Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

লাইকি

বাংলাদেশে সফলভাবে শেষ হলো লাইকি’র #ম্যাজিকবাউলিয়ানা চ্যালেঞ্জ

স্টক নিউজ বিডি August 3, 2022

সম্প্রতি বাংলাদেশে #ম্যাজিকবাউলিয়ানা নামে একটি রোমাঞ্চকর হ্যাশট্যাগ চ্যালেঞ্জের আয়োজন করেছে জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম লাইকি। ব্যবহারকারীদের মাঝে দুর্দান্ত সাড়া পেয়েছে লাইকি’র এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জ।

ভিন্ন ভিন্ন মাধ্যমের সমন্বয়ে বাংলা ফোক অর্থাৎ লোক সঙ্গীতের আবেদনকে ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দিতে এবং একে আরও আনন্দময় করে তুলতে দেশের টিভি রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সাথে একযোগে এই #ম্যাজিকবাউলিয়ানা ক্যাম্পেইনটি চালু করে লাইকি; যা ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়।

উদ্ভাবনী ও প্রতিযোগিতাপূর্ণ এ ক্যাম্পেইনে আঞ্চলিক নাচ এবং বাছাই করা গানের সংমিশ্রণে ব্যবহারকারীদের অংশগ্রহণের উৎসাহ তৈরি করা হয়। সৃজনশীলতার ধারা, বৈচিত্র্যময় নির্মাণ, প্রিমিয়াম রিসোর্স এবং সামাজিক মাধ্যমে আলাপ-আলোচনা সৃষ্টির মধ্য দিয়ে ক্যাম্পেইনটিতে চমৎকার সব পরিবেশনা যুক্ত হয়।

ম্যাজিকবাউলিয়ানা চ্যালেঞ্জটি ব্যবহারকারীদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের জন্য একটি আলোকিত ও সুসজ্জিত মঞ্চে বিভিন্নরকম নাচ ও গান পরিবেশন করার সুযোগ তৈরি হয়। জনপ্রিয় বহু কনটেন্ট নির্মাতারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের ভেতরের সৃষ্টিশীল সত্ত্বাকে জাগ্রত করে নাচ-গানের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেন। তাদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের ভিডিও তৈরির মাধ্যমে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন।

কম্যুনিটিতে কনটেন্ট তৈরিকে আরও জনপ্রিয় করতে, ম্যাজিক বাউলিয়ানার জন্য একটি আলাদা অ্যাকাউন্ট চালু করে লাইকি; যার মাধ্যমে ভালো ভালো হ্যাশট্যাগ ভিডিওগুলোকে আরও বেশি ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা যায়। এই উদ্যোগ ব্যবহারকারীদের নতুন ফ্যান পেতে সাহায্য করার পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানার প্রভাবকেও আরো প্রসারিত করতে ভূমিকা রেখেছে। এক্ষেত্রে জিয়া উদ্দিন রবিন এবং আনিকা রিফা’র মতো ১৯ জন ইনফ্লুয়েন্সারের সাথে যুক্ত হয় লাইকি। তরুণ প্রজন্মের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে এবং লাইকি’তে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে এই ইনফ্লুয়েন্সারদের সহায়তা নেয়া হয়।

এই ক্যাম্পেইনের সবচেয়ে সেরা অংশটি হলো, এতে অংশ নেওয়া ব্যবহারকারীরা তাদের ভিডিওতে খুব সহজেই অফিসিয়াল মিউজিক যুক্ত করতে পেরেছেন। এর মাধ্যমে বাংলা লোক সঙ্গীতের গভীরতা ও শৈল্পিক গুরুত্ব প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আলোচনার ক্ষেত্র তৈরি হয়, পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানা ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য ব্যবহারকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

হ্যাশট্যাগ ক্যাম্পেইনটি ২০ থেকে ২৫ মে, ২০২২ পর্যন্ত চালু ছিল। ৩৬ মিলিয়ন ইম্প্রেশন সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইনটি ১৩.৮ মিলিয়ন ভিডিও ভিউ, ১৯ হাজার ভিডিও পোস্ট এবং ৮ শতাংশ এঙ্গেজমেন্ট তৈরি করতে সক্ষম হয়। ক্যাম্পেইনের প্রাথমিক উদ্দেশ্য ছিল একটি উৎসবমুখর পরিবেশে সবাইকে সম্পৃক্ত করা। পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানা শো’য়ের মাধ্যমে বড় পরিসরে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তারও এর অন্যতম উদ্দেশ্য ছিল।

