91
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড তারকা রণবীর-আলিয়ার সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে ১৭ এপ্রিল। সেদিনই রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আরকে হাউসে বসবে তাদের বিয়ের আসর।
আলিয়ার চাচা রবিন ভাট জানিয়েছেন, ৪ দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। ১৪ এপ্রিল থেকে চেম্বুরের বাংলোতে বিয়ের উত্সব শুরু হবে। খবর বলিউড বাবলের।
এ বিয়ে নিয়ে তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। এ বিয়েতে অতিথি হিসেবে কারা থাকছেন, বিয়েতে কার ডিজাইন করা পোশাকে সাজবেন আলিয়া ও রণবীর, তারা কোথায় হানিমুনে যাচ্ছেন সব কিছু নিয়েই বাড়তি আগ্রহ মানুষের।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
০৯ এপ্রিল ২০২২


