Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

kiara-sidharth

ডিসেম্বরে বিয়ে বলিউড তারকা সিদ্ধার্থ-মালহোত্রা

স্টক নিউজ বিডি October 31, 2022

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের খবর কম-বেশি সবরই জানা। যদিও তারা সরাসরি কখনো সম্পর্কের ব্যাপারে কথা বলেননি।

শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমকে পূর্ণতা দেবেন এই জুটি। পরিণয়ের দিনটাও নাকি চূড়ান্ত করে ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আগামী ডিসেম্বরেই বিয়েটা সেরে ফেলবেন তারা। ইতোমধ্যে বিয়ের তারিখও ঠিক করেছেন।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাঁ, বিয়ের জন্য এই ডিসেম্বরের একটি তারিখ চূড়ান্ত করেছেন ‘শেরশাহ’ জুটি। যদিও দুই পরিবারের কেউই বিয়ের বিষয়ে কথা বলতে নারাজ, তবে প্রস্তুতির কথা জানিয়েছেন।

সূত্রের মতে, সিড-কিয়ারার বিয়ে হবে মুম্বাইয়ের বাইরে। তবে বলিউড সূত্রে জানা যায়- মুম্বাইতে একটি বড় জমকালো সংবর্ধনার আয়োজন রাখবেন হবু দম্পতি।

সূত্র বলছে, ‘সিদ্ধার্থ ও কিয়ারা আপাতত বিষয়টিকে চেপে রাখতে চাইছেন। প্রস্তুতি সম্পন্ন হলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ওই পর্যন্ত তারা বিয়ে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করবেন না।’

উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে দেখা গেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২১ সালের ১২ আগস্ট। গুঞ্জন রয়েছে, এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হয়। যদিও ২০১৮ সালেই দুজনের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শবনম বুবলী

নিজের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন: বুবলী

স্টক নিউজ বিডি October 30, 2022

বুবলীর সঙ্গে প্রেম-বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে তিনি অপু-বুবলীর দিকে অভিযোগের তীর ছুড়ছেন। শাকিবের সেই বক্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।

নিজের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে তার স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর বিষয়ও উঠে এসেছে। এর পর ব্যক্তিগত জীবন ও শাকিবের ভাষ্য নিয়ে নিজের অবস্থান খোলাখুলিভাবে তুলে ধরেছেন বুবলী।

তিনি বলেন, এসব বিতর্ক আমার কানে আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিচ্ছেদের জন্য কখনোই বিয়ে করেননি। এছাড়া শাকিবকে সম্মান করেন বলেই অনেক ব্যাপারে কথা বলেন না তিনি।

গত মাসে নায়িকা বুবলীর সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন রয়েছে শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ নিয়ে। একই সময়ে গুঞ্জন ওঠে শাকিব হয়তো অপু বিশ্বাসের কাছে ফিরবেন।

তবে, এসব গুঞ্জনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি শাকিব খান। যদিও বুবলি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি বিয়ে করেছেন সংসার করার জন্য।

তবে শাকিব খানের ইঙ্গিত পুরো বিপরীত। সম্প্রতি এসব বিষয়ে শাকিব খান সংবাদমাধ্যমকে জানায়, তাদের বিয়েবিচ্ছেদ না হলেও তারা আলাদা থাকছেন।

এ বিষয়ে বুবলী বলেন, আজকে জীবনের এ পর্যায়ে এসে আমার মনে হচ্ছে, আমি হয়তো ব্যক্তিজীবন নিয়ে আপনাদের সঙ্গে খুব একটা কথা বলি না, অনেক টেলিভিশন চ্যানেলে গিয়ে সবকিছু তুলে ধরি না। তাই অনেক কিছু নিয়েই গত সাত বছরে আমি বহু মানুষের ভুল বোঝার কারণ হয়েছি।

শুধু নিজের ব্যক্তিজীবন আড়ালে রাখার জন্য আর অন্য কাউকে যেন অসম্মান করে কথা বলতে না হয় সে জন্য এতদিন চুপ থেকেছেন বলে জানান বুবলী। আর এটাকেই অনেকে তাদের হাতিয়ার বানিয়ে কাজে লাগিয়েছে। কারণ সবকিছু তুলে ধরলে অনেক ইস্যুতেই অনেকে অসম্মানিত হতো, আমি এটা কখনই চাইনি। আর এটাকে ব্যবহার করেই আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমি এখনো বলব আমি আমার জায়গা থেকে কখনই বিচ্ছেদের জন্য বিয়ে করিনি, সন্তান নিইনি। অবশ্যই সংসার করার জন্য, সুন্দর একটা পরিবারের জন্য আমি অনেক কিছু মেনে নিয়ে এখনো সুখে থাকার চেষ্টা করছি। কারণ বিচ্ছেদ কখনই ভালো কিছু নিয়ে আসে না।

শাকিব বলেছেন, মানুষ চিনতে তিনি ভুল করেছেন, কিছু ভুল মানুষের সঙ্গে মিশেছেন। আপনি কী সেই ভুল মানুষদের একজন?