লাইকি’র গ্লোবাল অপারেশনস হেড গিবসন ইউয়েন বলেন, “ম্যাজিক বাউলিয়ানার সাথে একসাথে কাজ করতে পেরে এবং ক্যাম্পেইন এর মাধ্যমে এমন অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পেরে আমরা আনন্দিত। লাইকির ব্যবহারকারীদের জন্য আমরা সচেতনভাবেই এমন সব কনটেন্ট নির্মাণের সুযোগ তৈরি করে থাকি, যাতে এর মাধ্যমে কম্যুনিটি উপকৃত হতে পারে; এবং এর সাথে যুক্ত হয়ে ব্যবহারকারীরা কম্যুনিটিতে সংহতি এবং নিজস্ব পরিচয় তৈরি করে নিতে পারে”।

বাংলাদেশে লাইকি’র প্রতিনিধিদের মধ্যে অন্যতম ব্যবসায়িক অংশীদার অ্যাডা এশিয়া। অ্যাডা এশিয়ার কান্ট্রি ডিরেক্টর আশরাফুল হক বলেন, “শর্ট ভিডিও প্লাটফর্ম হিসেবে লাইকি বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। আমরা লাইকির রিসেলার হিসেবে প্রথম এবং সবচাইতে সফল কমার্শিয়াল হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ম্যাজিক বাউলিয়ানা সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছানোর জন্য এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জটি একটি উদ্ভাবনী মার্কেটিং সল্যুশন হিসেবে কাজ করবে বলে আশা করছি”।

ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করতে এরকম আরও চমৎকার সব উদ্যোগ নিয়ে হাজির হতে প্রতিজ্ঞাবদ্ধ লাইকি। এই জনপ্রিয় শর্ট ভিডিও প্লাটফর্মটি আশা করে, এর ব্যবহারকারীরা আধুনিক ধাঁচের মাধ্যমে ঐতিহ্যবাহী সঙ্গীতের ব্যবহারকে প্রশংসা করবে এবং এতে অন্তর্নিহিত নতুনের শক্তিকে অনুভব করতে সক্ষম হবে। লাইকি’র সাথে যুক্ত হতে ইমেইলে যোগাযোগ করুন- forbusiness@likee.video ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিজয়ের কথায় লজ্জায় লাল রশ্মিকা

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ছবির প্রচারের মধ্যেই রশ্মিকাকে নিয়ে বিজয়ের মন্তব্যে হতবাক উপস্থিত সবাই। আর রশ্মিকা মুহূর্তে লজ্জায় লাল। ‘সীতা রমম’ ছবির গানের প্রচারে এসেছিলেন রশ্মিকা। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে দুলকার সালমান ও মৃণাল ঠাকুরকে। হঠাৎ মঞ্চে বিজয়। তার উপস্থিতির ঘোর না কাটতেই রশ্মিকাকে নিয়ে বিজয়ের নতুন বার্তা।

‘রশ্মিকা আমার চোখে সবসময়ই সুন্দর। জানি না কেন আমার মুখে তোমার নাম শুনলেই সবাই ফিসফাস শুরু করে দেয়।’ সবার সামনে বিজয়ের এমন অকপট উক্তিতে লজ্জায় লাল রশ্মিকা।

এর আগে ‘কফি উইথ করণ ৭’-এ অতিথি হিসেবে এসে বিজয় রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘রশ্মিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি তাকে। আমরা একসঙ্গে ছবিতে কাজ করেছি। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।’

কারও সঙ্গে সম্পর্কে আছেন বিজয়, করণের এ প্রশ্নের উত্তরে, জবাব ছিল যেদিন আমি বিয়ে করবো, আমার বাচ্চা হবে, সেদিন জোর গলায় তার নাম বলবো। আমি চাই না, যারা আমাকে ভালোবাসে, ঘরে আমার ছবি লাগিয়ে রাখে, তাদের মন ভেঙে দিতে।

