153
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বেড়েছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই)। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কোনো কারণ জানেনা তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১২ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৪০ পয়সা । ১২ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৯০ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