বুবলী বলেন, দেখুন, মানুষের জীবনটা খুব ব্যতিক্রম। কখন কী হয় কেউ জানে না। সময় সবকিছু পরিস্কার করে দেয়, কে ভুলকে সঠিক তাও সময় বলে দেয়। যে সময়টা কাউকে সবচেয়ে সঠিক মনে হয়, ঠিক অন্য আরেকটা সময় গিয়ে তাকে সবচেয়ে ভুল মনে হয়। এর জন্য সময় এবং পরিস্থিতি কিছুটা দায়ী। তাই কে কখন কী ভাবছে এটা সর্ম্পূণ যার যার ব্যক্তিগত মতামত।

অভিযোগ রয়েছে, আপনি শাকিবের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে এই ইস্যু সামনে এনেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি খুবই দুঃখজনক। কারণ আমি কখনই শাকিব খানকে ছোট করে বা তাকে অপমান করে, তার প্রতি অভিযোগ এনে অথবা তার অসম্মান হয় এমন কোনো কথা বলিনি। অথবা এমন কোনো কাজ কখনো করিনি।

বুবলী বলেন, আমি চেয়েছিলাম আমাদের ছেলের বিষয়টা সুন্দর ভাবে সামনে আসুক, যার জন্য ছেলের আড়াই বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কী কারণে হচ্ছিল না আমি জানিনা… এমনকি আমি যখন বেবীবাম্পের ছবি দিয়েছিলাম, তখনও কী আমি কোনো অভিযোগ করেছিলাম তাকে নিয়ে? করিনি… অনেক কিছু ওভারলুক করেছি। বরং নিজে যত কষ্টই পেয়েছি না কেন, যে কোনো সময় আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় চাই সে ভালো থাকুক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে কলকাতায়

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতায় শুরু হলো ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এই উৎসব আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় শনিবার বিকালে কলকাতার রবীন্দ্র সদনে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ এর সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকাতার উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

এ দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, সংগীত শিল্পী সাব্বির আহমেদ, প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমুখ।

দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের সূচনা হয়। পরে মঞ্চে উপস্থিত হাসান মাহমুদকে ফুল, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মাননা জানান বাবুল সুপ্রিয়। পরে বাবুল সুপ্রিয়কে একইভাবে সম্মাননা জানান হাসান মাহমুদ।

পরে বক্তব্য রাখতে গিয়ে হাসান মাহমুদ বলেন, ‘কাঁটাতারের বেড়া বা রাজনৈতিক সীমারেখা আমাদের বিভক্ত করে দিলেও, আমরা একই ভাষায় গান গাই, একই পাখির কলতান শুনি। তাই কোনো বেড়াজালই আমাদের ভালোবাসা, মৈত্রীর সীমারেখা টানতে পারবে না।’

তার অভিমত, ‘আমরা বাঙালিরা বিশ্বের অনেক জাতি, গোষ্ঠীর থেকে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকতে পারি কিন্তু মেধা, সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে।’

তিনি বলেন, ‘শিল্পীদের কোনো সীমানা নেই। তাই শিল্প সংস্কৃতি যেন কাঁটাতারের মধ্যে আটকে না যায়, তার কারণেই এই উৎসব।’ দুই বাংলা যদি যৌথভাবে কাজ করে সেক্ষেত্রে গোটা বিশ্বে বাংলার চলচিত্র বড় জায়গা নিতে পারবে বলেও তার অভিমত।

বাবুল সুপ্রিয় জানান, ২০১৯ সালের পর এ বছর চালচিত্র উৎসব হচ্ছে, আগামী বছরও হবে। যদিও তার আক্ষেপ যারা ছবি নির্মাণ করেন তারা সেই বাবদ যে খরচ করে তুলবেন তারা ততটা উপকৃত হননি। পূজার মৌসুমে বাংলাদেশ সরকারের তরফে পশ্চিমবঙ্গে ইলিশ মাছ পাঠানোর জন্য বাংলাদেশের মন্ত্রীকে ধন্যবাদ জানান বাবুল। অনুষ্ঠান শেষে দর্শকদের অনুরোধে ‘আমি বাংলায় গান গাই…’ গেয়ে শোনান সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।