এরই মধ্যে দক্ষিণ থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন বিজয়। শুধু কাজই নয়, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব নজর কেড়েছে বলিউড নায়িকাদেরও। সারা আলি থেকে অনন্যা পাণ্ডে—সবার পছন্দের পুরুষের তালিকায় রয়েছে এ অভিনেতার নাম।

‘লাইগার’ ছবিতে এক মুষ্টিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে বিজয়কে। যদিও বলিউডে অভিনেতার প্রথম ছবি ‘খালিপিলি’। কোভিডের কারণে মুক্তি পিছিয়ে যায় এ ছবির। ২৫ অগস্ট পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ ছবি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দিলারা হানিফ পূর্ণিমা

ঝামেলা না হলে কেউ সংসার ভাঙে না: পূর্ণিমা

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘ফাহাদের সঙ্গে আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা ছিল, ঝামেলা না হলে তো কেউ সংসার ভাঙতে চায় না। সে কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম’- নতুন বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিচ্ছেদ প্রসঙ্গে একথা বললেন নায়িকা পূর্ণিমা।

বৃহস্পতিবার হুট করেই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর আসে। পাত্র আশফাকুর রহমান রবিন বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা। গত ২৭ মে বিয়ে করেন তারা।

এই বিয়ের খবর জানাজানির আগে আগের স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদের খবর জানাননি পূর্ণিমা। তাই তার নতুন বিয়ের খবরে চমকে গেছেন অনেকে।

তবে বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন পূর্ণিমা। তিনি বলেন, ‘প্রায় আড়াই থেকে তিন বছর ধরে ফাহাদের সঙ্গে সম্পর্ক নেই। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়ে স্কুলে পড়ে। সবকিছু মিলিয়ে আমরা ওভাবে কোনও কিছু জানাতে চাইনি, যাতে মেয়ের ওপর কোনো প্রভাব না পড়ে। কিন্তু (নতুন সম্পর্কটি) আমার মেয়েও ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে।’

এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

নতুন স্বামী প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অজয় দেবগন

ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হলেন যারা

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঘোষিত হলো ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। এবার বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় তৈরি সিনেমাকে আলাদা করে জাতীয় পুরস্কারে স্বীকৃতি দেওয়া হয়েছে। ননফিচার ও ফিচার দুই বিভাগেই আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

‘তানহাজি’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগন। তার সঙ্গেই যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন ‘সুরারই পট্টুরু’ সিনেমার নায়ক সুরিয়া। অজয় তৃতীয় ও সুরিয়া প্রথম জাতীয় পুরস্কার পেলেন।

সেরা অভিনেতা ছাড়াও ‘সুরারই পট্টুরু’ ছয়টি জাতীয় পুরস্কার পেয়েছে। অন্যান্য পুরস্কার হলো সেরা সিনেমা, সুধা কঙ্গরা (সেরা পরিচালক), জিভি প্রকাশ (সেরা ব্যকগ্রাউন্ড মিউজিক), অপর্ণা বালামুরালি (সেরা অভিনেত্রী), শালিনি উষা নায়ার (সেরা চিত্রনাট্য), টুডি এন্টারটেইনমেন্ট (সেরা সিনেমা)। সেরা চিত্রনাট্য শাখায় তামিল ‘ম্যান্ডেলা’ সিনেমাটিও পেয়েছে জাতীয় পুরস্কার।

এ বছর ৩০টি ভাষায় ৩০৫টি সিনেমা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ২০টি ভাষায় ১৪৮টি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

এ ছাড়া এ বছর উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছে:

সেরা সিনেমা (জনপ্রিয়): তানহাজি (হিন্দি)

সেরা গায়িকা: নানচাম্মা (মালয়ালম)

সেরা গায়ক: রাহুল দেশপান্ডে ((মারাঠি)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: অনীশ মঙ্গেশ গোসাভি ও আকাঙ্ক্ষা পিংলে (মারাঠি)

সেরা সহ-অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি ((তামিল)

‘তানহাজি’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগন।
সেরা পার্শ্ব অভিনেতা: বিজু মেনন ((মালয়ালম)

