকি তিন আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দি ও লিয়ান্দ্রো পারেদেস ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মেসি।

এ বছর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। নেইমার, এমবাপ্পের সঙ্গে কাঁপুনি ধরিয়ে দেয়ার মতো একটি অবস্থার তৈরি করবেন মেসি, এমনটি ভাবা হলেও সেটি আলোর মুখ দেখেনি। উল্টো পরিসংখ্যান, মৌসুম ও বছরের হিসাবে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে আছেন মেসি।

এখন পর্যন্ত লিগ ওয়ানে মেসি প্রতি ৮৬৫ মিনিটে একটি গোল করেছেন! তিনি ফ্রান্সের সর্বোচ্চ লিগে একটি গোলই করেছেন। যদি মেসির বার্সায় প্রথম মৌসুমের সঙ্গে এটির তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে তার মান অনেক কমেছে। ২০০৪-০৫ মৌসুমে তিনি প্রতি ৭৬ মিনিটে একটি গোল করেন। পরের মৌসুমে লা লিগায় প্রতি ১৫৫ মিনিটে একটি করে গোল করেন।

তবে চ্যাম্পিয়ন্স লিগে মেসি পুরোপুরি আলাদা। এখন পর্যন্ত পিএসজির হয়ে পাঁচটি গোল করে দলকে রাউন্ড ষোলতে তুলতে বড় ভূমিকা রেখেছেন।

লিগ ওয়ানে গোল করতে না পারলেও তিনি দলে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন পর্যন্ত তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন। ম্যাচে তিনি মাঠে নেমেই যে কোনভাবে প্রভাব ফেলেছেন। ফলে সব মিলিয়ে বলা যায় এ বয়সে এসে তাকে শুধুমাত্র গোল করা দিয়ে বিচার করাটা ঠিক হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

শাহেদা আক্তার রিপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও অক্ষুণ্ন রেখেছে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে।

টুর্নামেন্ট যখন অনূর্ধ্ব-১৮ বয়সের ছিল তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে নেপালকে হারিয়ে। এবার শিরোপা ধরে রাখার মিশনটা ছিল আরও কৃতিত্বের। লিগ ম্যাচ, ফাইনাল- দু’বারই ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন বাফুফে ও সাফ সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণসহ অন্য কর্মকর্তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এ্যডওয়ার্ড এনকেটিয়ার হ্যাটট্রিকে সেমিফাইনালে আর্সেনাল

এ্যডওয়ার্ড এনকেটিয়ার হ্যাটট্রিকে সেমিফাইনালে আর্সেনাল

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিগ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার দিবাগত রাতে তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন এ্যডওয়ার্ড এনকেটিয়া।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় এনকেটিয়া গোল করে এগিয়ে নেন দলকে। ২৭ মিনিটের মাথায় নিকোলাস পেপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৩১ মিনিটে ২০১৭ সালে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া সান্ডারল্যান্ডের নাথান ব্রোডহেড একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

কিন্তু বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকেটিয়া। তাতে ব্যবধান হয় ৩-১। ৫৮ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। আর আর্সেনাল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) আর্সেনালের চার্লি পাতিনো সান্ডারল্যান্ডের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। তাতে ৫-১ গোলের বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালে উঠে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অবশেষে স্বস্তিতে অনুশীলনে মুমিনুলরা

অবশেষে স্বস্তিতে অনুশীলনে মুমিনুলরা

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যাত্রাপথে পাশের সহযাত্রী এবং পরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডে টাইগারদের কোয়ারেন্টাইনের সময়সীমা বেড়ে গিয়েছিল। অবশেষে গতকাল মিলেছে মুক্তি। আর এই মুক্তির আনন্দে অনুশীলন করেছেন মুমিনুলরা।

এর আগে নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন করতে হয়েছিল ক্রিকেটারদের। কিন্তু এবার ৭ দিন কোয়ারেন্টাইন করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১১ দিন ঘরবন্দী থাকতে হলো ক্রিকেটারদের। ১৯ ডিসেম্বর সব শেষ করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় মুক্তি মিলল।

গতকাল এক ভিডিও বার্তায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পেরে খুবই ভালো লাগছে। ছেলেদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এই ১১দিন ঘরবন্দী থাকাটা। খোলা আকাশের নিচে অনুশীলন করতে পেরে তারা খুবই খুশি।’ গতকাল ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগে নিয়মের কারণে সেটা হচ্ছে না।