গৌতম ঘোষের আক্ষেপ ‘দুই দেশের মধ্যে ছবির আদান প্রদান এখনো করতে পারিনি। দুই দেশের মধ্যে আদা, রসুন আমদানি রফতানি হয়, কিন্তু সিনেমা হয় না।’ বিষয়টি দেখার জন্য হাসান মাহমুদকে অনুরোধ জানান তিনি। সীমানা পেরিয়ে ছবির আদান প্রদান বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এই উৎসবে মোট ৩৭ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য’এর ছবি দেখানো হবে। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে ‘চিরঞ্জীব মুজিব’, ‘হাসিনা-এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘গুণীন’, ‘কালবেলা’, ‘বিউটি সার্কাস’, ‘শাটল ট্রেন’, ‘লাল মোরগের ঝুঁটি’ প্রমুখ।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন ১,২,৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শনিবার দুপুর ১টায় নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হয় ‘হাওয়া’ ছবিটি। দুপুর সাড়ে ৩টা থেকে প্রদর্শিত হয় হাসিনা-এ ডটারস টেল। সন্ধ্যা ৬টায় ফের ‘হাওয়া’ দেখানো হয়।

এদিকে উৎসবের প্রথম দিনই ‘হাওয়া’ দেখতে নন্দনে ভিড় উপচে পড়ে। শো শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রেক্ষাগৃহে লম্বা লাইন দেখা যায় দর্শকদের। শো শেষেও প্রত্যেকের মুখেই অভিনেতা চঞ্চল চৌধুরীর অনবদ্য অভিনয় দক্ষতার প্রশংসা করেন।

এমনকী নন্দনের কর্মকর্তারাও বলছেন, সাম্প্রতিককালে একটা নির্দিষ্ট ছবি দেখার জন্য এরকম চাহিদা দেখা যায়নি। এই অনুষ্ঠানের সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়সহ অনুদের মুখেও বারে বারে হাওয়া ছবির প্রসঙ্গ উঠে আসে।

মূল অনুষ্ঠান শেষে বাবুল সুপ্রিয়কে একটি নৌকা, পাঞ্জাবি, এবং তার স্ত্রীকে জামদানি শাড়ি উপহার তুলে দেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। আর গৌতম ঘোষকে নৌকা ও পাঞ্জাবি তুলে দেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভূতের চরিত্রে ক্যাটরিনা

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ভূতের চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন ক্যাটরিনা কাইফ। হরর কমেডি সিনেমাটির নাম ‌‘ফোন ভূত’।

এই সিনেমাতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। গতকাল সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। এখানে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।

চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ সিনেমা নিয়েও নির্মাতারা আশাবাদী।

গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। সিনেমার কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গুঞ্জন রটালে কঠোর ব্যবস্থা নিবেন পূজা চেরী

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনা-সমালোচনায় উঠে আসছে পূজা চেরীর নামও। তাই হালের উঠতি এই অভিনেত্রী জানিয়েছেন তার নামে গুঞ্জন ছড়ালে তিনি দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে আইনি ব্যবস্থা নেওয়ার এই ঘোষণা দেন তিনি।

আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে পূজা লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক। ’

পূজার ক্যারিয়ারে কিছু খারাপ মানুষ প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন বলেও অভিযোগ তার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে, এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সব সময় কাজে মনোযোগী হয়েছি। ’

এসব বন্ধ করার আহ্বান জানিয়ে পূজা চেরি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। ’

চলতি সপ্তাহে অভিনেত্রীর ‘হৃদিতা’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এই ছবিতে এ বি এম সুমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রভাস-কৃতির অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরার লেন্সে

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে প্রভাস এবং কৃতি শ্যাননের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার লেন্সে।

সম্প্রতি ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। প্রভাস এবং কৃতি শ্যাননকে এই প্রথম বার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। এই দুই তারকার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় গুঞ্জন চলছে। ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে দুই তারকার এমন এক অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরার লেন্সে ধরা পড়েছে যা সামনে আসার পর অনুরাগীরা তাদের সম্পর্ক নিয়ে আরও কৌতূহলী হয়ে পড়েছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন, ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। অনুষ্ঠান চলাকালীন নজরে পড়ে, প্রভাসের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। এক সময় তাঁকে হাত দিয়ে কপালের ঘামও মুছতে দেখা যায়। অভিনেতার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন কৃতি। জমকালো লেহঙ্গায় তাকে মানিয়েওছিল বেশ।

