Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আন্তর্জাতিক

ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক সংযোগে ‘সাদা হাতি’ অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগ

ফ্রান্স প্রতিনিধি

Stock News BD August 16, 2026
Stock News BD August 16, 2026 0 শেয়ার করুন
53

মানবিক সহায়তা, সামাজিক সংযোগ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সামাজিক সংস্থা ‘সাদা হাতি’।

শনিবার (১৫ আগস্ট) ফ্রান্সে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন।

সাদা হাতি অ্যাসোসিয়েশন একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, সম্মান ও সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

‘টুগেদার ফর হিউম্যানিটি’—এই বার্তাকে সামনে রেখে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে ‘পার্মানেন্ট স্যাটারডে সাপোর্ট ’ কর্মসূচির কথা তুলে ধরা হয়।

প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে সহিংসতা প্রতিরোধ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও পরিবারের সহায়তা, প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি মোকাবিলা, নবাগতদের সহায়তা এবং নারীদের উদ্যোক্তা কার্যক্রমে সহযোগিতার বিষয়গুলো রয়েছে।

মানসিক সুস্থতা ও সামাজিক যোগাযোগ বাড়াতে সংগঠনটির রয়েছে ‘সুন্দর মন, সুন্দর জীবন’ কর্মসূচি। চা, কথোপকথন, পারস্পরিক সংযোগ ও মেডিটেশনের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মানসিক প্রশান্তি তৈরির লক্ষ্য এ আয়োজনের।

শিশুদের বাংলা ভাষা, ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত করতে রয়েছে ‘আমাদের ছোট্ট বাংলাদেশ’ প্রকল্প। বছরজুড়ে চলা এ উদ্যোগে শিশুদের ভাষা, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে শেখানো হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।

এ ছাড়া সংগঠনটির অন্যতম উদ্যোগ ‘সাদা হাতি পডকাস্ট—মানুষের গল্প, মানুষের কথা’।

এ পডকাস্টে উদ্যোক্তা, নারী, যুবক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের জীবনের গল্প, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, চিন্তা ও স্বপ্ন তুলে ধরার সুযোগ পাবেন।

সাদা হাতি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোনিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন পথ-এর সিইও আনোয়ারুল মোহাম্মদ, কানিজ ফাতিমা, রোমান্না আফরোজ, রাহুল চৌধুরী, মাহমুদা মাহি, মিতু পাল, তাইবা জাভেদ-সহ অর্ধশতাধিক মানুষ। তাঁরা সংগঠনটির বিভিন্ন উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠনটির রয়েছে ‘আতোলিয়ে’ কর্মসূচি। প্রতি দুই মাসে একবার আয়োজিত এ সেশনে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য ও দক্ষতা সহজভাবে শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ তৈরি করতে রয়েছে ‘চলো ঘুরি’ কর্মসূচি। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য বিনা মূল্যে ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ হিসেবে রয়েছে ‘বঞ্জু বাংলাদেশ’। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে।

সাদা হাতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির সব কার্যক্রম বিনা মূল্যে পরিচালিত হয়। মানুষের কথা শোনা, তাঁদের বোঝা, প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেওয়া এবং পাশে দাঁড়ানো—এই চারটি বিষয়কে সংগঠনটির মূল মূল্যবোধ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, প্রবাসী সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার পাশাপাশি একটি সহমর্মী ও সংযুক্ত কমিউনিটি গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের অংশগ্রহণ বাড়লে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

August 18, 2026

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ?

August 18, 2026

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

August 18, 2026

প্যারিসে ‘জুলাই ডায়লগ’

August 15, 2026

প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের...

August 14, 2026

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

July 30, 2026

সর্বশেষ খবর

  • ‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ?

  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঋণের ভারে প্রবৃদ্ধি, কমছে শেয়ারহোল্ডারদের সম্পদ: ক্রাউন সিমেন্টে বাড়ছে প্রশ্ন

  • ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক সংযোগে ‘সাদা হাতি’ অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগ

  • সাভারে অপরিকল্পিত শিল্পায়ন ও ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়ায় বাড়ছে তাপমাত্রা, চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত...

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন...

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে...

প্যারিসে ‘জুলাই ডায়লগ’