সেরা সিনেমা (আঞ্চলিক): কালার ফটো (তেলুগু), শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম (তামিল), থিঙ্কলাজচা নিশ্চয়াম (মালয়ালম), গোস্থ এক পৈঠানিচি (মারাঠি), ডল্লু (কন্নড়), তুলসী দাস জুনিয়র (হিন্দি), অভিযাত্রিক (বাংলা), সেতু (অসমীয়া)।

সেরা সিনেমাটোগ্রাফি: (অভিযাত্রিক)

সেরা অ্যাকশন ডিরেকশন: একে আয়াপ্পানুম কোশিয়ুম

সেরা কোরিওগ্রাফি: নাট্যম (তেলুগু)

সেরা গানের কথা: সাইনা (হিন্দি)

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘সুরারই পট্টুরু’ সিনেমার নায়িকা অপর্ণা বালামুরালি
সেরা সংগীত: আলা বৈকুণ্থাপুররামুলু (তেলুগু)

ব্যাকগ্রাউন্ড স্কোর: সুরারই পট্টুরু (তামিল)

সেরা মেকআপ আর্টিস্ট: নাট্যম (তেলুগু)

সেরা পোশাক ডিজাইনার: তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র (হিন্দি)

সেরা প্রোডাকশন ডিজাইন: আনিস নাদোদি (মালয়ালম)

সেরা সম্পাদনা: শ্রীকর প্রসাদ ((তামিল)

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাওয়া’ টিমের প্রচারণা শুরু, প্রথমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই মধ্যে ব্যতিক্রমী পোস্টার ট্রেলার ও সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে মুক্তির আগেই বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। প্রশংসা করেছেন সিনেমা সংশ্লিষ্ট লোকজন।

আজ শনিবার (২৩ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে প্রচারণা শুরু করবে ‘হাওয়া’ টিম। সন্ধ্যা ৭টায় সেখানে বসবে ‘হাওয়া’র আসর। এতে ‘হাওয়া’ টিমের সঙ্গে উপস্থিত থাকবেন সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলু এবং ব্যান্ড মেঘদল।

নির্মাতা সুমন জানান, আজ শনিবার (২৩ জুলাই) প্রচারণা শুরুটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে। তারপর দেশের উল্লেখযোগ্য চারটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে টিম ‘হাওয়া’। যেখানে ক্যাম্পাসের শিক্ষার্থীর সঙ্গে গান ও গল্পে মাতবেন কলাকুশলীরা।

(২৪ জুলাই) টিম যাবে এআইইউবি ক্যাম্পাসে। এদিন বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বসবে ‘হাওয়া’ আসর। এতে আগের শিল্পী-কুশলীদের সঙ্গে যুক্ত হবেন তানযীর তুহীন।

২৫ জুলাই তারা যাবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। বিকাল ৫টার এই আসরে উপস্থিত থাকবে একই টিম। এরপর ২৬ জুলাই একই সময়ে একই টিম যাবে নটরডেম ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

‘হাওয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহসংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোশান-পূজা

‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় রোশান-পূজা

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় হলে বসে দর্শকদের সাথে ছবি দেখলেন ছবিটির নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। সোমবার ১৮ জুলাই সন্ধ্যায় শহরের সোনিয়া সিনেমা হলে আসেন তারা।

এসময় ছবির দর্শকদের সাথে তারা কথা বলেন ও ভক্তদের আবদার মেটাতে ছবি তুলেন। পরে সাংবাদিকদের সঙ্গে ‘সাইকো’ সিনেমা নিয়ে কথা বলেন।

এসময় সিনেমাটির নায়ক রোশান বলেন, ‘এবার আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। খুব ভালো লাগছে। আমি অ্যাকশন সিনেমা করতে পছন্দ করি। ‘সাইকো’ সেই ঢংয়েরই সিনেমা।’

অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘‘সাইকো’ সিনেমার গল্প অসাধারণ। এতে সুন্দর গান, লোকেশন, ডায়লগ আছে। সব মিলিয়ে সাইকো একটি ফুল মাসালাদার ও ফুল প্যাকেজের সিনেমা। এছাড়া বগুড়ায় এসে নেক ভাল লাগছে। আমি এতোটা আশা করিনি তবে আশার পর আমার ধারণা পাল্টে গেছে।’