প্রভাসকে হঠাৎ এই অবস্থায় কৃতি তার লেহেঙ্গার ওড়নাটি প্রভাসের দিকে এগিয়ে দেন। সেই ওড়না দিয়েই অভিনেতাকে কপালের ঘাম মুছতে বলেন তিনি।

এই মুহূর্ত লেন্সবন্দি হতেই বলিপাড়ায় আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তাদের দু’জনের সম্পর্কের মিষ্টিমধুর বন্ধন নিয়েও কথা বলছেন অনেকেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৬ ফুট ৩ ইঞ্চির এই মানুষটাকে চেনেন?

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৬ ফুট ৩ ইঞ্চির এই মানুষটাকে ৯০ এর দশকে নিজের বাসার ১৪ ইঞ্চির ছোট্ট একটা সাদাকালো বা রঙিন টিভিতে যারাই দেখতে পেত, তাদের জীবন যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যেত। তার উপস্থিতিই ছিল অন্যরকম। আমাদের অনেকের জীবনের প্রথম সুপারহিরো যে তিনিই।

নাম তার হারকিউলিস। পর্দার এই নামে সমধিক পরিচিত হলেও আসল নাম কেভিন ডেভিড সোর্বো। তিনি একজন নরওয়েজিয়ান বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা। তিনি মিনেসোটা শহরের একটি নরওয়েজিয়ান লুথারান পরিবারে ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন।

হারকিউলিস সিরিজটি শুরু হওয়ার সময় এর ট্রেইলারে নিজের হাতে থাকা একটা ‘গদা’ দিয়ে তিনি বিরাট এক দৈত্যের মুখে একটা জোরে বাড়ি দিতেন। সেই দৃশ্যে যে শচীন টেন্ডুলকারের কাভার ড্রাইভ বা ধোনির হেলিকপ্টার শট দেখার মতো আনন্দ দেয়, সেটা আশা করি কেউই অস্বীকার করবেন না।

কেভিন সোর্বো হারকিউলিস সিরিজটি করার আগে তিন বছর ধরে গোটা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। দেড়শোরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। কিন্তু এতো এতো কাজের পরও কেউ তাকে সেভাবে তখনও চেনেননি। এরপরেই কাজ করলেন হারকিউলিস: কিংবদন্তি যাত্রা (Hercules: The Legendary Journey)। বাকিটা তো ইতিহাস। মানুষ এখনও তাকে হারকিউলিস নামেই ডাকেন।

এই টিভি সিরিজটি করার সময় বেশ কয়েকবার তার স্ট্রোক হয়েছিল, এরপরেও তিনি কাজ থামাননি। একটু বিশ্রাম নিয়েই আবার শুটিংয়ে চলে যেতেন। আবার অসুস্থ হতেন, আবার বিশ্রাম নিয়ে আবার শুটিং। উদ্দেশ্য সম্ভবত একটাই- আমাদের, মানে দর্শকদের বিনোদন দেয়া।

দেশের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত একবার ইত্যাদির একটি বিশেষ প্রতিবেদন করেছিলেন কেভিন সোর্বো আর তার হারকিউলিস সিরিজের ওপরে।

Mound, Minnesota নামের শহরে তার নামে একটি পার্ক আছে। সোর্বো পার্ক। খুবই অবাক করা ব্যাপার হচ্ছে, হারকিউলিসের পর তিনি আরও শত শত কাজ করলেও (এখনও করে যাচ্ছেন), সেভাবে আর পরিচিতি পাননি।

তবে নব্বইয়ের দশকের মানুষেরা নিজেদের ঐ সময়টার পরিচয় দেয়ার জন্য তাকে যে সবসময় মনে রেখে চলেছে, সেটা কোনদিন জানতে পারলে হয়তো তিনি অনেক বেশি আনন্দিত হবেন।

টিভি সিরিজে কাজ করা নিয়ে একটা চমৎকার মন্তব্য করেছিলেন সোর্বো। তা হলো- “টিভি খুবই মজার একটা মাধ্যম। আপনি টিভিতে কাজ করা শুরু করলে নিজে আর টিভি দেখার সময় করে উঠতে পারবেন না, যেমন হারকিউলিসের জন্য আমি নিজেই অনেকদিন টিভি দেখার সময়ই করে উঠতে পারিনি!”

