93
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। এর পর থেকে নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন থেকে এ পর্যন্ত বিদেশে থাকা ৬৬ হাজারের বেশি ইউক্রেনী যুদ্ধ করার জন্য দেশে ফিরেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এ তথ্য জানান। খবর বিবিসির।
ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় বহু ইউক্রেনী দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়।
এদিকে যুদ্ধের দশম দিনে এসে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময় লড়াই বন্ধ রাখা হবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
