স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি আজ ৯১ বারে ৮ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৬ হাজার টাকা।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি আজ ৩৮ বারে ১৪ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি আজ ৯৮১ বারে ৬৪ লাখ ৩৭ হাজার ৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৭৫ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিডের ৮.১০ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৮৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৭৪ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৫.৫৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.২২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৬৯ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