গত ২৪ সেপ্টেম্বর ৬৪-তে পা দেয়া এই অভিনেতা ব্যক্তিগত জীবনে একটি বিয়ে করেছেন এবং তিনি হচ্ছেন অভিনেত্রী স্যাম জেনকিনসন। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।

কেভিন সোর্বো দেড় শতাধিক বিজ্ঞাপণ ছাড়াও এ পর্যন্ত অর্ধশতাধিক সিনেমা এবং ৪৩টি টিভি সিরিজে অভিনয় করেছেন। তবে হারকিউলিসের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি অন্য কিছু দিয়েই।

একজন লুথারান হিসেবে বড় হলেও কেভিন সোর্বো একজন পুরোদস্তুর খ্রিস্টান। আর রাজনৈতিক দর্শনে তিনি আমেরিকার একজন রিপাবলিকান সমর্থক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কৌতুক অভিনেতা আবু হেনা রনি

শ্বাসনালী পুড়ে গেছে কৌতুক অভিনেতা রনির

স্টক নিউজ বিডি September 17, 2022

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় আবু হেনা রনি বাদে আরও তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকেও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অতিথির হাতে বেশকিছু বেলুন দেওয়া হয়। কিন্তু বার বার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করে মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রথম পর্বেই হিট ‘হাউজ অব দ্য ড্রাগন’, আজ আসছে দ্বিতীয় পর্ব

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘গেম অব থ্রোনস’দেখেননি এমন মানুষ কমই আছে। তুমুল জনপ্রিয় এ টিভি সিরিজের প্রশংসা রয়েছে সারা বিশ্বে। এবার মুক্তি পেয়েছে তারই প্রিক্যুয়েল ‘হাউজ অব দ্য ড্রাগন’। এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে গত রোববার (২১ আগস্ট)। আজ (২৮ আগস্ট) প্রচারিত হবে সিরিজটির দ্বিতীয় পর্ব।

এ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করেছেন ‘ডক্টর হু’ খ্যাত তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।

এইচবিও’র এক প্রতিবেদনে জানা যায়, নতুন সিরিজটি প্রিমিয়ারের ২৪ ঘণ্টায় ২০ মিলিয়ন দর্শক দেখেছেন। সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক বাড়তে থাকে। এরইমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে সিরিজটি।

জর্জ আরআর মার্টিনের লেখা উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। ‘গেম অব থ্রোনস’র পটভূমি ২০০ বছর আগের। রাজা ভিসারিস টার্গারিয়েন পরিবার কীভাবে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে- এ কাহিনি নিয়েই গল্পের শুরু।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিজের ধর্ম নিয়ে কখনও ভাবতে হয়নি: শাহরুখ

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৯২ সাল থেকেই বলিউডে তার রাজত্ব। অভিনয় দিয়ে সবাইকে যেন নিজের করে নিয়েছেন এই প্রেমিক পুরুষ। অনেকে রুমান্টিক হিরো বলেও ডাকেন তাকে। সবকিছু মিলিয়ে তার ভক্ত ও ভালোবাসার মানুষ অগণিত। দেশ ও দেশের বাইরেও রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খান এখন শুধু একটা নাম নয়, দেশের মানুষের একটা আবেগ। তবে তার ধর্ম নিয়ে কি কখনো দেশে মুশকিলে পড়েছেন তিনি?

২০০৯ সালের এক ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, এসআরকে’র পুরো নাম যদি শাহরুখ খানের বদলে শেখর রাধা কৃষ্ণ হতো, তাহলে কি ব্যাপারটা অন্যরকম হতো?

এই প্রশ্নের উত্তরে বাদশা বলেছিলেন, ‘শাহরুখ হোক বা শেখর রাধা কৃষ্ণ, তার গন্ধ ততটাই মনোরম হতো। আমার তো মনে হয় না কোনো পার্থক্য থাকত। অন্তত আমার কখনো এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে আলাদা কোনো কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাদের মাথায়ও থাকে না। তাই আমাকে যে নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।’

এই সাক্ষাৎকারে শাহরুখকে আরও প্রশ্ন করা হয় তিনি কী মনে করেন ধর্ম ও আধ্যাত্মিকতায় একটা বড় ভূমিকা রয়েছে সিনেমার? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত। এটা ভিতর থেকে আসে। আমার জন্য যেমন আমার অভিনয়টাই আধ্যাত্মিকতা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য