স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০১৮ সালে ‘পোড়ামন-২’ নামের একটি সিনেমা দিয়ে নতুন জুটি হিসেবে অভিষেক হয় সিয়াম ও পূজা চেরীর। সিনেমাটির ব্যাপক ব্যবসায়িক সফলতার পর এই জুটিকে নিয়ে আবারো নির্মিত হয় সিনেমা। এম রাহিম পরিচালিত ‘শান’ নামের এই সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে।
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ইতোমধ্যে ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।
অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আজাদ খানের গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


