স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাতে চায় রাশিয়া-এমন দাবি পশ্চিমাদের। এ নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। এবার মস্কোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। তারা বলছে, কিয়েভে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ষড়যন্ত্র করছে মস্কো। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে ক্রেমলিন। দেশটিতে সামরিক অভিযানের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে মস্কো। তবে এ কথা বিশ্বাস করতে নারাজ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এ নিয়ে উত্তেজনা প্রশমনে দফায় দফায় চলছে আলোচনা। এমন পরিস্থিতির মধ্যেই ক্রেমলিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনল যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কিয়েভে সম্ভাব্য রুশপন্থী সরকারের প্রধান হিসেবে ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরাইয়েভকে বিবেচনা করছে রাশিয়া। এ-সংক্রান্ত তথ্য যুক্তরাজ্যের কাছে আছে বলে দাবি করা হয়েছে। তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি যুক্তরাজ্য।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
