স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেডের। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৬০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
সূত্র জানায়, বিগত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৩ লাখ ৭৮ হাজার টাকা শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৭৫ হাজার টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১১.২৮ শতাংশ। বিগত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৩৫ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এ.এম.সি এল প্রাণ। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ৭.২৬ শতাংশ। বিগত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১৬ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
