144
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে।
আজ সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
