129
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান ওয়ান ব্যাংক লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আজ ১২৪ কোটি ৯১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটি আজ ৮৪ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৫৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ , সোনালী পেপার, সাইফ পাওয়ারটেক ও সেনা কল্যাণ ইন্সুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
