স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে লাভেলো আইসক্রিম লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬. ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৪ হাজার ৫৩৪ বারে ৪৯ লাখ ১৯ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৪৪ লাখ টাকা।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৫ হাজার ৩১৯ বারে ৭৭ লাখ ৫৩ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৪১ লাখ টাকা।
দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৪ হাজার ৮৬০ বারে ৬৬ লাখ ৩৮ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করে। যার আর্থি মূল্য ৩০ কোটি ৬৬ লাখ টাকা।
দর কমার তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাণের ৬.১৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৬০ শতাংশ, সিভিও’র ৪.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৬১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.৩১ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৪.৩০ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
