Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

স্টক নিউজ বিডি October 18, 2026
স্টক নিউজ বিডি October 18, 2026 0 শেয়ার করুন
41

নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানার ফিনিশড গুডস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানির দেওয়া তথ্যমতে, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে কারখানার ফিনিশড গুডস গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেডের কর্মীরাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজে অংশ নেয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কোম্পানির তথ্যমতে, অগ্নিকাণ্ডে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও বিস্তারিত মূল্যায়ন শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি।

সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ

অগ্নিকাণ্ডের এ সংকটময় সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং দোয়া ও সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট, কর্মকর্তা-কর্মচারী, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের কর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

১৮ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরইবনে সিনা ফার্মাসিউটিক্যালশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা ২৮ অক্টোবর

October 19, 2026

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

October 19, 2026

বাংলাদেশে প্রবৃদ্ধি ধরে রাখতে বেকোর নতুন অঙ্গীকার

October 19, 2026

তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য...

October 19, 2026

ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস...

October 19, 2026

৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য...

October 18, 2026

সর্বশেষ খবর

  • ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • নিজের সন্তানের ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

  • বাংলাদেশে প্রবৃদ্ধি ধরে রাখতে বেকোর নতুন অঙ্গীকার

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা ২৮...

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা...

বাংলাদেশে প্রবৃদ্ধি ধরে রাখতে বেকোর...

তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয়...