180
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা।
এছাড়া, ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ০১ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ জানুয়ারি,২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন…