কোয়ারেন্টাইনের সময়সীমা বেড়ে যাওয়ার কারণে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে বলে মনে করেন কোচ। তবে ডমিঙ্গো আশাবাদী। তিনি বলেন, ‘সামনের দুই একটি হালকা ধরনের অনুশীলন হবে, যাতে ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে আবারও অভ্যস্ত হতে পারেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে যখন ছয় দিনের অনুশীলনে যাবে আশা করি তখন গতি ও ছন্দ ফিরে আসবে। টেস্টের জন্য যে মানের প্রস্তুতি দরকার, তা হয়ে যাবে।’

কোয়ারেন্টাইনের সময় কষ্টকর হলেও নিউজিল্যান্ডে বড় সুবিধা হচ্ছে, একদম স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ পাবেন ক্রিকেটাররা। অন্যান্য স্থানের মতো নিউজিল্যান্ডে বায়ো-সিকিউর বাবলে থাকতে হয় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট খেলতে নামনে ১ জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শচীন ও মাইকেল ক্লার্কে টপকে নতুন রেকর্ড জো রুটের

শচীন ও মাইকেল ক্লার্কে টপকে নতুন রেকর্ড জো রুটের

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকে গেলেন জো রুট। এক বছরে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন শচীন। এবার কিংবদন্তি ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই রেকর্ড করেন রুট। এই বছর দুর্ধর্ষ ফর্মে আছেন ইংলিশ ব্যাটসম্যান। ছয়টি শতরান করেছেন তিনি। তারমধ্যে রয়েছে দুইটি দ্বিশতরান। এদিন আরও একটি অনন্য নজির গড়লেন।

শুধু শচীন নয়, রুট ভাঙেন মাইকেল ক্লার্কের রেকর্ডও। টেস্টে এক বছরে রানের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। এর আগে মাইকেল ভনের রেকর্ড ভেঙে টেস্টে একবছরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। ২০০২ সালে ১৪৮১ রান করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিরাটের বদলে রোহিতকে টেস্ট অধিনায়ক করাটা মোটেও লাভদায়ক হবে না: সালমান বাট

বিরাটের বদলে রোহিতকে টেস্ট অধিনায়ক করাটা মোটেও লাভদায়ক হবে না: সালমান বাট

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি-বিসিসিআই জটের পাশাপাশি বার বার উঠে আসে যে বিষয়টা, সেটা হল বিরাট-রোহিত সম্পর্ক কি খারাপ? এই নিয়ে যদিও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি প্রোটিয়া সফরে যাওয়ার আগে জানান, তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন যে তার এবং রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই।

তবে টিটুয়েন্টি ক্রিকেটে বিরাটের জায়গা নিয়েছেন রোহিত। এবার দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জিততে না পারলে তার টেস্ট ক্যাপ্টেন্সিতেও কি হারাতে চলেছে? পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের মতে একটা সিরিজের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না। পাশাপাশি তিনি আরও বলছেন যে, বিরাটের বদলে রোহিতকে টেস্ট অধিনায়ক করাটা মোটেও লাভদায়ক হবে না।

দক্ষিণ আফ্রিকায় এর আগে একটি টেস্ট সিরিজও জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবারও যদি ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারে, তা হলে বিসিসিআই রোহিতকে টেস্ট অধিনায়ক করার পথে হাঁটতে পারে কী?
এই প্রশ্নের উত্তরে সলমন বলেন, আমার মনে হয়না এমনটা হওয়া উচিত। এটা কিন্তু কারো জন্যই লাভদায়ক হবে না। এটা হবে কিনা, সেটা তো আমি বলতে পারব না। তবে যদি সত্যি এমন কিছু ঘটে, তা হলে বুঝতে হবে তাদের (বিসিসিআই ও কোহলি) সম্পর্ক খুব একটা ভালো নয়। এছাড়া যে অধিনায়ক বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে, তাকে অধিনায়ক পদ থেকে সরানোর আর কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না।

বাট আরও বলেন, একটা সিরিজের ফলাফলের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমার মনে হয় না এমনটা হবে। একটা সিরিজের জন্য কোহলির অধিনায়কত্বের ওপর প্রভাব পড়বে বলে মনে হয় না। এই সব জিনিস যত কম হয়, ততই ভালো। এবং যদি বেশি পরিমাণে এমনটা হয় তা ক্রিকেটের পক্ষে ক্ষতিকারক।

২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার জন্য এখন জোরালো ভাবে চলছে ভারতীয় দলের অনুশীলন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
liverpool

