স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রায়ই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে তোপের মুখে পড়তে হয় বলিউড তারকাদের। পরে ক্ষমাও চাইতে হয়। এবার তোপের মুখে পড়লেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার। একটি পান মসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছেন তিনি।
বিজ্ঞাপনটির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয়কে নিয়ে নিয়ে নিন্দার ঝড় উঠে। তাই অবশেষে ক্ষমা চাইতে হলো তাকে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, আমি দুঃখিত। আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে।
অক্ষয় আরও লিখেছেন, বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেয়া সব অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা ও শুভ কামনা পেতে চাই।
উল্লেখ্য,কয়েক মাস আগেই অক্ষয় নিজেই এক অনুষ্ঠানে বলেছিল যারা সামান্য কিছু টাকার জন্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করে তাদের প্রতি আমার ঘৃণা হয়।আর এবার অক্ষয় নিজেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেছেন তাই ভক্তমহলে এমন ক্ষোভ দেখা গেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