‘সাইকো’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সামান্থা

আবারও আইটেম গানে ঝড় তুলবেন সামান্থা, শুটিং শুরু

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন তিনি। তার নাচ ঝড় তুলেছিলো কোটি পুরুষের অন্তরে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ভাইরাল হয়ে যান দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

আবারও তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে আছেন। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

‘যশোদা’ ২২ আগস্ট মুক্তি পাবে। এর আগে অভিনেত্রীকে ডিকে-এর হিন্দি ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সালমান খান

সালমানের আইনজীবীকেও হত্যার হুমকি

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সালমান খানের হয়ে কৃষ্ণসার হরিণ হত্যার মামলা লড়ছেন আইনজীবী হস্তি মল সারস্বত। এবার তাকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই আইনজীবীর বাড়ি ঘিরে এখন কড়া নিরাপত্তার বলয়।

গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী হিসেবে আপাতত পুলিশ হেফাজতে লরেন্স। আগেসালমানকেও হুমকির চিঠি পাঠায় সিধু। সেখানে লেখা ছিল, ‌‘মুসেওয়ালার মতো করে দেব’। সেই চিঠি পেয়েছিলেন সালমানের বাবা সেলিম খানের রক্ষীরা।

সারস্বত পুলিশকে জানান, ৩ জুলাই হুমকির চিঠিটি পেয়েছিলেন তিনি। উচ্চ আদালতের জুবিলি চেম্বারের দরজার হাতলের মধ্যে ছিল চিঠিটি। সেই চিঠিতে নাকি লরেন্স এবং তার সঙ্গী গোল্ডি ব্রারের নাম সই করা ছিল।

জানা গেছে, সেই চিঠিতে লেখা ছিল শত্রুর বন্ধু তাদের শত্রু। সম্ভবত সালমানের হয়ে মামলা লড়েই তাদের রোষদৃষ্টিতে পড়েন সারস্বত। তাকে হুমকি দেওয়া হয়, তার অবস্থাও সিধুর মতো হবে। চিঠিটি যদিও সরাসরি সারস্বত পাননি। পেয়েছিলেন তার সহকারী জিতেন্দ্র প্রসাদ। বিদেশে ছিলেন সালমানের আইনজীবী। সেখান থেকেই পুরো বিষয়টি পুলিশকে জানান তিনি।

সিধুর খুনে আরও এক অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহরও তাদের লক্ষ্যে ছিলেন। ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা আদায় করার পরিকল্পনা ছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সামান্থা

আয়ুষ্মানের নায়িকা হয়ে এবার বলিউডে সামান্থা?

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এবার বলিউডের ডেবিউ হতে যাচ্ছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। শোনা যাচ্ছে, তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধবেন।

সম্প্রতি তাপসী পান্নু জানিয়েছেন তার প্রযোজনা সংস্থা থেকে যে ছবি তৈরি হচ্ছে সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সামান্থাকে। এক ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই কথা নিজেই জানিয়েছেন তাপসী।

তবে আশা করা হচ্ছে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৩ সালের দিকে মুক্তি পাবে। এর আগে, ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন সামান্থা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
থালিতো দো ভ্যালে

ইউক্রেনের হয়ে যুদ্ধে যাওয়া ব্রাজিলীয় মডেল রুশ হামলায় নিহত

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্রাজিলের ৩৯ বছর বয়সী নারী মডেল থালিতো দো ভ্যালে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই নারী মডেল গত সপ্তাহে ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে স্নাইপার হাতে তুলে নিয়েছিলেন মডেল থালিতো দো ভ্যালে। ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভে দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। সেখানেই একটি বাংকারে অবস্থান করছিলেন ওই মডেল। গত সপ্তাহে ওই বাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। এতে নিহত হন ব্রাজিলের এই নারী।

ইউক্রেনে তার অবস্থান, সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ নিয়ে নিয়মিত ইউটিউব ও টিকটকে ভিডিও আপলোড করতেন তিনি। ইরাকে লড়াই করার সময়ই তিনি স্নাইপার চালানোর প্রশিক্ষণ নেন।
এর আগে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।

সূত্র : এনডিটিভি, নিউজউইক, নিউইয়র্ক পোস্ট

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য