ভ্যাকসিন না দেয়া খেলোয়াড়দের সাথে চুক্তি করবে না লিভারপুল

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোভিড-১৯ ভ্যাকসিন না নেয়া খেলোয়াড়রা উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং এই ধরনের খেলোয়াড়দের সাথে লিভারপুল কোনো ধরনের চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জার্গেন ক্লপ।

এদিকে প্রায় একই ধরনের মন্তব্য করে এ্যাস্টন ভিলা বস স্টিভেন জেরার্ড ও ক্রিস্টাল প্যালেসের বস প্যাট্রিক ভিয়েরা বলেছেন প্রিমিয়ার লিগে যেভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করার আগে ভ্যাকসিনের বিষয়টি নিশ্চিত করার জরুরী হয়ে পড়েছে।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে অক্টোবরে বলা হয়েছিল ৬৮ শতাংশ খেলোয়াড় ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু গত সোমবার সপ্তাহের রেকর্ড ৪২ জন খেলোয়াড় ও স্টাফেওে দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ পর্যন্ত লিগের প্রায় ১০টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এর মধ্যে গত শনিবার ছিল ছয়টি ম্যাচ।

ক্লপ বলেছেন, আমরা এখনই কোনো খেলোয়াড় চুক্তির কথা ভাবছি না। কিন্তু যদি তা সামনে আসে তবে অবশ্যই ভ্যাকসিনের বিষয়টিতে জোড় দেয়া হবে। অন্তত আমি সেটা গুরুত্বের সাথে বিবেচনা করছি। কোনো খেলোয়াড় যদি ভ্যাকসিন দেয়া না থাকে তবে সেটা পুরো দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। যেকোনো প্রতিষ্ঠানের দৃষ্টিকোন থেকে বিষয়টি মোটেই সুখকর নয়। সবাইকে যদি প্রোটোকল মানতে হয় তবে ভ্যাকসিনের বিষয়টিও শতভাগ মানতে হবে। দলের মধ্যে একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে বাকিদেরও আইসোলেশনে যেতে হয়। সে কারণে অবশ্যই ভ্যাকসিনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা এক ডজন গোল দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ০-১২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। এছাড়াও জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা হলেন আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর ভারতকে হারিয়েছে ১-০ ব্যবধানে।

৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে নেপালকে ০-১ গোলে হারানো ভারত ৯ পয়েন্ট নিয়ে উঠেছে ফাইনালে। আগামী বুধবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
psg mbappe

ফিগনিসকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের শেষ ৩২ জায়গা করে নিল পিএসজি

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: চোটের কারণে আগে থেকে মাঠের বাইরে নেইমার। লিওনেল মেসিকেও বিশ্রাম দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রবিবার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি।

রাতে ম্যাচের ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এবারও এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, স্কোরলাইন হয়ে যায় ৩-০।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটার

আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটার

স্টক নিউজ বিডি December 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। অভাবনীয় ও অপেশাদার আচরণের জন্য সেই ক্রিকেটারকে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন এমন শাস্তি দিয়েছে।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের গণমাধ্যম স্টাফ জানিয়েছে, আজীবন নিষিদ্ধ হওয়া সেই কিউই ক্রিকেটারের নাম টিমোথি উইয়ার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরিচিত তিনি। গিসবর্নে ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন উইয়ার।

উইয়ার এই গুরুতর অপরাধটি করেন গত ৪ ডিসেম্বরে। হাইস্কুল ওল্ড বয়েস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের শেষে আম্পায়ারকে হত্যার হুমকি দেন উইয়ার। শারীরিক নির্যাতন করে মারবেন বলেও হুমকি দেন তিনি। উইয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগটি তোলেন সেই আম্পায়ার। স্বাধীন বিচার বিভাগীয় প্যানেলের মাধ্যমে তদন্ত শুরু হয়। এতদিন ধরে তদন্ত করে এবং সাক্ষীদের সঙ্গে কথা বলে উইয়ারের বিরুদ্ধে লেভেল-৪ ধারা ভাঙার প্রমাণ পেয়েছে প্যানেল।

উইয়ারও অবশ্য অভিযোগ অস্বীকার করেননি। ফলে শুনানির প্রয়োজন পড়েনি। লেভেল-৪ অপরাধে তাকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয় প্যানেল। এর পর দা পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আজীবন নিষিদ্ধ করে। অপরাধটি এতই গুরুতর যে আপিলের সুযোগ নেই উইয়ারের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য