Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাশিয়া-ইউক্রেন

erdogan voldemir

নতুন করে রাশিয়া-ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দিলেন এরদোয়ান

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনকে নতুন করে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদায়ান বলেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু’ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এরদোয়ান বলেছেন, যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু’ দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার।

তুর্কি প্রস্তাবের বিষয়ে মস্কো এখনও কোনও মন্তব্য করেনি। পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন থেকে যে বিবৃতি প্রকাশ রা হয়েছে তাতে এই শান্তি আলোচনার বিষয়টি উল্লেখই করা হয়নি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন প্রসঙ্গে এরদোয়ান ও পুতিন যে আলোচনা করেছেন তাতে কৃষ্ণসাগর ও আজভ সাগরের নিরাপত্তা এবং সেখান থেকে মাইন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সূত্র: সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল, টেলেসার ইংলিশ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
g 7

রাশিয়াকে একঘরে করে রাখতে আরও চাপ বাড়ানোর হুংকার জি-৭ এর

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে করে রাখতে আরও চাপ বাড়ানোর হুংকার দিয়েছে জি-৭। সংস্থাভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সভা শেষে জানানো হয়েছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন তারা।

এই যুদ্ধকে গম যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

জার্মানির বাল্টিক সাগরের ঐতিহাসিক রিসোর্ট ওয়েইসেনহাউসে বৈঠকের পর যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যৌভভাবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
যৌভ বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কী এই যুদ্ধ প্রশমনে যথেষ্ট করতে পেরেছি? এটা আমাদের যুদ্ধ নয়, এটা রাশিয়ার প্রেসিডেন্টের যুদ্ধ, কিন্তু আমাদের বৈশ্বিক দায়িত্ব আছে।’

এসময় যতো দ্রুত সম্ভব রাশিয়া থেকে তেল-গ্যাস ও কয়লা আমদানি বন্ধের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে জি-৭ এর নেতারা।

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
scott-morrison

রাশিয়ায় অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনকে কয়লা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত করবে। এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি রপ্তানি।

স্কট মরিসন আরও জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউক্রেন

সিরীয় যোদ্ধাদের নিয়োগ করছে রাশিয়া, দাবি আমেরিকার

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান চালাচ্ছে তা আরও বাড়াতে সিরীয়সহ অন্যান্য বিদেশি যোদ্ধাদের সামিল করছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার বিভিন্ন উপশহরে গৃহযুদ্ধ লেগে আছে। ২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়ে এই যুদ্ধে জড়ায় রাশিয়া।

এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ভ্লাদিমির পুতিন ওই সব যোদ্ধাদের ইউক্রেনে মোতায়েনের মিশনে আছেন। তিনি চাচ্ছেন সিরীয় যোদ্ধাদের ইউক্রেন লড়াইয়ে সামিল করতে।

এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি রাশিয়ানদের হিসাব-নিকাশ হচ্ছে- সিরিয়ার যোদ্ধাদের ইউক্রেনে তাদের বাহিনীর সঙ্গে যুক্ত করে শক্তি আরও বাড়ানোর পাঁয়তারা করছে তারা। আমরা মনে করি এর সত্যতা রয়েছে।”

সূত্র: আল-জাজিরা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করছে দক্ষিণ কোরিয়া

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব।

এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণমাত্রায় বা শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
guteras

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ

স্টক নিউজ বিডি February 16, 2022

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এই মুহূর্তে চরম যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের কাছে উভয় দেশের কারনে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমত্রো কুলেবার কাছে এন্তোনিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।

মুখপাত্র আরও বলেন, মহাসচিব চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এর কোন বিকল্প নেই বলেও জানান। গুতেরেস এখনও বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এই মুহূর্তে চরম যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের কাছে উভয় দেশের কারনে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমত্রো কুলেবার কাছে এন্তোনিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।

মুখপাত্র আরও বলেন, মহাসচিব চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এর কোন বিকল্প নেই বলেও জানান। গুতেরেস এখনও বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
biman

রাশিয়ার ওপর দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের বিল প্রস্তুত: যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিনেটে নেতারা বলেছেন, রাশিয়ার ওপর দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের বিল প্রস্তুতের কাছাকাছি রয়েছেন তারা। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘চূর্ণকারী’ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ডেমোক্রেটিকদের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজ এবং সিনেটর জেমস রিস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন অনাকাঙ্খিত।

সিএনএনকে সিনেটর বব মেনেনডেজ বলেন, আমি বলবো আমরা লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছি।

তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের উভয় দলের শক্তিশালী সমাধান রয়েছে। সিনেটর বব মেনেনডেজ সিনেটর জেমস রিসকে চলতি সপ্তাহের মধ্যে সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা চুক্তি সম্ভব কিনা প্রশ্ন করেন। জবাবে জেমস রিস জানান, সম্ভব।

গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। ইউক্রেনকে ঘিরে জোরদার করা হয়েছে রুশ সামরিক মহড়া। এসবের জেরে পশ্চিমাদের দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর প্রধান দাবিকে গ্রাহ্য করেনি অভিযোগ করে আগের অবস্থানে অনড় রয়েছেন। কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

শুক্রবার (২৮ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন বলেছেন, ওয়াশিংটন ও ন্যাটোর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।

পুতিন-ম্যাক্রোঁর ফোনালাপ প্রসঙ্গে ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জবাবে রাশিয়ার প্রধান উদ্বেগকে বিবেচনায় নেওয়া হয়নি, আলোচনায় এটি তুলে ধরা হয়েছে।
মস্কোর দাবি, ওয়ারশ চুক্তির আগে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিত যেমন ছিল সে অবস্থায় ফিরে যেতে হবে ও রুশ সীমান্তে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন না করা যাবে না। সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনকে ন্যাটো থেকে চিরতরে বহিষ্কার করারও দাবি জানিয়ে আসছে রাশিয়া।

ফরাসি প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপের দিকে নিতে চান না পুতিন। মস্কো যুদ্ধ চায় না।

কিন্তু, পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। তবে এর সংখ্যা খুব বেশি হবে না বলে জানিয়েছেন তিনি। পশ্চিম ইউরোপে এরই মধ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: আল জাজিরা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য