স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে শীর্ষস্থান দখল করে রেখেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৪৭ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, প্রভাতী ইন্সুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম এবং জেমিনি সী ফুড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
